দেবজ্যোতি মুখোপাধ্যায়

  • আলাপ

    অবভাসে রয়ে গেছো গন্ধরাজ পাতার আড়ালে যতদূর পথ ভাবি ততদূর সমূহ কুয়াশা অপ্রাকৃত ছুটি তবু এ জামবাটি সযত্ন ভরেছে একা ট্রাম ফিরে যায় জানালায় ফুরচ্ছে বিকেল পৃথিবীতে কোনোদিন নেমেছিল অমোঘ বিকেল রুমালের ঘামে তার অপলক আলাপ ছড়ানো তবু ফের ফিরে আসি জোনাকিরা মথিত নিশ্চুপ