আসিফ নূর
-
কাজল
উল্টোচাঁদবাঁকা ভ্রুজোড়ায় নাচে লজ্জাবতী মায়ার কাজল, ঢালু বেয়ে চোখ; চোখের কোনায় জ্বলে অশ্রুকণা টলমল। লোনা অশ্রুকণাগর্ভে সৃষ্ট ঝরনা থেকে দরদি নয়ননদী – দুঃখী মোহানার টানে অসীমের বেদনায় মিশে যায় যদি … সেই শোকে আকাশের সবদিকে জমে গেলে বিষাদবাদল, নিচে কালো ছায়া পড়ে সাগরের রাগী চোখে বিরহকাজল।
