প্রবন্ধ
-
১১২তম জন্মবার্ষিকী স্মরণ মুহম্মদ এনামুল হক : স্বকীয়তা ও সুকৃতির জীবন
মাহফুজ পারভেজ বিংশ শতাব্দীর অবিভক্ত বঙ্গদেশে, পরবর্তীকালে পাকিস্তানে ও বাংলাদেশে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও সমাজ বিবর্তনের শেকড়সন্ধানী গবেষণার মাধ্যমে জাতির সাংস্কৃতিক পরম্পরা বিনির্মাণে নিবেদিত ছিলেন মুহম্মদ এনামুল হক। বাংলা সাহিত্যের এই অনন্য সাধক-পুরুষের ১১২তম জন্মবার্ষিকীতে তাঁর দীপ্তিময় জীবন ও কর্মজগতের নানা দিক উপস্থাপিত হয়েছে এই রচনায়। ৭৯ বছরের জীবনের পুরোটা সময়ই মুহম্মদ…
-
নতুন হস্তিনাপুর আর কত দূর
কাজল রশীদ শাহীন হস্তিনাপুর একটা রিয়েলিস্টিক ব্যাপার আর নতুন হস্তিনাপুর পুরোপুরি হাইপোথিসিস। মানুষের চেষ্টা থাকে হাইপোথিসিসে পৌঁছানোর। এজন্যেই তার এতো এতো লড়াই-সংগ্রাম আর সভ্য হয়ে ওঠার অনুশীলন। কিন্তু সেখানে মানুষের প্রাপ্তি আশাব্যঞ্জক নয়। ইতিহাসের অমোঘ বাস্তবতা যে ঘুরে ঘুরে আসে। আমরা যতই বলি, অগ্নিস্নানে শুচি হোক ধরা। কেন জানি ধরা শুচি হয় না। আজ থেকে…
-
শতবর্ষের আলোতে ‘খুকু-অমিতা’
যশোধরা বাগচী আমরা যখন বড়ো হয়ে উঠছি, তখন শুনতাম, রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে সেই সময় দুই ‘অমিতা সেনে’র রমরমা – একজন নাচে ও একজন গানে। নাচতেন কিরণবালা ও ক্ষিতিমোহন সেনের ছোট কন্যা – আমার অমিতাপিসি। আমার ছোটকাকা রামানন্দ সেনগুপ্তর ক্যামেরায় তাঁর কিছু অংশ তোলা ছিল বলে শুনেছি, নিজে কখনো দেখিনি। কিন্তু অনেক পরে প্রায় প্রৌঢ়ত্বে উপনীত হয়ে…
-
কবিতা ও প্রতিবাদের ভাষা
মনজুরুল হক সৃষ্টির সূচনালগ্ন থেকেই যুদ্ধ মানুষের চিরসঙ্গী। ধর্মযুদ্ধ, গোলাপের যুদ্ধ, মসলার যুদ্ধ, শতবর্ষের যুদ্ধ, পরিত্রাণের যুদ্ধ, সভ্যতার সংঘাত – এমন কত নামেই না আমরা যুদ্ধ করে চলেছি সভ্যতার সেই সূচনাকাল থেকে। প্রতিটি যুদ্ধে অগণিত প্রাণহানি আর সম্পদের ঢালাও অপচয় আমাদের বিবেককে সাময়িকভাবে নাড়া দিয়ে গেলেও অল্পতেই আমরা আবারও ভুলে যাই সেই শিক্ষা এবং নতুন…
-
অচ্যুত গোস্বামী : ব্যক্তিত্ব ও কৃতিত্ব
সুমিতা চক্রবর্তী প্রেক্ষাপট বাঙালির মনে ফ্যাসিস্টবিরোধী মানসিকতা এবং সমাজতন্ত্রবাদের প্রতি আগ্রহ জেগেছিল মূলত তিরিশের দশকে। রুশ বিপ্লবের ফলে রাশিয়ায় জারতন্ত্রের পতন ও সমাজতন্ত্রবাদের প্রতিষ্ঠা ঘটে ১৯১৭ খ্রিষ্টাব্দে। তারই সূত্র ধরে অল্প কয়েকজন বাঙালি বুদ্ধিজীবী সমাজতন্ত্রবাদ সম্পর্কে অবগত ও আগ্রহী হয়েছিলেন। সমগ্র বিশের দশক জুড়ে ফ্যাসিবাদ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল ইউরোপে – মূলত মুসোলিনির নেতৃত্বে। কিন্তু…
-
কবি জুলফিকার মতিন : অনুভববেদ্য কবিতার রূপকার
মোস্তফা তারিকুল আহসান ইদানীং বাংলাদেশে কবিতার ক্ষেত্রে যেসব প্রপঞ্চ লক্ষ করা যায়, তাতে নিঃসন্দেহ হয়ে বলা চলে যে, আমরা সত্যিকার কবিতা থেকে পিছিয়ে পড়ছি। ভালো কবিতা লেখা হচ্ছে না, তা নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে কবিতা তার স্থির লক্ষ্যে পৌঁছতে পারছে না। অথচ প্রচুর কবিতা লেখা হচ্ছে, অজস্র কবিতার বই বের হচ্ছে। সাহিত্যের সবচেয়ে প্রাচীন ও…
-
ময়মনসিংহ ও উপেন্দ্রকিশোর
