ছোট গল্প
-
কুমু ও একটি শার্ট
শাওন আসগর শেষ সর্বনাশটুকু করে দিলো আমার কজন পাঠক আর অঝোরধারার বৃষ্টি। কুমুকে নিয়ে যে-গল্পটি আমি গত কদিন আগে ফেসবুকে পোস্ট করেছিলাম তার ওপর অনেক মন্তব্য এসেছে, লাইক পড়েছে। একজন পুরুষ পাঠক লিখেছেন, তার জীবনে কোনো কুমু নেই, তবু গল্পটি পড়ে তার বিষণ্ণতা কাটেনি অনেকক্ষণ। আমিও বিষণ্ণ ছিলাম ওই মন্তব্য পড়ে। একজন মহিলা পাঠক লিখেছেন,…
-
শরৎচন্দ্রের শরৎ উপাখ্যান
সাইফুর রহমান ১৯০৩ সালের জানুয়ারির একটি শীতের সকাল। দিনপতি তার আগমনী বার্তা ঘোষণা করে এই ধরণির কোথাও হয়তো ঈষৎ উঁকি দিয়ে বিশ্বচরাচরে আলোর বিচ্ছুরণ ঘটাতে নিমগ্ন। কিন্তু সেই আলোর আভা তখনো কলকাতার ভবানীপুর ৮৫নং কাঁসারীপাড়া লেনে এসে পৌঁছেনি। ভোরের অন্ধকার কিছুটা কেটে গেলেও পুরোদমে চারপাশে আলোকিত হতে তখনো বেশ খানিকটা বাকি। বৃক্ষরাজির শত-সহস্র পাখির…
-
বনসাই
কৃষ্ণেন্দু পালিত আসব স্যার? পরিচিত কণ্ঠস্বর। ফাইভ থেকে ইলেভেন, সাত বছর দেখছেন। এখনো ছেলেকে স্কুলে নিয়ে আসেন, নিয়ে যান। কিছুদিন আগে পর্যন্ত নিজের হাতে টিফিন খাইয়ে দিতেন। ভদ্রমহিলা যে আসবেন চন্দ্রশেখরবাবু জানতেন। কিছুক্ষণ আগে ইলেভেনের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বাইরের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে, সেই সঙ্গে পরবর্তী কর্তব্যগুলোর বিসত্মারিত বিবরণ। তবু অনেকে আসছে…
-
ঝরা বকুলের কান্নার স্মৃতি
ইকবাল আজিজ আমার জীবনে এখন সবই অন্ধকার, শুধু আলো হয়ে বেঁচে আছে জেসমিনের স্মৃতি। আমার শরীর ও মন ভেঙেচুরে মিশে যায় পথের ধুলোয়। গোপীবাগ একনম্বর গলির একেবারে শেষ মাথায় আমার ছোট্ট পৈতৃক বাড়িতে আমি বেঁচে আছি। আমার বয়স কত? অনেক সময়ই আমি বয়স মনে করতে পারি না, শুধু জানি, আমি এখন মাঝবয়স পেরিয়ে গেছি। কখনো…
-
ঘেরাটোপ
অরুণ কুমার বিশ্বাস জলিল সাহেবের মেজাজটা আজ ভয়ানক খারাপ। সামনে যাকে পাচ্ছেন তাকেই ধরে হুমকি-ধমকি, চড়-চাপড় মেরে যাচ্ছেন সমানে। অথচ সরকারি অফিসে কারো গায়ে হাত তোলা রীতিমতো অসদাচরণের শামিল। নির্ঘাত গুরুদ-। নেহাত অফিসের বড়কর্তা, তাই কেউ সাহস করে জলিলের মুখের ওপর কিছু বলতে পারে না। এই অফিসের হেডক্লার্ক গোলাম কুদ্দুস। দীর্ঘদিন ধরে আছে, বড়ই সাদাসিধে…
-
কালাপানির দিশা
রাজর্ষি দাশ ভৌমিক কিছুকাল হলো গোয়েন্দা বিভাগের সেলের সিনিয়র ইন্সপেক্টর কানাইচরণ ক্লোজ হয়েছেন। নানারকম গোলমেলে কাজ করে বড়কর্তাদের বিরাগভাজন হয়েছিলেন। কানাইচরণের দীর্ঘদিনের অভিজ্ঞতা আর সুখ্যাতির কথা ভেবে লালবাজার থেকে দূরে পাঠায়নি, আসা-যাওয়ার মধ্যে থাকতে বলা হয়েছে; কিন্তু কোনো কেস-ফাইল দেওয়া হচ্ছে না। তেমন গুরুতর কিছু ঘটলে ক্লোজড থেকে ওপেন হতেও যে বেশি সময় লাগবে না,…
