কাইয়ুম চৌধুরী

  • জয়নুলের হাতে অন্য তুলি

    তখনো আমি স্কুলের ছাত্র। ওপরের ক্লাসের। প্রথম জয়নুল আবেদিনের ছবি দেখি ওই সময়ে। ছাপা ছবি। কোন পত্রিকায় আজ আর তা মনে নেই। সাদাকালোতে ছাপা ছিল ছবিটি। নাম ছিল ‘অপেক্ষা’। ব্রহ্মপুত্র নদীর তীরে নৌকোর জন্যে ফেরিঘাটে অপেক্ষমাণ যাত্রী। নদীর ওপারে কুয়াশাবিলীন অস্পষ্ট তটরেখা। একঝাঁক পাখি আকাশে উড্ডীয়মান। নদীর মাঝখানটায় একফালি চর। চরে একসার নৌকো বাঁধা। এপারে…