কবিতা

  • নিজেই হয়েছি ঘরভেদী

    গোলাম কিবরিয়া পিনু   আমারও আত্মপীড়া আছে! কার ধরি দোষ? আমিও দাঁড়িয়েছিলাম শত্রুর সাথে কোন নদীটির কূলে? মাতৃকুল-পিতৃকুল ভুলে!   আমিও তো সুসন্তান থাকিনি আমিও তো অঙ্গীকার রাখিনি সেই আত্মদোষ – ভালো করে জানে আমারও মস্তিষ্কের কোষ!   কার করি নিন্দা? আমারই কারণে হয়েছে নষ্ট পরাগ ও রেণু আমিও বাজিয়েছিলাম কোন ইতরের বেণু?   ভুলে…

  • প্রতীক্ষিত পিপাসার দ্বিধা

    সুহিতা সুলতানা   মাটি ও জলের মুখোমুখি ঝুলে আছে তার ঈর্ষাতুর হাসি কিসে পাপ আর কিসে অপরাধ য্যানো জানে না সে। ইতস্তত ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে প্রতীক্ষিত পিপাসার দ্বিধা। তোমাকে না দেখে কীভাবে বাঁচে প্রাণ বলো দেখি? কেন এতো আক্রোশ পুষে রাখো মনের ভেতরে? কেন ঈষৎ উঁচিয়ে ধরো বিষাদের দ্রাক্ষারস? বিভ্রান্ত নেশার ঘোরে নির্বোধ কেন হও তুমি?…

  • যারা কবিতা পড়েনি

    উত্তম দাশ   যখন দেখি দেশটা উন্মাদ হয়ে গেছে স্কুল-কলেজ ভেঙে খানখান দলতন্ত্রে পড়শিকে খুন করে হাতের রক্ত ধুয়ে ফেলছে ময়দান ভরিয়ে ফেলছে যে কারণে তার পেছনে কোনো দেশপ্রেম নেই – তখন বুঝি, এরা কখনো কবিতা পড়েনি।   যে ছেলেমেয়েগুলো মাঠে-ময়দানে বাংলা আকাদেমির চত্বরে, ভিকটোরিয়ার প্রকৃতির মাঝখানে শরীর ডুবিয়ে প্রেম করছে মাসে মাসে সঙ্গী বদল…

  • সেই উঠোন

    কাজী রোজী   উঠোনটাকে পেরিয়ে গিয়ে পথ পথের শেষে অন্ধকারের রূপ বৃক্ষরাজির গভীর ঘন ছুঁয়ে তোমার আলো কালো কাটার পথ।   অন্য আদেশ অন্য সময় মেনে রাতদুপুরে সুখের সীমা টানি আনন্দ বেশ জড়িয়ে নেব নিজে তোমার কোনো ক্ষতির কারণ, নয়।   শত্রুপাখি গাছের ডালে থাকে তার নিধনে আমরা ডাকি তাকে হায় না জেনে, আড়াল যারে…

  • জীবন থেকে সুসময় চলে যায় বারবার

    ইকবাল আজিজ   আমার জীবন থেকে সুসময় চলে যায় বারবার সরল রোদেলা দিন নিমিষেই দুর্যোগের ঘনঘটা আকাশে বিজলি চমকায় – ঝলসায় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম; চারপাশে দাউদাউ অগ্নিশিখা। জীবনের সুসময় চলে যায় – চলে যায় দূরে আলোকিত উজ্জ্বলতা থেকে স্যাঁতসেঁতে অাঁধার অচিনপুরে; জীবনের সুসময় চলে যায় – চলে যায় দূরে।   সুসময়ে নদীজুড়ে জোয়ারের জল…

  • অমৃতের শিস

    দিলওয়ার ভূমিকা ও সংগ্রহ : শ্যামল চন্দ্র নাথ [গত ১০ অক্টোবর কবি দিলওয়ার মারা যান। তিনি গণমানুষের কবি হিসেবে খ্যাত ছিলেন। তাঁর সঙ্গে আমার যোগাযোগ ও হৃদ্যতা গত আট মাসের। এর ভেতর তিনি আমাকে পরম আপন করে নেন, যা ছিল সত্যি বিস্ময়ের। কবি দিলওয়ারের কবিতার সঙ্গে আমার পরিচয় বেশিদিনের নয়। কিন্তু তাঁর কবিতার ভাষা এবং বলার…

