কবিতা
-
তিনটি কবিতা
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ১. তোমার শরীর তোমার ঠোঁটের জন্য আমার তৃষ্ণা তোমার চিকন বুকের জন্য আমার হাহাকার তোমার শরীর আমাকেই গুছিয়ে দিতে হয়। ২. পুরাকালে যেমন হতো পুরাকালে যেমন হতো : তোমাকে আমার জন্য বিশেষভাবে রেখেছি যুদ্ধে আমার জয় হয়েছে একত্রে দুর্গ থেকে সূর্যাস্ত দেখি, দেখি পাহাড়গুলি তিনদিকে দৌড় দিচ্ছে। ৩. ঈশ্বর নিজেই একা ঈশ্বর…
-
রঙ্গ-বিভঙ্গ
আলোক সরকার আত্মনির্ভর দেশ-কাল তার মুক্তি সুপ্রাচীন সেই বটগাছ, যার ডালপালায় প্রবুদ্ধ ঝঞ্ঝার কৌতূহল; প্রবুদ্ধ যা তাই দ্বিতীয় প্রেক্ষিত বৃক্ষ অন্য তাৎপর্য, এমনকী আঘাত বিপন্নতায় অন্য মাঠ-প্রান্তর। আমরা আঞ্চলিক দেশ-কাল অস্বীকার করি। সবকিছু পিতৃপরিচয় সেই প্রবুদ্ধ, সেই ঝঞ্ঝার কৌতূহল। কৌতূহল নবনব রূপরূপান্তর – সবকিছুই সেই প্রবুদ্ধ, আমাদের কর্মনিয়তি রূপান্তরের কর্মনিয়তি, তাকে একটা ব্রতও বলতে পার।…
-
দুটি কবিতা
শঙ্খ ঘোষ শোক একবার থম্কে দাঁড়াই। তারপর ফিরে আসি সনাতন ঘরে। এর চেয়ে বেশি কিছু নয়। মাঝখানে কত একাঙ্কিকা কিংবা পূর্ণতার ভারে কলরোল চলে। জন্ম থেকে বিলয় অবধি গোটা প্রবাহের চলচ্ছবি চারপাশে ভাসে এলোমেলো। প্রত্যেকে সেখানে নিজেকেই খোঁজে – নিজেরই সংযোগে খোঁজে তাকে। এভাবে সে হয়ে ওঠে প্রায়শ নূতন ইতিহাস। ঘরের ভিতরে বসে দেখি তাকে,…
-
অপ্রকাশিত জীবনানন্দ দাশ
৩৩-সংখ্যক কবিতার পাণ্ডুলিপির খাতা থেকে ৩৩/৩৬ ধানের পেলব শীর্ষ১ মাইল-মাইল খেতে মণিমালা – শঙ্খমালা – নারীর মতন কৃষকের সরলতা থেকে জেগে উঠে ঈষৎ অনন্যসাধারণ২। নিমেষে হারায়ে যাবে পৃথিবীর আলোর বাজারে নিমেষে হারায়ে যাবে পৃথিবীর রাতের বাজারে যেখানে ভূমিকা নেই সেই দেশ মূল গায়েনের হাতে তুলে অভিজ্ঞ পেঁচা’র শ্লেষে ফেলে রেখে যাবে শূন্যতারে। বিকল্প : ১.…
-
একটি ঐতিহাসিক উপপাদ্য
শারদুল সজল বন্ধুত্ব বাঁচিয়ে রাখা যায় না এসো, শত্রু হয়ে উঠি। লিটন লিটমাসে উদ্ধৃতি উপপাদ্য : বন্ধুদহন- আগুনের জল খেয়ে আমরা যারা পৃথিবীর বিপরীত স্রোতে ভাসমান – নিমজ্জিত; শত্র“লগ্ন পাহাড়ের পিঠে অদ্ভুত অন্ধকার যাদের করেছে গ্রাস; তাদের ভেতর পৃষ্ঠার ফটোকপিতে ঈশ্বর কাঁদেন; কেঁদে ওঠে শিলাবৃষ্টির পাথর ভূগর্ভস্থ ৭০ ফিট মাটিস্তন জলের ফোয়ারা বন্ধু আসক্তির মুদ্রিতমায়ায়…
-
গহিন কুয়াশা
রোকসানা আফরীন তুমি না এলেই বুঝি ভালো এই শব্দ শীতের শব্দ হয়ে যাক বনভূমি ভরে উঠুক নিস্তব্ধতায় নিজের ভেতরে যাই নিজের ভেতরে গিয়ে দেখতে ইচ্ছে করে নদীর কী রং কী বা ঠিকানা প্রান্তরের গানের মতোন নিশিজাগানিয়া গহিন কুয়াশা সুর তোলে সেই সুর অতল জ্যোৎস্নাময়তার দিকে নিয়ে যাক আমাকে…
