রনি আহম্মেদ
-
বস্তুর পরিচয়
‘ম্যাটার রিয়ালিজম’ শিরোনামে ফরিদা ইয়াসমিনের একক চিত্র-প্রদর্শনী হয়ে গেল জয়নুল গ্যালারিতে। ফরিদা ইয়াসমিন বিমূর্তবাদী চিত্রশিল্পী। বিমূর্তবাদের সঙ্গে বস্তুর ত্রিমাত্রিকতার সম্পর্কই ছিল এই প্রদর্শনীর মূল ভাব। বস্তু ও নির্বস্তুতার উপকরণগত বাস্তবতার বিষয়টি শিল্পী ফরিদা চিহ্নিত করেছেন এ-প্রদর্শনীতে। বাংলাদেশে বিমূর্তবাদের দীর্ঘ ও দৃঢ় ইতিহাস বিদ্যমান। তরুণ শিল্পী যাঁরা বিমূর্তবাদের পক্ষে ছবি আঁকছেন তাঁদের বিশিষ্টতা হবে যদি তাঁরা…
-
সালাউদ্দীনের শহর
সম্প্রতি কাজী সালাউদ্দীন আহমেদের একক চিত্রপ্রদর্শনী অলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত হয়ে গেল। সালাউদ্দীন আহমেদ কাজ করেন শহরের ভূচিত্র নিয়ে। ফলে তাঁর ছবিতে উঠে আসে দালানকোঠার অবভাস ও স্থাপত্যশিল্পের ইমেজ। দালানকোঠার কম্পোজিশনে চলে আসে ব্যক্তিমানুষের অস্থিরতা এবং আধুনিক জীবনের নানাপ্রকার অসামঞ্জস্য। তবে আধুনিকতার এই সমস্যাগুলোকে তিনি গ্রহণযোগ্য করে তুলতে চান তাঁর নয়নাভিরাম রং এবং কোমল মনোভাবের মাধ্যমে।…
-

শৈশবের অনুসন্ধান
বাস্তববাদী চিত্র-পদ্ধতির সঙ্গে নস্টালজিক আবহ যুক্ত করে শেখ আফজাল একপ্রকার ব্যক্তিজগৎ তৈরি করে থাকেন। এই ব্যক্তিজগৎ মূলত শৈশবকেন্দ্রিক। শৈশব হচ্ছে ব্যক্তির আত্মোপলব্ধির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আত্মোপলব্ধির একটি অংশ হিসেবেই শেখ আফজাল চিত্ররচনা করে থাকেন। শৈশব তাঁর কাছে খুব-একটা দূরের বিষয় নয়। তিনি সেটিকে চিন্তার স্তরে বহন করেন এবং সম্পর্ক-স্থাপনের আকাক্সক্ষা করেন। ফলে অন্য ধরনের ফিগার…
