আনোয়ার হাসান
-
খোয়াবনামার লোকজীবন ও লোকচেতনা
আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা একটি বিশেষ সময়ের বিশেষ অঞ্চলের বিশাল ক্যানভাসে লোকজীবনের বাস্তবচিত্র। খোয়াবনামার প্লট তৈরি হয় তেভাগা ও পাকিস্তান-আন্দোলনের বিশেষ সময়ের প্রেক্ষাপটে। যে-সময়ের ভেতরে ডুবে থাকা লোকজীবন ও লোকচেতনার গতি-প্রকৃতির মনোগত বিশ্লেষণের মাধ্যমে একটি সত্যকে টেনে বের করা হয়। যে-সত্য ইতিহাসের সঙ্গে মিলে যায়, যে-ইতিহাসের ফসিল নিগৃহীত লোকজীবনের জীর্ণ আঁস্তাকুড়ে যুগের পর যুগ ধরে বেঁচে…
