প্রবন্ধ

  • গল্পের কবি জ্যোতিপ্রকাশ দত্ত

    কামরুজ্জামান জাহাঙ্গীর জ্যোতিপ্রকাশ দত্ত কায়মনোবাক্যে গল্পকার, – গল্প বিনে তাঁর আর আরাধনা নেই। সেই মানুষটি এখন ৭৫-এর কাছাকাছি চলে এসেছেন, জন্ম তাঁর ১৯৩৯-এ! তিনি গল্পসৃজনে মত্ত হন ষাটের দশকের একবারে গোড়া থেকেই, – দুর্বিনীত কাল (১৯৬৫), বহে না সুবাতাস (১৯৬৫), সীতাংশু, তোর সমস্ত কথা (১৯৬৯) নামের গল্পগ্রন্থ তখনই প্রকাশ করেন। তারপর লেখাজোখা থেকে তিনি দুই…

  • রশীদ করীমের একটি অপ্রকাশিত চিঠি, উত্তম পুরুষ এবং এক দীর্ঘস্থায়ী বন্ধুত্বের আখ্যান

    হামিদ কায়সার চিঠিটাই আগে পড়ে নেওয়া যাক, তারপরই না হয় প্রাসঙ্গিক কথা হবে। যে-চিঠির কথা বলছি, তা লেখা হয়েছিল ১৯৫৮ সালে, ঢাকা থেকে। আর পৌঁছেছিল কলকাতা। যিনি লিখেছিলেন, সেই রশীদ করীম আজ আর আমাদের মাঝে নেই। এই নভেম্বরের ২৬ তারিখে তাঁর মৃত্যুর দুবছর পূর্ণ হবে। আর কালের খেয়ালেই কিনা, চিঠিটা যাকে পাঠানো হয়েছিল, সেই সুস্মিতা…

  • রশীদ করীমের ছোটগল্প : একটি সাধারণ বিবেচনা

    সৌভিক রেজা একটিমাত্র ছোটগল্প-গ্রন্থ, আর তারই ভূমিকায় রশীদ করীম তাঁর গল্প-রচনার নেপথ্যের অনুপ্রেরণা হিসেবে এক সুন্দরী ‘বাল্যসখীর’ কথা উল্লেখ করে জানিয়েছিলেন, ‘যদ্দুর মনে করতে পারি, বড়দের জন্য আমার প্রথম গল্পটি ছাপার অক্ষরে প্রথম প্রকাশিত হয় ১৯৪২ সালে সওগাত পত্রিকায়।… পূর্বাশা, সাপ্তাহিক মোহাম্মদী – এইসব পত্র-পত্রিকায় আমার গল্প বের হচ্ছে।… ‘একটি মেয়ের আত্মকাহিনী’ – সেই একটি…

  • ‘আকাশ আমায় ডাকে দূরের পানে’

    চিত্রা দেব ‘আমি ভ্রমণ করতে ভালবাসি, কিন্তু ভ্রমণের কল্পনা করতে আমার আরও ভালো লাগে’ রবীন্দ্রনাথের দীর্ঘ ভ্রমণসূচির দিকে তাকালে প্রথমেই মনে পড়ে তাঁর এ-উক্তিটি। পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছেন তিনি। এক জায়গায় বেশিদিন স্থির হয়ে থাকেননি, এমনকি এক বাড়িতেও নয়। শান্তিনিকেতনে চল্লিশ বছর কাটিয়েছেন ঠিকই কিন্তু কখনো দেহলিতে, কখনো দ্বারিকে উত্তরায়ণ ছাড়াও কোনার্ক, পুনশ্চ, শ্যামলী, উদীচীতে।…

  • নোবেলজয়ী গল্পকার অ্যালিস মনরো

    নোবেলজয়ী গল্পকার অ্যালিস মনরো

    নোবেল কমিটির প্রেস রিলিজে তাঁকে বর্ণনা করা হলো Master of the contemporary short story হিসেবে

  • অ্যালিস মুনরোর গল্পের ভুবন : বিন্দুতে সিন্ধু-দর্শন

    আলী আহমদ গত বছর, অর্থাৎ ১৯১২ সালের, সাহিত্যে নোবেল ঘোষণার সময় ঘটনাক্রমে আমি টরন্টোতে ছিলাম। সে-সময়ে কানাডার বড় ওই শহরের ছোটবড় অনেক বইয়ের দোকান তন্নতন্ন করে খুঁজেও নোবেলজয়ী চীনা লেখক মো ইয়ানের একটি বইও পাইনি। তার তিন-চারদিন পর নিউইয়র্কেও ওই একই অবস্থার মুখোমুখি হয়েছিলাম। না, মো ইয়ান ওদের কাছে অপরিচিত ছিল না; তবে তাঁর ইংরেজি…

