ছোট গল্প
-
মান্না দে
শাহাদুজ্জামান মৃতরা কি পৃথিবীতে থাকে? না থাকে না। যেমন আমার নানা আলী হোসেন নেই; কিন্তু তিনি আমার চোখের নিচে ফুটে থাকেন প্রায়শই। তিনি আমার শৈশব দেখেছেন, দেখেছেন আমার কৈশোর ও প্রাথমিক তারুণ্য আর আমি দেখেছি কেবলই তাঁর বার্ধক্য। অথচ আমাদের পরস্পরের একটা আশ্চর্য রসায়ন ছিল। একটা জাদু ছিল তাঁর। তিনি আমাকে টানতেন। তাঁর আকর্ষণে সুযোগ…
-
এটাও একটা প্রেমের গল্প
আনিসুল হক হিমেল আশরাফ এসএমএস করেছে। স্যার, আমি আপনার রুমে। আমি সম্পাদক সাহেবের সামনে বসে আছি। আমাদের অফিসের তিন তলায়। জরুরি মিটিং হচ্ছে। এর মধ্যে এই এসএমএস। আমি মোবাইল ফোনটা টেবিলের নিচে নামিয়ে সবার অগোচরে এসএমএস করি : ১০টা মিনিট বসো। আসতেছি। তারপর বেমালুম ভুলে যাই হিমেলের কথা। মিটিং থেকে বেরোই দেড় ঘণ্টা পরে। রুমে…
-
অন্ধ-পাখি উড়ুক
অমর মিত্র স্ট্রেইট আইল্যান্ড থেকে লোকটা একটি পানসি করে আর কয়েকজন গ্রেট আন্দামানি কিংবা জারোয়া উপজাতির সঙ্গে কি এই লঞ্চে এসে উঠেছিল? লঞ্চ উপজাতিদের সেই দ্বীপে নোঙর করেনি। অনেক দূরে সমুদ্রের ভিতরে দাঁড়িয়েছিল। প্রশাসন বিলুপ্তপ্রায় ওই জনজাতির কাছে আমাদের নিয়ে যেতে চায় না। স্ট্রেইট আইল্যান্ড থেকে মানুষ তুলে এবং ওখানে মানুষ পাঠিয়ে দিয়ে যাত্রা করতেই…
-
বৃষ্টির ছাট
মঈনুল আহসান সাবের মৃণ্ময়ী খুব অবাক হয়ে গেল যখন সাহান বলল রতন আদনানকে সে চেনে। সাহান অবশ্য নিজেও অবাক, সে বলল – গড, আমার এতো সময় কেন লাগল! সে বলল – মৃ, তুমি এক কাজ করো, তুমি চাকরিটা ছেড়ে দাও। রতন আদনান সাহানের সম্পর্কের মামা শহীদ রেজা টুকলুর বন্ধু। সাহান লোকটাকে দেখেছেও বারদুই। হয়তো কথাও…
-
ভুবনায়নের এক অজানা কাহিনি
কার্তিক লাহিড়ী অনীশ শুরুই করতে পারছে না কোনো লেখা, মাথায় গিসগিস করছে একগাদা প্লট, বিষয়, চরিত্র, ঘটনা, কাকে ধরে কাকে ছাড়বে, একটাকে ধরতে গেলে আরেকটা টপকে চলে আসে সামনে, সেটাকে কব্জা করতে গেলে আরেকটা, অনীশ নাজেহাল হয়ে যাচ্ছে, তাকে তো লিখতে হবে অন্তত দু-তিনটে, কিন্তু করবে কী? এই যদি অবস্থা হয় তখন হাল দেওয়া ছাড়া…
-
রোগী লেসলি স্টুয়ার্ট
আনোয়ারা সৈয়দ হক ডাক্তার অজিত কুমার ব্রাহামা যখন রেগে যান, সে এক দেখার মতো দৃশ্য। বিশেষ করে হাসপাতালের সাপ্তাহিক ওয়ার্ড রাউন্ড দিতে বসলে তিনি কোনো না কোনো সময় একবার রাগবেনই। ডাক্তার ব্রাহামা লন্ডনের একটি অতিব্যস্ত জেনারেল হাসপাতালের মানসিক বিভাগের প্রধান। মানসিক ব্যাধিগ্রস্ত রোগীদের জন্যে ওয়ার্ড রাউন্ড একটু ভিন্ন ধরনের হয়। শারীরিক ব্যাধিগ্রস্তদের মতো খোলা ওয়ার্ডের…
-
পলায়নপর