-
কিশোরীফুল
অথির শেরপা কিশোরীফুল, শোনো, তরল আগুন খেয়ে আমি আমার নামটারও সম্পূর্ণ অধিকার ফলাতে পারিনি। তবে আমার সজল চোখ আর বেকার হৃদয়ের কী হবে? কিশোরীফুল তুমি কি শীতকাল আসার আগাম ঘ্রাণ হয়ে ছড়িয়ে যাচ্ছ চারদিকে – রটিয়ে যাচ্ছ কুয়াশাবিস্তার – ভাব ও ভাষা এই অপ্রতিরোধ্য শীতে কোন অদৃশ্য কলিংবেল বেজে বেজে ওঠে সাধ আর সাধ্যের মাঝখানে…
-
পৃথিবীটা
দিলীপ কির্ত্তুনিয়া পৃথিবীতে কাটাতে এসেছি সময় পৃথিবীটা কক্সবাজার সি-বিচে সন্ধ্যা হয়! পৃথিবীতে তুলে নিতে এসেছি রং পৃথিবীটা এলিট পেইন্ট রঙের কৌটোটা ঢেলে পড়ে। পৃথিবীটা দাড়ি, কমা, সেমিকোলন, ড্যাশ – পৃথিবীটা ব্যাকরণ বইতে থাকে।
-
সহোদরা
চাণক্য বাড়ৈ আমার যমজ বোন – সে থাকে মালতীনগর – আমি তাকে জ্যোৎস্নািলপি ডাকি। আমাদের আয়না ছিল না কোনোদিন – নিজেকে দেখতে হলে আমাকেই দেখে নিত সে – আমিও তার মুখ দেখে মিটিয়েছি আয়নার দায় – সে পোষে সাদা রাজহাঁস – আমি কবুতর -অথচ অভিন্ন প্রেমিক নিয়ে ছাড়াছাড়ি হলো – সে থাকে মালতীনগর – আমি…
-
জলজঙ্গলের শব্দাবলি
তুষার কবির ওই উপত্যকা পার হয়ে দেখা পেয়ে যাই দিগন্তের শেষ রেখা; শূন্যতার ভেতর বেরিয়ে আসে আরো কিছুটা শূন্যতা, মৌনতার ভেতর ছড়িয়ে পড়ে হাড়হিম নিস্তব্ধতা! সারিবদ্ধ মেঘের রঙিন বিজ্ঞাপন দেখে বুঝে উঠি কিছুক্ষণ পর জঙ্গলের সবুজ পাতার ফাঁকে আরণ্যিক বৃষ্টিরা ঝরবে। বৃষ্টির পেরেকে ভিজে যাবে জেব্রার গ্রীবার ছাপ, হাওয়ায় হারানো ভায়োলিন, কুমারীর শেষ লেখা ভাঁজপত্র।…
-
মহামায়া ও আমার সময়
নাজমীন মর্তুজা আমাকে ঠেলে দেয় দূরের বনান্তরে ক্ষয়ে যায় স্মৃতি আবেগ অনূভূতি মহামায়া কঙ্কাবতী তোমাকে পেতে পৃথিবীর কথা আর ভাবি না জল ঢালি নিরলস কুসুমকলি প্রেমের প্রসারে ফুটে ওঠো আরও একবার মমির পুতুল আমাকে ক্ষমতাহীন অসফল করে দূরত্ব রচো না নীহারিকা ক্লিষ্ট রক্তাক্ত পায়ে ছুটে এসেছি বহুপথ সাহারায় ধূলিময় ম্লান রক্তাক্ত হাতে এঁকে যাই অজন্তার…
-
শিলাইদহের পাশে কালাইতলার মাঠে
দুলাল সরকার দেহটাকে রেখে যাবার সময়ও বলব আকাশ, নোঙর ফেলা দূরের দিগন্ত, ছায়াবৃত সূর্যালোক, নদীঘেরা আমার স্বদেশ – পরিচিত পথের ধুলার গাঢ় অধিকার বোধ সবুজোজ্জ্বল বৃক্ষের সান্নিধ্যে নত মেঘলোকে আমার শস্যক্ষেতে পুণ্য প্রণাম; সেদিনও বলব এই তুলনাহীনার গল্প কষ্টের মৃদঙ্গ শেষে তনয় তনয়া ঘিরে জলস্পন্দে রাজহাঁস আবরিত পুকুরের ঢেউয়ে সাদা মেঘের পালক দুটি ঘাড় উঁচু…
