ত্রিদিব দস্তিদার

  • কুসুম বিবির ক্যাটওয়াক

    কুসুম বিবি শিখেছে এবার ক্যাটওয়াক শহর এখন দেখছে তার নেটওয়ার্ক। কুসুম বিবির গ্রাম ছিলো এক সবুজ ঘাসের ধানের আলে নক্সা আঁকা চরণপাতের। কুসুম বিবির বর ছিলো এক বর্গা জমির পান্তা খাওয়া গামছা কাঁধে স্মৃতি মমির। কুসুম বিবির শহর দেখা সাইবারে হটডগ আর পিজার জগৎ ধরলো তারে। কুসুম বিবির কথায় কথায় ইংরেজি টাইট-জিনসে লাগছে এখন ভীষণ ইজি। কুসুম বিবির প্লাস্টিকের অই জুতো জোড়া কোথায় ছিলো পা এতোদিন? বললো খোঁড়া… কুসুম বিবির ক্যাটওয়াকের হাইহিল সভ্যতারই সিঁড়ি ধরা আলোর মিছিল।০৭.০৯.০০৪