  • অমূর্তের সম্ভাবনা

    অলোকরঞ্জন দাশগুপ্ত ভাবতে পারা শক্ত যে, বছর কয়েক আগেও এ-ধরনের বিতর্কের শামিল হতে হতো আমাদের। কেননা পেশাদারি রঙ্গমঞ্চের একচেটিয়া আধিপত্যের জমানা কবেই তো নিরস্ত্র হয়ে গিয়েছিল। সুতরাং রবীন্দ্র-নাট্যের মঞ্চোপযোগিতা নিয়ে সংশয় উত্থাপনের দাবি ক্রমশই ক্ষীয়মাণ হয়ে এসেছিল। ফলত তার স্বয়ংসম্পূর্ণতা নিয়েই রক্তকরবীর মতো নাটক কলকাতার প্রোসিনিয়াম ঋদ্ধ ও বিনোদনময় করে তুলতে পেরেছিল, যেজন্য অবশ্যই শম্ভু…

  • বঙ্কিমের রোহিণী ও রবীন্দ্রনাথের বিনোদিনী

    অনুপম হাসান বাংলা সাহিত্যের ইতিহাস পর্যালোচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কেই সার্থক আধুনিক উপন্যাসের     জনক হিসেবে গণ্য করা হয়। বঙ্কিমচন্দ্র উনিশ শতকের দ্বিতীয় ভাগে রক্ষণশীল হিন্দুপ্রধান সমাজবাস্তবতার আলোকে কৃষ্ণকান্তের উইল উপন্যাসের নায়িকা রোহিণীকে প্রথানুগ সমাজের রীতিনীতি ভেঙে আধুনিক জীবনতৃষ্ণা দিয়েছিলেন বটে, তবে তিনি নিজেও বোধহয় শেষাবধি নারীর আধুনিক ব্যক্তিস্বাতন্ত্র্য মেনে নিতে পারেননি। ফলে সামাজিক নিয়মভঙ্গের অপরাধে রোহিণীর জীবনতৃষ্ণা ঔপন্যাসিক…

  • লোককথার কিংবদন্তি ধারা : শীলা বসাকের অনুসন্ধান

    মনিরুজ্জামান সুবোধ ঘোষের কিংবদন্তীর দেশে (১৯৬১) সাহিত্যিক ও লোক-গবেষকদের চমকিত করে তুললেও কিংবদন্তি এবং কিংবদন্তি-সৃষ্টির রহস্য কী, এ-নিয়ে বিস্তৃততর কোনো আলোচনা ও বিশে�ষণ কোথাও তেমন দেখা যায়নি। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও আনন্দ পুরস্কারসহ নানা সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখিকা ড. শীলা বসাক তিন দশক ধরে নানা গবেষণার পর এ-বছর বাংলার কিংবদন্তি (আনন্দ পাবলিশার্স, জানুয়ারি ২০১৩) প্রকাশ…

  • আমাদের কবিতাধারা ও শামসুর রাহমান

    শহীদ ইকবাল হুমায়ুন আজাদ বলেছেন : ‘১৯৬০ বাঙালি মুসলমানের আধুনিক হয়ে ওঠার বছর; তাঁদের কবিতার আধুনিকতা আয়ত্তের বছর।’ কেন? কারণ, শামসুর রাহমানের প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে বের হয় ১৯৬০ সালে। ‘বইটির নামই বিকিরণ ক’রে নতুন চেতনা, এবং কল্পনাকে সরল রোমান্টিকতা-আশাউচ্ছ্বাস থেকে বিরত করে এক জটিল গভীর নিঃসীম আলোড়নের মধ্যে প্রবিষ্ট করে দেয়।’ এরপর দ্বিতীয়…

  • ওম সাবিত্রী! ওম!

    সনৎকুমার সাহা যতদূর মনে পড়ে, ১৯৫৭-য় মানিক বন্দ্যোপাধ্যায় মারা যাওয়ার পর কলকাতার এক জনপ্রিয় মাসিক পত্রিকা তাঁর স্মৃতিকে শ্রদ্ধা জানাতে তরুণ এবং নতুন লেখকদের উপন্যাস রচনায় এক প্রতিযোগিতার আয়োজন করে। আয়তনের কোনো সীমা বেঁধে দেওয়া ছিল কিনা, আজ আর স্মরণে আসছে না। তবে পূর্বপরিচয় থাকলে লেখক প্রতিযোগিতায় গণ্য হবেন না, এমন একটা শর্ত জুড়ে দেওয়া…

  • নৈতিক চেতনা : ধর্ম ও মতাদর্শ

    আবুল কাসেম ফজলুল হক এক. চেতনা ও নৈতিক চেতনা প্রণীমাত্রই চেতনার অধিকারী। চেতনা হল চেতন বস্ত্তর আপন সত্তায় বাহ্যজগৎকে ও অন্তর্জগৎকে অনুভব করার এবং কোনো কিছুর স্পর্শে বা প্রভাবে সাড়া দেওয়ার শক্তি। ক্ষুধা-তৃষ্ণা, কামনা-বাসনা, অনুভূতি-উপলব্ধি, আবেগ-উত্তেজনা, আশা-আকাঙ্ক্ষা, চিন্তা-ভাবনা, ইচ্ছাশক্তি ও সঙ্কল্প ইত্যাদির মধ্য দিয়ে চেতনার প্রকাশ ঘটে। পৃথিবীতে চেতন বস্ত্ত (living matter) আছে, আর আছে…