সুচিত্রা ভট্টাচার্য
-
অচিন মায়া
মানিকের মা কাজে এলো না আজ। অপেক্ষা করে করে দশটা নাগাদ নিজেই রান্নাঘরে ঢুকে পড়েছিল রঞ্জন। তাড়া অবশ্য নেই, রান্না আরো পরে চাপালেও চলে, কিন্তু ছুটির সকালে একা ফ্ল্যাটে সে এখন করবেই বা কী? টিভি দেখবে বসে বসে? একঘেয়ে, ভীষণ একঘেয়ে। বই পড়বে? ক্লান্তিকর। গান শুনবে? ইচ্ছে করছে না। গড়াগড়ি খাবে বিছানায়? তাও ভালো লাগছে…
