প্রবন্ধ
-
সৌন্দর্য সন্ধানের পথক্রমা
সুধীর চক্রবর্তী আরম্ভটা ঠিক গল্পের মতো। ২০০৪ সালের গোড়ায় কলকাতা থেকে কবি জয় গোস্বামী ফোন করে জানাল, ‘একটা আনন্দের খবর জানাচ্ছি। এইমাত্র খবর পেলাম আপনি এ-বছর সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছেন আপনার লেখা বাউল ফকির কথা বইটির জন্যে। খুব আনন্দ হচ্ছে। অভিনন্দন নিবেন।’ সংবাদটা আকস্মিক এবং অপূর্বকল্পিত, অন্তত আমার পক্ষে। অবশ্য এই একই বইয়ের জন্যে ২০০২…
-
হেমাঙ্গ বিশ্বাস – আরেকবার বারবার
আবুবকর সিদ্দিক মেহনতি গণমানুষের সেই ফুঁসে ওঠা লড়াইয়ের আখের পরিণাম; – কী হলো তবে? তিরিশ-চল্লিশের দশকের সেই অগ্নিগর্ভ দিনগুলো! বিক্ষোভরত রেলশ্রমিকদের মিছিলে নেতৃত্ব দিয়ে এগিয়ে আসছিলেন যুবকর্মী ও লেখক সোমেন চন্দ। প্রতিক্রিয়াশীল মালিকের ভাড়াটে গুণ্ডারা তাঁকে সূত্রাপুরের রাস্তায় ফেলে দিবালোকে খুন করে। সোমেন হত্যার প্রতিবাদে জন্ম নেয় অবিভক্ত বাংলায় প্রথম ফ্যাসিবিরোধী আন্দোলন। সে-আগুন ছড়িয়ে যায়…
-
রবীন্দ্র-প্রেরণায় ধন্য কবিগণ সরকার
আবদুল মান্নান শৈশবের কয়েকটি বছর বাদ দিলে দীর্ঘ প্রায় আশি বছর রবীন্দ্রনাথ সাহিত্যচর্চা করেন, শিল্পের অনুধ্যানে দীর্ঘ এক জীবন অতিবাহিত করেন। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কখনোই নিঃসঙ্গ এক শিল্পচর্চার মধ্যে সর্বদা বুঁদ হয়ে থাকেননি। জীবনের সাধারণ প্রবাহ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে সাহিত্যচর্চার অনন্য এক জগতে অধিষ্ঠিত থাকেননি। বরং কর্মের বিপুল এক জগতে তিনি আজীবন নিজেকে নিয়োজিত…
-
বাংলাদেশের ছড়ায় গণচেতনা
বিশ্বজিৎ ঘোষ সাহিত্যের বহুমুখী ও বৈচিত্র্যময় শাখাগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য শাখা হচ্ছে ছড়া। ছড়াসাহিত্যের ইতিহাস সুপ্রাচীন। বাংলা ছড়ার সুদীর্ঘ ইতিহাসের পথ ধরেই বাংলাদেশের ছড়াসাহিত্যের প্রতিষ্ঠা ও বিকাশ। বর্তমানে বাংলাদেশের সাহিত্যের ধারায় ছড়াসাহিত্য গুরুত্বপূর্ণ শিল্পশাখা হিসেবে স্বীকৃত। অতীতে ছড়া রচিত ও বিকশিত হয়েছে মানুষের মুখে মুখে – কালের গ্রাস থেকে এগুলো রক্ষিত হয়েছে মানুষের স্মৃতিকোঠায়। প্রাচীন…
-
দেবেশ রায়ের উপন্যাসচিন্তা
চন্দন আনোয়ার দেবেশ রায়ের মননশীল লেখা আমার গদ্যচর্চার সাম্প্রতিক সম্মোহন। ২০১০ সালের আগে পর্যন্ত আমি দেবেশ রায়কে স্রেফ কথাসাহিত্যিক হিসেবেই পাঠ করে আসছি। তাঁর ছয় খণ্ডে প্রকাশিত গল্পসমগ্র ও বেশ কয়েকটি অসাধারণ উপন্যাস আমার আবশ্যকীয় পাঠের তালিকায় আছে। এরকম আরো চারজন আছেন -মানিক বন্দ্যোপাধ্যায়, কমলকুমার মজুমদার, হাসান আজিজুল হক ও আখতারুজ্জামান ইলিয়াস। এঁদের মধ্যে শুধু…
-
শামসুর রাহমানের চারটি কবিতার নিবিড় পাঠ রূপালি স্নান : কবির অপ্সুদীক্ষা
বেগম আকতার কামাল কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল বুদ্ধদেব বসু-সম্পাদিত কবিতা পত্রিকায়, পরে সংকলিত হয় প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে কাব্যগ্রন্থে। আলোড়িত চৈতন্যধারী এক নিরালা কবির ধ্বনিদৃশ্যময় কল্পোক্তিকে এখানে চিহ্নিত করা যায়। নিওক্রিটিসিজম কাব্যতত্ত্বের প্রবক্তা আই এ রিচার্ডস কথিত pseudo-statement তথা কল্পোক্তির অবিরাম নিবিড় চর্চা করেছেন শামসুর রাহমান। রোমান্টিক কবিদের কাব্য-কল্পনাতত্ত্ব থেকে আলাদা এই কল্পোক্তি, একে…
