প্রবন্ধ
-
একটি পুরনো বিতর্ক সংগ্রহ, সংকলন ও পূর্বলেখ
ভূঁইয়া ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্নে ২ জুন ১৯২১-এ মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ও সংস্কৃত বিভাগে লেকচারার পদে যোগ দেন। তেইশ বছর পরে ১৯৪৪-এর ৩০ জুন বাংলা বিভাগের রিডার ও বিভাগীয় প্রধানের পদ থেকে অবসর গ্রহণ করেন। ১৯৪৮ সালে নভেম্বরে আবার বাংলা বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক পদে যোগ দেন। ১৯৫২ সালে প্রফেসর পদ লাভ করেন ও বিভাগীয় প্রধানের…
-

রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার
রবীন্দ্রনাথের নিজের ধারণা ছিল যে, নোবেল পুরস্কার ইউরোপীয়দের জন্যই নির্দিষ্ট, এশীয়দের এটা পাবার কথা নয়
-
হাইকুর নান্দনিকতা
হাসনাত আবদুল হাই হাইকু পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত কাব্যরূপ। তিনটি সংক্ষিপ্ত লাইনে ১৭টি সিলেবল নিয়ে এর গঠন। প্রথম লাইনে পাঁচটি, দ্বিতীয় লাইনে সাতটি আর শেষের লাইনে আটটি সিলেবল দিয়ে তৈরি হাইকুর অবয়ব। শব্দগত এই শৃঙ্খলা কেবল জাপানিতেই নিশ্চিত করা সম্ভব, যার জন্য ইংরেজি কিংবা অন্য ভাষায় হাইকু তিন লাইনে লেখা হলেও ১৭ সিলেবলের শর্ত প্রায় ক্ষেত্রেই…
-
আবদুল মান্নান সৈয়দ তাঁর দশ প্রবন্ধের দশদিক
শাহাবুদ্দীন নাগরী ‘কবি’ হিসেবেই থেকে যেতে পারতেন আমৃত্যু, কিন্তু যাঁর স্বভাব সব দরোজা-জানালা খুলে খুলে দেখা, তিনি কি শুধু কবিতার ঘোরের ভেতরেই মগ্ন থাকতে পারেন? অথবা এমনও হতে পারে তাঁর ভেতরে ‘কবি’ হিসেবে বেঁচে থাকবার আতমবিশ্বাস ক্রমেই খর্ব হয়ে যাচ্ছিল! জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) সম্পর্কিত অনুসন্ধান করতে গিয়ে এমন একজন বিশিষ্ট কবির শেষ জীবনের রাশি রাশি…
-
ইংরেজি কবিতা, পঞ্চাশের প্রজন্ম
সরকার মাসুদ বিশ শতকের পঞ্চাশের দশক কালের গর্ভে তলিয়ে গেছে অর্ধশতাব্দী আগে। এ কালপর্বটি শুধু বাংলাদেশের (সে-সময়ের পূর্ব পাকিস্তানের) শিল্প-সাহিত্য-সংস্কৃতির বেলায় গুরুত্বপূর্ণ নয়, গ্রেট ব্রিটেন বা যুক্তরাষ্ট্রের মতো দেশের শিল্প-সাহিত্যের ক্ষেত্রেও রীতিমতো উল্লেখযোগ্য। এর অন্যতম কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এ সর্বাত্মক যুদ্ধ সবকিছু পালটে দিয়েছিল। ওলট-পালট হয়ে গিয়েছিল সাহিত্যের পূর্বতন, প্রায় নিস্তরঙ্গ ভাববিশ্ব। স্বভাবতই কবিতার ক্ষেত্রেও…
-
রশীদ করীমের উত্তম পুরুষ
শহীদ ইকবাল উপন্যাসের আদর্শটিতে আচ্ছন্ন তার শিল্পরূপ – এমতে উপন্যাসের শিল্পরূপ উপন্যাসশিল্পকে নির্মাণ করে, প্রতিশ্রুত করে তোলে। আর কাহিনিগদ্য তার নির্ণায়ক। সেটি বলীয়ান হয় পরিস্রুত আধুনিক উপাদানে। বাংলা ভাষা তাকে স্পর্শ করে স্মর্তব্য আধুনিকতায়। রশীদ করীমে (১৯২৫-২০১১) তা ধৃত বিশ শতকের মধ্যভাগে – অনেক আর্থ-সাংস্কৃতিক প্রতিকূলতায়। বলছি, বাঙালি মুসলমান মনে, এবং এতদ্সংশ্লিষ্ট আখ্যায়। কহিনিগদ্যের প্রস্ত্ততিবীক্ষায়…
-
নজরুল-সান্নিধ্যে : চুরুলিয়া ও পশ্চিমবঙ্গে
