মনিকা রহমান

  • আলবেনি

    এতকিছুর পরেও তোমরা জানতে চাইছ, আমি কেমন আছি! ওহে শোনো সবাই আমি বলছি, আমি কেমন আছি। আমার শব্দগুলো এখন শূন্যে ঝুলে থাকে। আমার রাত্রিতে এখন আর কোনো জ্যোৎস্না নেই, ধুলোয় ঢেকে গেছে সমস্ত আকাশ আমার। সবুজ ঘাসগুলো হয়ে গেছে এখন একমুঠো নীল আকাশ। এই সমস্ত কিছুই আমার অপছন্দের। এখন শুনলে তো এই আমার এখানকার ইতিহাস।