একরাম আলি
-
পরী
যখন হাওয়ায় জানলার পর্দা নড়ে – পরীর ডানা – হাওয়ায় যখন পর্দা নড়ে তুমি এক-পা দু-পা করে এগিয়ে যাও কেন এগিয়ে যাও ওই বিচলনের দিকে? পেছনে নিথর বঁটি পেঁয়াজের ঝরা পালক – তারা পড়ে আছে মেঝেয় স্তব্ধ হয়ে তাজা কাঁচা লংকা ভেতরের ঝাঁঝালো নিশ্বাস চেপেচুপে এখন শান্ত শুধু ভাত ফুটছে – একমাত্র অস্থিরতা – টগবগ…
