পার্সি বিশি শেলি
-
কবিতার সপক্ষে
ভাষান্তর : অলোক কুমার বসু ইংরাজি সাহিত্যের অন্যতম সেরা রোমান্টিক কবি পার্সি বিশি শেলির জন্ম হয়েছিল ১৭৯২ সালের ৪ আগস্ট, হোরশামের কাছে ফিল্ড প্লেসে, সাসেক্সের একটি অভিজাত পরিবারে। তাঁর বাবা ছিলেন সাসেক্সের স্কোয়ার এবং সংসদ-সদস্য। শেলি তাঁর স্কুলজীবন কাটান সায়ন হাউস অ্যাকাডেমি এবং ইটনে। সেখানে নিয়মকানুনের বাঁধন আর বেঁচে থাকার পদ্ধতি কোনোটাই তাঁর পছন্দ হয়নি।…