নাহার মনিকা বেশ কয়েকমাস ছেলে বাড়ি ফেরেনি, তখন ল্যান্ড-লাইনে ফোনটা এসেছিল। ঘ্যাসঘেসে কণ্ঠ – ‘ছেলের দাঁত ঠিক হইছে?’ স্বাভাবিক স্বরেই পাল্টা জানতে চেয়েছি, – ‘ঠিক হলে কী?’গলা শুনে কিছু বোঝা যায় না। রাস্তার লোক হতে পারে, আবার মনে হয় কোনো অফিসের রিভলভিং চেয়ারে বসে কথা বলছে। সারাজীবন রান্নাবান্না আর দু-চারটা গল্পের বই পড়া মানুষ আমি,…
-
ইচ্ছামৃত্যুর খোলনলচে
চন্দন আনোয়ার স্ত্রী সাবিত্রী দেবী, দুটি বাড়ন্ত ছেলে, নিজের একটি বাড়ি, সরকারি ব্যাংকের চাকরি ইত্যাদি নিয়ে শ্যামল বৈশ্যের সুখের জীবন। এই বাংলাদেশেই, এবং মাত্র ছ-মাস আগে, তার পিতা কৈলাস বৈশ্যের মৃত্যু ঘটে সম্পূর্ণ স্বাভাবিকভাবে। তাই, তার আত্মহত্যার সম্ভাব্য কারণ হতে পারে জীবনানন্দ দাশের ‘আট বছর আগের একদিন’ কবিতার আত্মহত্যাপিয়াসু সেই মানুষটির মতো। কিন্তু সাধ করে…
-
প্রেম অথবা গোলাপের দীর্ঘশ্বাস
মানস সান্যাল গোলাপ গাছটা আসলেই সুন্দর। অদ্ভুত সুন্দর। এত সুন্দর গোলাপগাছ পৃথিবীর কোথাও আছে ভাবতেই মেয়েটা পুলক অনুভব করে। সে কেবল ভাবতো গোলাপগাছ হলো গোলাপগাছ। তাতে গোলাপ ফুটবে। সামান্য গন্ধও বেরোবে। তবু সেই গোলাপগাছ মন কেমন করে দেবে না। বিস্মিত করবে না। এই গাছটা তেমন তেমন গোলাপগাছের মতো নয়। এমন আর কোথাও আগে সে দেখেনি।…
-
অবগাহন
মোস্তফা তারিকুল আহসান মায়ের চিঠি পেয়ে খোকা বাড়ি যাচ্ছে। হোস্টেলের কাউকে সে বলবে না মনে করে, ভাবে, শুধু সুপারকে বলবে। বারোটার দিকে ক্লাস থেকে আজ ফিরে এসে সে সুলাইমান পিয়নের হাতে মায়ের চিঠি পায়। পোস্টকার্ডে লেখা মায়ের চিঠি। তার মাইনর পাশ করা মায়ের বেশ মানানসই হাতের লেখা। খোকা মাকে বলতো রবীন্দ্রনাথের মতো হাতের লেখা। সে…
-
এপার-ওপার
সুব্রত মুখোপাধ্যায় আমার আশি বছরের মিলা মায়ের এখনো বেশ টন্কো স্মৃতি। আর সেই স্মৃতি বেয়ে মা প্রায়ই চলে যায় তাঁর সেই আশ্চর্য দেশের বাড়ি আর মামার বাড়ি। সেসবই এখন বিদেশ। মায়ের একখানি পুরনো হারমোনিয়াম আছে। তার বাবা সেটি কন্যের সাত বছর বয়সে কিনে এনে দিয়েছিলেন তখনকার কলকাতার এক সাহেববাড়ি থেকে। এই যন্ত্র ধরেই মা একদা…
-
আমি শুধু একটা চাকরি চেয়েছিলাম
মাহবুব তালুকদার বিএ পরীক্ষায় ফেল করার পর আমার মনে ধারণা জন্মাল, লেখাপড়া আমার জন্য নয়। শিক্ষকের সন্তান হয়েও শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে না পারায় পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার অনুভূতি আমাকে চরম হতাশার মধ্যে ঠেলে দিলো। আমার চেয়েও খারাপ অবস্থা এখন আমার স্ত্রী রোজিনার। ওর মুখের দিকে আর তাকানো যায় না। পাশ না করার দুঃখ ও বেদনা আমার…
