শাহজাদী আঞ্জুমান আরা
-
ঈশ্বর কণ্ঠ
ঈশ্বর কণ্ঠে আড়মোড়া ভেঙে রুপালি নৌকায় ভাসে দিন ঢেউ ওঠে অমিত পলাশ যেন বড় আনন্দ এ বেঁচে থাকা দিনমান ক্রমশ ম্লান হতে থাকে ছায়া বিষণ্ন জ্যোৎস্নায় ভরে যায় কুসুম ফুল ভালোবাসার নীলাভ জালে পতিত হই ঈশ্বরের অভিশাপে –
-
দাম্পত্য গন্ধ
স্মৃতির স্রোতে ভাসে ‘খেলিছ এ বিশ্ব লয়ে’র গান খেলা করে উঠোনে বালিকা দুটি কই মাছের পাতলা ঝোল পাশে সজনে চচ্চড়ি পড়ে থাকে নতুন আলুর দর, পুরোনো ব্রাশে কলপ নিয়ে পেছনের পাকা চুল অপেক্ষার ব্যাকুল ঢেউ ওঠে সন্ধ্যায় আহা, দাম্পত্য গন্ধে যে ভিজে ওঠে চোখ। টেলিফোনের টোকায় জলের পাপড়ির মতো খসে পড়ল সব। বেণিবদ্ধ সংসারে বসেও…