-
উত্তর-ঔপনিবেশিকতার আলোকে উইলিয়াম শেক্সপিয়রের দ্য টেম্পেস্ট
কামালউদ্দিন নীলু ভূমিকা উত্তর-ঔপনিবেশিক তত্ত্বটি উপনিবেশ স্থাপনকারী ও উপনিবেশের শোষিতদের মধ্যে সৃষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতিক উত্তেজনা এবং মনস্তাত্ত্বিক সংঘর্ষের ফসল। আমি মনে করি, এই তত্ত্বটি ভেঙে ফেলবে ইউরোপকেন্দ্রিকতাকে এবং খোলা চোখে দেখিয়ে দেবে ইউরোপীয় মূল্যবোধ ও ইউরোপীয়দের তৈরিকৃত মানদণ্ড কোনোভাবেই সর্বজনীন নয়। এটা অত্যন্ত গুরুত্বের সাথে বুঝিয়ে দেবে একই ঐতিহাসিক ঘটনা ব্যাখ্যা করা যায় যথাক্রমে…
-
মুসলিম স্বাতন্ত্র্যচেতনা, এস. ওয়াজেদ আলি ও নজরুল ইসলাম
হাবিব রহমান উনিশ শতকের উপান্তে এসে বাংলার হতচেতন মুসলমান সমাজের অতিক্ষুদ্র শিক্ষিত অংশটি আত্মসম্বিৎ ফিরে পেয়ে যখন জাগরণের এষণায় সচেষ্ট হয়ে উঠছে, তত দিনে হিন্দু সমাজ শিক্ষা-সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান, বিত্ত-বৈভবে অনেকখানি এগিয়ে গেছে। পার্শ্ববর্তী ভিন্ন ধর্মাবলম্বী সংখ্যাগরিষ্ঠ অংশটির দুরবস্থা তাদের চিন্তা-চেতনায় বিশেষ কোনো স্থান পায়নি। এমতাবস্থায় জাগরণকামী মুসলিম লেখক-বুদ্ধিজীবীরা উপলব্ধি করেছেন যে, উন্নতি করতে হলে তাদের…
-
আমাদের বেড়ে ওঠার কাল
আহমাদ মোস্তফা কামাল শিরোনামে ‘আমাদের’ লিখেছি, ‘আমার’ নয়! বেড়ে ওঠার সময়টিকে একবার ফিরে দেখতে চাই এই লেখায়। তবে সেটি শুধু নিজের নয়, একটি প্রজন্মের বেড়ে ওঠা। কেমন সময়ের মধ্যে দিয়ে আমরা বড় হয়ে উঠেছি? কেমন কেটেছে আমাদের সোনালি তারুণ্য? আমরা, মানে, মুক্তিযুদ্ধের দু-চার বছর আগে-পরে জন্ম নেওয়া প্রজন্মটি? কেমন ছিল আমাদের শৈশব-কৈশোর? কবিতার মতো করে…
-
অপ্রকাশিত পত্রগুচ্ছ
পরিচিতি : ভূঁইয়া ইকবাল রবীন্দ্রনাথ ঠাকুর, রথীন্দ্রনাথ ঠাকুর ও অনিল চন্দকে লেখা বুদ্ধদেব বসু, পূর্ণেন্দু দস্তিদার, যোগেশচন্দ্র বাগল, আবদুল্লা রসুল, অখিলচন্দ্র দত্ত, শোভনলাল গঙ্গোপাধ্যায় প্রমুখের চিঠি। বুদ্ধদেব বসু ও খ্যাত-অখ্যাত নয়জনের ১০টি অপ্রকাশিত চিঠি পাওয়া গেছে। অক্ষয়কুমার ভট্টাচার্য, আহমদ হুসেন ও রোস্তম আলী লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, কবিপুত্র রথীন্দ্রনাথকে লেখেন অখিলচন্দ্র দত্ত। আর অন্যেরা লেখেন কবির…
-
রবীন্দ্রনাথ ও জাপান
মনজুরুল হক রবীন্দ্রনাথের সঙ্গে জাপানের সম্পর্কের শেকড় কতটা গভীরে প্রোথিত ছিল তা নিয়ে গবেষণা ভারত-বাংলাদেশের বাইরে জাপানেও কম হয়নি। ফলে সম্পর্কের উৎস এবং এর নানামুখী প্রভাব নিয়ে অনেক কিছুই আমাদের এখন আর অজানা নয়। তবে যে-দিকটায় অপেক্ষাকৃত কম গুরুত্ব আরোপ করা হয়েছে তা হলো আত্মিক সে-সম্পর্কের টানাপোড়েনের দিকগুলো। আমরা জানি, ১৯১৬ সালে প্রথমবার জাপানভ্রমণে যে-বাণী…
-
চিত্তরঞ্জন দাশ ও বাংলা সাহিত্য
মোরশেদ শফিউল হাসান চিত্তরঞ্জন দাশের (১৮৭০-১৯২৫) পরিচয় প্রধানত একজন ত্যাগী, নিবেদিতপ্রাণ ও সর্বজন শ্রদ্ধেয় দেশনেতা হিসেবে। দেশবাসী ভালোবেসে তাঁকে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত করে (১৯২০), তাঁর আসল নামটি আজ প্রায় যার আড়ালে চলে গেছে। উপমহাদেশ বিশেষ করে অবিভক্ত বাংলায় হিন্দু-মুসলমান নির্বিশেষে মানুষের এতখানি শ্রদ্ধা ও সম্মান তাঁর আগে বা পরে বোধ করি আর কোনো রাজনৈতিক নেতার…
