কবিতা
-
গেরিলা, ফটোগ্রাফার
সরকার মাসুদ গেরিলার জন্মভূমি জাঙ্গালিয়া মৃত্যুভূমি জাঙ্গালিয়া পাহাড়ের ঘন বাদাড়ের তীব্র সবুজ ঝাঁঝালো গন্ধে তার মাথা ভারি তখন ট্রিগারে টিপ! বিমানাকৃতি ধাতব পাখিটি স্বাধীন হাওয়ায় ডিগবাজি খায় তার মাথায় আগুন মাটিতে পড়ার আগে পাখি ডিগবাজি খায়! গেরিলার অশেষ বেদনা হয়েছে বুলেট; তাকে খুঁজে পাবে বলিভিয়ার, দিঘিনালার মহাসবুজে তীব্র প্রেমের ঝাঁঝালো আরকে চেতনা ধূসর হয়েছে যখন…
-
অপরাধ
সুহিতা সুলতানা কে অপরাধী? আর কে অপরাধী নয়? এ যেন আজ আর বিবেচ্য বিষয় নয়। সারাদিন বৃষ্টিভেজা দিনে বাসি তৈজসপত্র বিবর্ণ ফ্যাকাসে হয়ে পড়ে আছে। কারো কোনো ব্যস্ততা নেই বৃষ্টি ঝরানো এমন দিনে কে খুনি হতে চায়? ঘাতকের নীল বিষ দিগন্ত আঁধার করে রাখে। ভুলে গ্যাছে তার চুলের সৌগন্ধ সুগভীর জলের জঙ্গলে স্বপ্নগ্রস্ত জ্যোসনা ঝুলে…
-
যাচ্ছি ফিরে
মনিকা রহমান এখন আমি যাচ্ছি ফিরে, অগোছালো আলমারিতে রইল শুধু সুখের চাবি, ইচ্ছে হলে সাজিয়ে নিও এই শহরের সকল বাড়ি
-
ক্ষমা এক নীরব ঘাতক
শামসুল আরেফিন ঋতুর পরিবর্তন তোমার শরীর থেকে সবকটি পাতার পালক কেড়ে নিয়ে গেলে ঝরাপাতাদের তুমি একাকার করে দাও নিরাভরণ শাখা-মরু-ভূমি তখনও ছুটে আসেনি ছুরি হাতে কোনো স্বশিক্ষিত পাড়ার ডাক্তার অর্জুনের বাকলে লুকিয়ে থাকা রোগের পথ্য বার্ধক্য উতরে দেওয়ার ঘোষণা দিয়ে গেছে যৌবনের স্বাদ তুমি এখন প্রকৃতির ছোবলে পাতাবিহীন স্বশিক্ষিত ডাক্তারের ছুরির আঘাতে বাকলছাড়া একটি সুবোধ…
-
একটি অচল পদ্য
শাহজাহান হাফিজ বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে; বঙ্গদেশে এখন গ্রীষ্মকাল। লোকায়ত দর্শন পড়ছি, একা বসে; ঝরছে মহাকাশ। ভালোবাসি ভূগোল আমি; ভালোবাসি রাষ্ট্রতত্ত্ব-কথা। রোদ উঠছে, তাপ বাড়ছে; দিবসজুড়ে আসছে নীরবতা। জল ঝরছে, নদী ভরছে; বঙ্গদেশে এখন বর্ষাকাল। ভ্রমণে যাবো, দেশ দেখবো একা-একা, আমি হরিদাস পাল। ভালোবাসি বনতত্ত্ব, কীটতত্ত্ব, এমনকি অ্যারাবিয়ান নাইট। মানুষ আমি অতি সামান্য; পাঁচ ফুটের…
-
জীবন-শরীর নিয়ে বস্তুত বিপাকে
হাসান হাফিজ শরীর তো এক প্রকার সরীসৃপই। পুষ্টি ওম শর্করা আমিষ চর্বি েস্নহমার্কা নানারূপ খাদ্য তার চাই, আরো চাই বিপরীত শরীরের লুণ্ঠন কিংবা উপভোগ, রীতিনীতি নৈতিকতা হয়ে ওঠে বাধার প্রাচীর কোনো লঙ্ঘনের ইচ্ছা কাম জেগে ওঠে মনেরই নিভৃত কোণে, যার কোনো ব্যাকরণ ঔচিত্য বা অনৌচিত্য বোধ ইষ্টানিষ্ট জ্ঞানগম্যি নাই… জীবন তো একপ্রকার খোলামকুচিই। বানের প্রবল…
-
তিনটি কবিতা