  • স্মৃতি ও কল্পনা

    আহমদ আজিজ একদিন এই দেহেমনে কতটুকু প্রেম ছিল, সম্পর্কের ভিতর কতটা আত্মজ্ঞান ছিল, কতটুকুই-বা ছিল আত্মার ক্রন্দনধ্বনি – সেইসব ভাবনাসমূহ আজ ভাঁজ করে পাশে রাখি পুরনো বস্ত্রের মতো; এখনো কালের বিস্তার আছে, কঠোর সাধনা আছে, আছে শ্রম, নব-নব আবিষ্কার; সেই হেতু আত্মক্রীড় ভাবনাসমূহ একদিন ভাবা যাবে ডুবে-আসা সূর্যপাড়ে বসে। আজ খোলা চোখ মেলে দেখি ক্ষুধাতুর…

  • মৃত্যুর আগে

    শ্যামল চন্দ্র নাথ বোবা সন্ধ্যায় আমি ফিরে যেতে চাই, মরে যাব তাই – নিজের বাড়ি ফিরে যাব ভাবতেই কেমন লাগে! কত যুবক-যুবতীর ভিড়ে ব্যর্থ দিনের শেষ প্রহরে দেখেছি প্রেমের বিক্ষিপ্ত উপহার! আর কি চাই? অন্ধকার গলির ভিতর হেঁটে যাওয়া স্মৃতির ব্যঙ্গ সান্ত্বনা নাকি তীব্র যন্ত্রণা; ওই বেদনার চোখে বিজয়ের হার দেয়নি কেউ তুলে; তবু আমার…

  • অনেকদিন পাইনি

    সিজন নাহিয়ান অনেকদিন পাইনি সেই ঘ্রাণ – অমরত্ব কিংবা অম্লান হয়ে যাওয়া একাকিত্বে; শুভেচ্ছা দূতের সঞ্চারিত হৃদস্পন্দনে; অন্তর্দ্বন্দ্বে বুকের সবটুকু ভালোবাসাতে…   অনেকদিন পাইনি সেই ঘ্রাণ – মিলনের এক একটি দিনের মৃত্যুর পর; ব্যর্থ প্রচেষ্টার অনুভবের টানে; হাতড়ে বেড়ানো প্রশ্নে – ‘কোথায় আমি। কোথায় আমার হারিয়ে যাওয়া বিকেল?

  • কবিতা ২০১৩

    আসাদ চৌধুরী এক তুমি তো চুম্বক নও আমিও যে মরচে-পড়া লোহা।   দুই আমার দিগন্ত শেষ অব্দি ঘরের দেওয়াল?   তিন বিকলাঙ্গ দীর্ঘশ্বাসগুলো জন্ম নিতে থাকে, মারা যায়। তবু মাতাল বাতাস মিছিমিছি কড়া নাড়ে কেন?

  • সৃষ্টির আনন্দে

    চঞ্চল শাহরিয়ার সৃষ্টির আনন্দে মেতে থাকি পুরোবৃষ্টির বিকেল গরম কফির কাপে ধোঁয়া ওড়ে কবিতার মতো। জীবনের দুর্বল মুহূর্তগুলোর ছুটি দিয়ে দিই অনুগতচিত্তে রংধনু আনে দুরন্ত প্রহর।   ভাঙনের পর নতুন জীবন আর দেখি নাই কতোকাল হলো সফলতা থেকে ছিটকে পড়েছি। সাধারণে মিশে আরো সাধারণ হয়ে গেছি কবে চাঁদের আলোর মতো স্নিগ্ধ দিন ভুলে গেছে তিথি।…

  • সব সন্ধ্যাই রাতের তলপেট নয়

    দ্রাবিড় সৈকত   এই বাতিকের কোনো উত্তর নেই রূপচাঁদা সময়ের পেট থেকে পিছলানো জমাট হীরক যাকে তুমি জেলি ভেবে দাঁত এবং চিবুক বসাও বিষুবরেখার প্ররোচনায় জানোই তো, পরিপাকে বেঁচে থাকে মাছের নিয়ম এই পরিপাক ধরে তোমার চলার পথে যারা হয়েছে উড়াল সড়ক তাদের ডানায় বসে আছে ঠিকাদার ঠিকুজি ঘুরিয়ে দেখার অবসরে তিনি অংক করেন তোমাদের…