নিতাই সেন
-
বৃষ্টি
মেয়েটির জন্মের সময় বৃষ্টি অন্নপ্রাশনের দিনে বৃষ্টি ঋতুবতী হবার দিনেও বৃষ্টি বিয়ের শুভরাত্রির দিনে বৃষ্টি। বৃষ্টি নামের একটি ফুটফুটে মেয়ে শিশু জন্ম দিতে গিয়ে বৃষ্টি রাশির মেয়েটি শ্রাবণের এই বৃষ্টি দিনে হাসতে হাসতে চলে গেল শ্মশানে, অন্তিমে। বর্ষণের অমিয় ধারায় কি অপরূপ সাজে মেয়েটির জীবনের ধারাপাতবৃষ্টিময় শব্দে-বর্ণে বিধাতা সাজিয়েছেন!
-
জতুগৃহে বসবাস
আস্ত একটা কাঁচা ডিম, ভাঙ্গতে বড়োই সুবিধা উপর থেকে, ডাইনে থেকে, বাঁয়ে থেকে, নিচ থেকে যেখান থেকেই চাপ দাও – মুহূর্তেই ভেঙ্গে খান খান, ভাঙ্গনের মহিমায়, এখন আমরা সায়াহ্কের যাযাবর। ভাইটি ভাঙ্গতে ভাঙ্গতে অস্তিত্বের শেষ ধাপে পা রেখে বললো – দাদা আমি আজ থেকে আবু সুফিয়ান, বোনটি পালাতে পালাতে মধ্যাহ্কে – তবু শেষ রক্ষা হলোনা,…