হুমায়ুন আজাদ হাত সেই কবে থেকে বাড়িয়ে রেখেছি হাত প্রতিটি রেখায় ভ’রে আছে শূন্যতা কেটেছে হাজার সূর্য এবং রাত দুই হাত ভরে জমে আছে নীরবতা। হাত ভরে আছে ঠান্ডা দীর্ঘশ্বাস হাহাকার করে হৃদয়ে সবুজ ঘাস বাতাসের স্বরে দিনরাত তাকে ডাকে অশ্রুর মতো যে আছে অফেনবাকে। ইচ্ছে করে তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, ইচ্ছে করে টফির…
-
ব্যক্তিগত জিরো আওয়ার
খোরশেদ বাহার হেমন্তের এই সকালে কুয়াশা আমার শরীর ছুঁয়ে যায় আমি লাইন ধরে দাঁড়িয়ে আছি যেমন তুমিও দাঁড়িয়ে ছিলে চৌধুরীদের বাড়ির গেটে। তখন ছিল রাসউৎসব, আজ আমি একটি ভিসার জন্যে। কতদিন দেখা হয়নি দুজনের। এবার দেখা হলে বলতাম লাল পাহাড়ের দেশ আর কতদূর সুনীলদা? জানতে চাইতাম হাজার না জানা কথা। মহারাজের গালে পোতা গোলাপ গাছের…
-
মেগাসিটি
সুজন হাজারী ভোরের সূর্যের দুয়ার খুললে মেগাসিটির ট্রাফিক মোড়ে সিগন্যাল স্ট্যান্ডে সংকেতবাতি জ্বলে ওভারব্রিজের আন্ডারগ্রাউন্ড সিঁড়ির নিচে ব্যথাতুর চাতুর্যে গেঁথে ফেলা অন্ধকার আড়ালে যাপিত জীবন রাত্রির নিষিদ্ধ কাব্য লেখে। অন্ধকার সুবর্ণ আলোর মিছিলে ঢ্যামনার সোহাগ মুছে যায় রমনা পার্কের বেঞ্চিতে বসে উঠতি যুবতীরা খদ্দেরের প্রত্যাশায় চিনাবাদাম চিবায় ভেংচি কেটে বেহায়া পথিকের দৃষ্টি কাড়ে কাছে ডাকে…
-
আনন্দ উড়ান
মৃণাল বসুচৌধুরী তোমার প্রশ্রয়ে যখন অলস মেঘ আকাশরেখার পাশে জমে থাকা স্বপ্নকণা ছুঁয়ে নেমে আসে আমাদের আয়ুহীন চোখে যখন নিসর্গ থেকে বিন্দু বিন্দু সুখ নিয়ে উড়ন্ত পায়রাগুলো নেমে আসে অন্ধকার ছাদে পরিশ্রান্ত বিমর্ষ শরীরে যখন বৃষ্টির শব্দ ছদ্মবেশী মারীচের তীব্র ছোটাছুটি নির্জন দালান জুড়ে পাখির পালক স্মৃতিজলে অভিমানী ম্লান যখন আপসহীন বিষণ্ন কপালজুড়ে বালিয়াড়ি মরুঝড়…
-
চোখে অনাদি জল
শিহাব সরকার বিজন পাহাড়ে হেমন্তের হিমকুয়াশা বনপথে একা হাঁটি, দূরে আলোঝলমল সার্কাসে ধুন্ধুমার বাদ্যব্যান্ড অরণ্যমন্দিরে নিভু-নিভু লণ্ঠন, সমস্বর স্তবগান। শুনছো না ঝোপেঝাড়ে পিশাচের কানাকানি ডিস্কোতে মুখোশের আড়ালে দৈত্যদানো, শহরে চলছে খুব সান্ধ্যভাষা, গূঢ় সংকেত ভিড়ের মধ্যে অচেনা মুখ এই জাগে, হারায়। বনের ভিতর জমাট ঠান্ডা, তার চেয়ে ভয় আগুনের পটে রক্তের পিচকিরি অন্ধকারে ক্ষুধার্ত কালো…
-
রেলব্রিজে একা
হারিসুল হক আস্তে আস্তে কমে আসছে চোখের জোর। বাঁ-চোখে অত আর ভালো দেখতে পাই না ক্রমে ক্রমে ডানটাও যাবে হয়তো বা (যাবার কি কোনো রোডম্যাপ, দিনক্ষণ ঠিকঠাক থাকে) আর অত দেখেই কী লাভ সুনীলদা – শুধু কষ্ট শুধু কষ্ট সহস্র বঞ্চনার নদী আমাদের ঘিরে বসতবাড়ির উঠোন জুড়ে খালি উইঢিপি অরণ্যে একাকী কাক মগডালে ঠোঁট ফাঁক…