-
মেঘের আড়ালে ঢাকা ফোন নম্বর
হাসান অরিন্দম আহমেদ কারিম ডান কাতে শুয়েছিলেন, চোখ বোজা অবস্থায় পরিবেশের একটা অপরিচিত গন্ধ নাকে এলো। চোখ মেললেন, পাতাজোড়া বেশ ভারী। চোখের সামনে ধবধবে সাদা মোটা সুতি-পর্দা, জানালার কাচ পেরিয়ে নরম আলো লুকোচুরি খেলছে। বুঝতে দু-এক মুহূর্তের বেশি লাগল না যে, তিনি কোনো নার্সিং হোমে, তবে কেন, কীভাবে তা মনে পড়ছে না। এদিকটায় দেয়াল থাকায়…
-
শব্দ নদী নন্দিনী
মোহাম্মদ আযাদ ভীষণ ফাঁপরে পড়ে যাই। এ কেমন কৌতূহল শুরু হলো। কিছুতেই দমানো যায় না। পলকে পলকে চোখের সামনে শুধু ম্যাডামের মুখ ভেসে ওঠে। চোখদুটিতে জোড়া জোড়া ঘটনাপুঞ্জের স্তব্ধঘোর, নয়তো উত্তাপ। দুঠোঁটে অপ্রকাশের দহন, যা অনুবাদ করলে হয়তো একটি কথাই উঠে আসবে, আমাকে জানার চেষ্টা করো। কীভাবে জানবো, কতটুকু জানবো? অপ্রতিরোধ্যে ইচ্ছার কাছে ঋজু বনে…
-
চোরাপথ
আশিস গিরি ইঁয়ে… এ…, লবারের বিটা, চিত হঁয়্যা শুয়ে আছে দিখ, আঁধারে তো শালা কুকুরে শুঁকব্যা, উঠ… উঠ শালা – বলতে বলতেই ভানু কৈরীর পাছায় দুটো লাথ মারল লালু মাতো। ঘোর কাটিয়ে উঠে বসতে গিয়ে চোখ টেনে টেনে ভানু কৈরী দেখলো সামনে দাঁড়িয়ে লালু খুড়া। – তু বিচার কর খুড়া, হামকে বলে কিনা মাগনায় মাতালকে…
-
বৃহস্পতির দশা
বাণী বসু ১. আবির্ভাব নাম কী তোমার? – বসবার ঘরে মোড়াটা দেখে সে পারমিশন নিয়ে সবে বসেছে, জিগগেস করি। সরুমতো চঁাঁছা গলায় সে জবাব দেয় – দিদি জন্মেছিল সোমবার করে তার নাম হলো সোমরা, মেজ জন্মাল শনিবার তার নাম শানু, বোন জন্মাল বুধবার করে তার নাম বুধিয়া, আর আমি জন্মালুম বেস্পতিবার, তো আমার নাম বেস্পতি…
-
জলের কাছে যাওয়া
মণীশ রায় একটা কলকল-ছলছল করা টলোমলো নদী, নাম কি তা জানা নেই। বুকজুড়ে অজস্র স্বচ্ছ কাচের টুকরোর মতো ঢেউ তিরতির করে কাঁপছে; অল্প হাওয়ায় নদীর উচ্ছল কিশোরীর বুক দুলছে; সেই মৃদু ছন্দ পাড়ে এসে বালিকার চুড়ি ভাঙা হাসির মতো ঢেউ হয়ে আছড়ে পড়ছে। দূর থেকে একটা নিঃসঙ্গ বটগাছের গুঁড়ি দখল করে রইসউদ্দিন সে-দৃশ্যটার দিকে তাকিয়ে…
-
গ্যাংগ্রিন
চন্দন আনোয়ার মধ্য-যৌবনেও আমি আমার মায়ের যে রূপ-ঐশ্বর্য দেখেছি, তার সিকি পরিমাণ মূল্য বা বিনিময় সে পায়নি। ইতর, জোচ্চোর, হারামি, জুয়াড়ি, বদমায়েশ, বিশ্বাসঘাতক, প্রতারক, প্রবঞ্চক ইত্যাদি যত ইচ্ছা বিশেষণ যোগ করা যাবে এবং প্রত্যেকটি বিশেষণই মিলবে সুতায় সুতায়, এমনি অমানুষ ছিল আমার বাবা! দুজনে কেউ কাউকে সহ্য করতে পারত না, সাপ-নেউলের সম্পর্ক। তবে সুখের…