প্রসাদরঞ্জন রায় উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (১৮৬৩-১৯১৫) মূলত বাংলা শিশুসাহিত্যে নবযুগের প্রবর্তকরূপে পরিচিত হলেও এই বহুমাত্রিক মানুষটির পরিচয় এক কথায় দেওয়া যায় না। গল্পকার, কবি, প্রবন্ধকার, গ্রন্থচিত্রী, সম্পাদক, মুদ্রক, সংগীতজ্ঞ, চিত্রশিল্পী, আলোকচিত্রী, বৈজ্ঞানিক, কারিগরিবিদ ও ধর্মপ্রাণ মানুষ হিসেবে তিনি তাঁর পরিচিতি রেখে গেছেন স্পষ্টভাবেই। দেশজুড়ে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সার্ধশতবর্ষ উদ্যাপনের পটভূমিতেও তাঁর সম্পূর্ণ পরিচয় পাঠকসমাজ পেয়েছেন কি না…
-
আবদুল হক : সাহিত্য-সাহিত্যিক দর্শন
রবিউল হোসেন বাঙালির সামাজিক ইতিহাসে আবদুল হক (১৯১৮-৯৭) শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়।১ মননশীল প্রাবন্ধিক হিসেবে তিনি অধিক পরিচিত হলেও সাহিত্যের সকল শাখায় তাঁর পদচারণা প্রশংসাযোগ্য। ভাষা-সাহিত্য-সংস্কৃতি, সমাজ, রাজনীতি, ইতিহাস, শিক্ষা, ধর্ম-দর্শন প্রভৃতি অর্থাৎ জীবনাচরণের সকল বিষয় তাঁর মননশীল রচনার বিষয়বস্ত্ত হয়েছে। উপর্যুক্ত বিষয়সমূহ সম্বন্ধে নিজের দৃষ্টিভঙ্গি উপস্থাপনে তিনি কোনো পূর্বনির্ধারিত মতবাদপন্থী হননি। বরং নিজেই নিজের মতবাদের প্রচারক…
-
অধরা বাঙালি সংস্কৃতির খোঁজে
হাসান আজিজুল হক ‘এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গে ভরা’ – কথাটা খুব লাগসই। বাঙালি জাতি, বাঙালি সংস্কৃতি এবং ইতিহাস এত বিচিত্র পর্যায়ের ভেতর দিয়ে গিয়েছে যাকে এইরকম একটা বাক্য ছাড়া ঠিক বোঝানো যায় না। আমি বৃহৎবঙ্গের কথা ছেড়ে দিচ্ছি, সেটা কবেকার কথা। বৃহৎবঙ্গ কোনোদিন একসঙ্গে যুক্ত বৃহৎবঙ্গ ছিল কিনা সেটা একটা জরুরি প্রশ্ন। বিশাল বাংলাদেশকে…
-
আমাদের সাম্প্রতিক ছোটগল্পের গল্প
ফেরদৌস আরা আলীম ‘যে নিতে জানে তার জন্য ছড়িয়ে রয়েছে আপনিই হয়ে ওঠা গল্প। শুধু দরকার দেখবার চোখ, যেমন করে হীরাকে কেটে বার করতে হয়, তেমনি দরকার তাকে উদ্বুদ্ধ করার শক্তি।’ এ-শক্তি নারায়ণ গঙ্গোপাধ্যায় নিজে প্রথমবারের মতো যাঁর মধ্যে দেখেছিলেন বা আবিষ্কার করেছিলেন তিনি নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের সময়ে তাঁর অর্ধশতাব্দী পরে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সময়ে…
-
ছোটগল্পের হালচাল
সনৎকুমার সাহা একটা সময় ছিল, যখন আমরা রবীন্দ্রনাথের ‘বর্ষা-যাপন’ কবিতাটির (সোনার তরী, ১৭ জ্যেষ্ঠ, ১২৯৯) শেষাংশের কিছুটাতে সাহিত্যকর্ম হিসেবে ছোটগল্পের সব লক্ষণ ধরা আছে বলে মনে করতাম। গল্পগুচ্ছেই তখন ছিল, বোধহয় এখনো আছে, ছোটগল্পের এক আদর্শ সংগ্রহ। তাঁর রচনাগুলোয় তারা যেন খাপে খাপে মিলে যায়। আমরা আনন্দ পেতাম। কোনো প্রশ্ন মাথা তুলত না। অল্প-স্বল্প বিদেশি…
-
গল্পের বয়ান ও বুনোন
সৈয়দ শামসুল হক গল্পের কি শেষ আছে? সেই কোন আদ্যিকাল থেকে মানুষ কত লক্ষ কোটি অযুত গল্প বলেছে, বানিয়েছে, লিখেছে। এখনো তো ফুরোয়নি সেই নেশা। কোনোকালে ফুরোবে বলেও মনে হয় না। নেশাই বটে। মহাতামাকের চেয়েও কঠিন এ-নেশা। গল্প না বলে মানুষ থাকতে পারে না। গল্প যেন আপনা থেকেই মনের মধ্যে উঠে পড়ে। চারদিকের দেখা-শোনার জীবন…
