কামরুজ্জামান কামু
-
ডিসেম্বরে ঠান্ডা লাগে
ভালো ভবে বড় লাগল রে জেনেটিক কাঁপাকাঁপি ডিসেম্বরে কী আনন্দ গাছে গাছে গুলি ফুটল রাতে ফোটা গুলি টোটা গুলি হিসাবের খাতে আতিপাতি লাগিলোরে ভালো দেশময় বিজয়ের আলো যে ভালো সে ভালোই আমার ভূ-গর্ভে কাঁপতে লাগে হাড় হাড্ডি লয়ে করো ঠোকাঠুকি অস্থিমজ্জা শুক্রে হও সুখি আহা সুখো কী যে হলো আজি মম কী বলব তোমাকে প্রিয়তম…