শান্তনু কায়সার নজরুলকে লেখা চিঠিতে একবার রবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘আমরা আছি তোমাদের পাশের জেলাতেই।’ শান্তিনিকেতন থেকে লেখা এ-চিঠিতে তিনি নজরুলের জন্মভূমির প্রতি ইঙ্গিত করেছিলেন। শান্তিনিকেতন বীরভূম জেলায় আর তার পাশের জেলা বর্ধমানে নজরুলের জন্মস্থান চুরুলিয়া। এর আগে শান্তিনিকেতন ও বিশ্বভারতীতে গেলেও চুরুলিয়া যাইনি। তাই এবার ২৫ জানুয়ারি (২০১৩) থেকে অনুষ্ঠেয় কলকাতা পুস্তকমেলায় যোগদানের জন্য ২৩ জানুয়ারি…
-
নজরুলের প্রতিবাদী সত্তা ও ‘বিদ্রোহী’ কবিতা
বাঁধন সেনগুপ্ত কবি নজরুলের জীবনের প্রারম্ভিক পর্বে তাঁর ব্যক্তিজীবন ও সমকালীন প্রতিবাদী সত্তা প্রায় সমার্থক। এককথায় সমকাল আচ্ছন্ন করেছিল কবির জন্মের পরবর্তী বিংশ শতাব্দীর প্রতিবাদী হৃদয়। অনতিকাল পরেই নতুন শতাব্দীর গোড়ায় গভর্নর জেনারেল লর্ড কার্জনের প্রস্তাবিত বঙ্গভাগের সুচতুর বিন্যাস এবং পাশাপাশি বৈপ্লবিক ভাবনার সূতিকাগার সারস্বত কেন্দ্র প্রেসিডেন্সি কলেজের রাঁচিতে স্থানান্তর পরিকল্পনা শাসক ইংরেজবিরোধী শক্তিকে সংবদ্ধ…
-
নজরুল ও হুইটম্যান
সনৎকুমার সাহা বিদ্রোহী’ কবিতা পড়বার সময়ে, অথবা অন্যমনস্ক হয়ে শোনার সময়েও, একটা কথা চকিতের জন্যে মনে ঝিলিক দিয়ে যায় : নজরুল কি হুইটম্যান পড়েছিলেন? ওপর ওপর মনে হতে পারে, নেহাতই ফালতু চিন্তার বেয়াড়া মাতলামি। কোথায় নজরুল, আর কোথায় হুইটম্যান! একজন উনিশ শতকের নামী মার্কিন কবি। প্রতিবাদী বটে। প্রতিষ্ঠানের সুনজরও সবসময় পাননি। তবু খ্যাতিমান। বিশ শতকের…
-
ক্রমে আলো আসিতেছে
প্রশান্ত মাজী শোনা যায় সে-সময়ের এক খ্যাতিমান কবির বাড়ির বৈঠকখানায় কমলকুমার একদিন আড্ডায় গিয়ে দেখেন – বসার ঘরটি বেশ দেশজ জিনিসে সাজানো-গোছানো। বিষ্ণুপুরের ঘোড়া, শীতলপাটির কাজ, জলের জন্য মাটির কুঁজো। চারদিক দেখে নিয়ে কমলবাবু কবিকে নাকি বলেছিলেন – ‘ঘরে সবই তো আছে দেখছি, দরকার ছিল একটা বক্না বাছুর আর কিছুটা ছানিভুষি…।’ ছোটখাটো আড্ডায় কমলকুমারের শানিত…
-
পদ্মা নদীর পার : রবীন্দ্রজীবন ও সাহিত্যের অনবদ্য বাঁক
স্বাগতা গুপ্ত রবীন্দ্র-সাহিত্য পাঠকের কাছে শিলাইদহ-শাজাদপুর বা পতিসর কেবল তিনটি স্থানের নাম নয়, তা তাঁদের কাছে প্রিয় কবি রবীন্দ্রনাথকে আরো বেশি কাছের করে পাওয়ার ও জানার নাম। বস্তুত রবীন্দ্রভুবনে অধুনা বাংলাদেশের অন্তর্গত এই তিনটি স্থান দখল করে রেখেছে রবীন্দ্রজীবনের এক গুরুত্বপূর্ণ বাঁককে। সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যথার্থই বলেন ‘জোড়াসাঁকোতে জন্মলাভ হলেও রবীন্দ্রনাথ যথার্থ ভূমিষ্ঠ হলেন শিলাইদহে এসে।’১…
-
নবান্ন : দেশকালের পরিপ্রেক্ষিত
সাগরিকা জামানী নবান্ন নাটক নিয়ে আলোচনার শুরুতেই ফিরে তাকাতে হয় ইতিহাসের দিকে, যে-ইতিহাসের আয়নায় ধরা পড়ে দেশকাল পরিপ্রেক্ষিতের চিত্র। ইতিহাস জন্ম দেয় নতুন কাল নতুন সময় ও নতুন ঘটনার। একেকটা যুগ পার হয় আর মানুষের চিন্তায় ও মননে সময়ের প্রতিচ্ছবির ছাপ সুস্পষ্ট হয় এবং তা থেকেই জন্ম নেয় নব-নব দৃষ্টিভঙ্গির। সেই দৃষ্টিভঙ্গির ক্রোড় থেকে বেরিয়ে…
