উপবাসে রয়ে গেছি কতকাল তোমার অভাবে

মাঠের ওপারে ওই ডুবে আছে সূর্যের শরীর

পশ্চিম বাগানে একা মোমবাতি সকরুণ জ্বলে

আলপনা বুঝি কেউ দিয়েছিল অলস উঠোনে

নির্নিমেষ শীত করে অসহায় জানালা আমার

অচপল মেঘময় যদি বাঁশি পুনরায় বাজে

তবু আমি রয়ে যাবো অনিকেত এই উপবাসে