অবভাসে রয়ে গেছো গন্ধরাজ পাতার আড়ালে

যতদূর পথ ভাবি ততদূর সমূহ কুয়াশা

অপ্রাকৃত ছুটি তবু এ জামবাটি সযত্ন ভরেছে

একা ট্রাম ফিরে যায় জানালায় ফুরচ্ছে বিকেল

পৃথিবীতে কোনোদিন নেমেছিল অমোঘ বিকেল

রুমালের ঘামে তার অপলক আলাপ ছড়ানো

তবু ফের ফিরে আসি জোনাকিরা মথিত নিশ্চুপ