মাহমুদ নজির
-
কবিতা
কবিতা স্বপ্নের মতোই থেকে থেকে উঁকি দেয় চেতনার শৈল্পিক নগরে। ভাবুক মনের ঘরে ঢেউ খেলে শব্দ ছন্দের ব্যাকুল তৃষ্ণা, উজ্জীবিত অলকানন্দা ফুল। বাবুই পাখির ঠোঁট যেরকম ক্রমে ক্রমে বুনে যায় বাসা সেই ধাঁচে কবি তার নিপুণ হাতে এঁকে যায় কবিতার রূপ, বোধ ও অব্যক্ত বেদনার লিপি। কবিতা প্রেমিকার মতোই মাঝে মাঝে দেখা দেয়, মাঝে মাঝে…
-
ঘোর
লাটিম ঘূর্ণনে ঘুরছি ভবরঙ্গ তামাশার মঞ্চে। কেউ কেউ দেখাচ্ছে ম্যাজিক, কেউ কেউ ধুরন্ধর অভিনয়। কী আজগুবি সব কারিশমা! দেখে দেখে উল্টে যায় বোধ, তালগোল পাকিয়ে শুধুই প্যাঁচ লাগে ভুলে যাই চৈতন্য, আদি পরিচয়। অস্থির সময় যেন টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে অন্ধকার গুহায়। যাচ্ছি আর হারিয়ে ফেলছি খেই, খুঁজে দেখি বুকের ভেতর বাস্তবিক হৃদয় বলে কিছু নেই। …
