জাহিদুল হক

  • কিছু পঙ্ক্তি জুড়ে যে যাপন

    শুধু কবিতার জন্যে, একটি পঙ্ক্তি অপরূপ করে লিখবো বলে চেয়েছি তোমাকে খুব! র্যঁদার শহরে পারীতে বাড়িতে গিয়ে সব শিল্পকর্ম শুষে তাঁর বুঝতে চেষ্টা করেছি কী ভাবে রিল্কে তাঁর কবিতার জন্যে সব জরুরি বিষয়গুলো খুঁজে নিয়েছেন! টাকা টাকা আনে যে রকম, শিল্প শিল্প আনে, ধ্যান আনে সেই শুদ্ধতাকে, উদ্যমকে করে প্রতিশ্রুত। পাথর কি ছায়া থেকে তাকে…