আগুনের ফিনকি কেটে ট্রেন যেতে থাকে, আর আমি পুরোভাগে মহান খটেল
মোটামুটি আন্দাজ করি – সেখানে মুদির দোকান ও কর্নেলের টাইডাল পাওয়ার প্লান্ট,
সেখানে বাজারে বাজারে মাছ আর বস্তা ভরে গম ও চালের গ্রান্ডসেল উইথ, অফকোর্স,
ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট আছে,
আছে বটে – আর হায় অবিক্রীত মাছ সেখানে মধ্যরাতে জবাই, সুবেসাদিকে
হালাক :
আহা খরশোলা টাটকিনি শোল
আমরা অন দ্য হোল, বোরিং –
আমরা বোরিং আর বিস্ময়, কারণ ঈশ্বরদী মিউলের মনার্কি, কারণ ঈশ্বরদীর
যথেষ্টই ভবিষ্যৎ আছে, কারণ সেখানে মোরগ ও ভাসপক্ষী একসাথে চলাচল, কারণ
ঈশ্বরদী সম্ভাবনাময়
ঝলমলে বকনা এক ফিউচার সিটি
ঈশ্বরদী – আ ওয়ার্ল্ড অব পসিবিলিটি!

Leave a Reply
You must be logged in to post a comment.