অশ্রুকুমার সিকদার
-

আমার সবচেয়ে প্রিয় বই
জলপাইগুড়িতে এক প্রায়ান্ধকার অপরাহ্ণে হাসপাতালফেরত ডাক্তার দাদু, সিঁড়িতে বসে আমাকে রজতজয়ন্তী সংকলন মৌচাক পড়তে দেখে বলেছিলেন, এই কমে আসা আলোয় বই পড়ো না, চোখ খারাপ হবে| সারাজীবন বই পড়েই চললাম আর দাদুর ভবিষ্যদ্বাণী সত্যি করে চোখের আলো ম্লান হয়ে এলো| সেই ছোট্টবেলায় পড়েছিলাম আফ্রিদি সীমান্তে আর কামানের মুখে নানকিং আর ‘কাঞ্চনজঙ্ঘা’ সিরিজের বই| তারপর থেকে…
