জাহিদ হায়দার
-

জীবন মাঝির নৌকায়
কর্তার মেয়ে গয়না নৌকায় উঠলো। পাবনা মেন্টাল হাসপাতালের ঘাট। কেউ কেউ বলে, অনুকূল ঠাকুরের ঘাট। তাল ও খেজুর গাছের আট-দশ ফুট লম্বা কয়েকটা কাণ্ড একসঙ্গে শেকল দিয়ে বেঁধে আপাতত ব্যবহারের জন্য, ছোট পদ্মার একটু উঁচু শুকনো পাড়ে, মাঝিরাই ঘাট তৈরি করেছে। আসল ঘাট ভেঙে গেছে। বন্যা বাড়তে পারে। দেশে যুদ্ধ হচ্ছে। শ্রাবণ মাস। এখন মেঘ…
-
সম্পর্কের বিবর্তন
দেখা হচ্ছে সকালবিকাল, সব দেখা বাসি দুপুরে সন্ধ্যায়। চোখ ঘুমহীন শীতলতা, আর প্রয়োজনস্বাদের অংকউঠোন। ইচিংবিচিং খেলা পরিচয় প্রযুক্তির ধাবমান বেলা। বলেছি কুশলকথা, কবে যেন আমরা হেসেছি ভাঙনের পাশে? স্পর্শগুলি প্রতিদ্বন্দ্ব, সম্পর্কের পর্যটন অতিথি বহিরাগত, হৃদয় ত্রিপত্র বালিঘর। বদলে যেতে যেতে তুমি কখন ব্যক্তিগত অরণ্যে গেছো? পরিচয় উপরটপকা, সম্পর্ক ওষুধ কেনে আজো। ওপেনটি বায়োস্কোপ তুমি বিবিয়ানা,…
-

সাদা কুকুর
ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্টের প্যাসেঞ্জার রিসিভিং করিডোর। নিজ নিজ যাত্রীর জন্যে অপেক্ষমাণ অন্যান্য মানুষের সঙ্গে অপেক্ষা করছে পাবনার সাধুপাড়ার দক্ষিণে কোশাখালি চর থেকে আসা দুজন মানুষ, একজন পুরুষ ও একজন মহিলা। সকলের অন্বেষণরত চোখ ভেতরের দিকে দেখার চেষ্টা করছে বিদেশবিভুঁই থেকে আসা আত্মীয়-পরিজনকে অথবা বন্ধুকে। কেউ কেউ ধোপদুরস্ত কাপড় পরে হাতে ইংরেজিতে অতিথির নাম লেখা ছোট…
