প্রবন্ধ

  • অমিয় চক্রবর্তীর চিঠি : নরেশ গুহকে

    পূর্বলেখ ও টীকা : ভূঁইয়া ইকবাল পত্র ২৬   THE INSTITUTE FOR ADVANCED STUDY PRINCETON, NEW JERSEY 19th March 1951 স্নেহাস্পদেষু নরেশ, তোমার কাছে ৫০ টাকা পৌঁছবার কথা – Lloyds Bankকে বলেছি পাঠাতে। একটা অত্যন্ত গভীর এবং আত্মীয় জীবনের পরম দায়িত্বের সঙ্গে তোমাকে জড়াতে চাই। তুমি যদি ঐ টাকা দিয়ে একবার পুরী ঘুরে আসো তাহলে…

  • দৃশ্যকলার বিশ্ববীক্ষা : আমাদের সমকাল

    আবুল মনসুর আজ থেকে প্রায় একশ বছর আগে ১৯১৭ সালে শিল্পপ্রেমিক ও বোদ্ধামহলের মুখের ওপর একটি প্রস্রাবাধার ছুড়ে মেরে ফরাসি শিল্পী মার্সেল দুঁ্যশ প্রশ্ন রেখেছিলেন : Can one make works which are not works of art? হতবিহবল পশ্চিমা শিল্পজগৎ তাড়াতাড়ি একে শিল্প বলে মেনে নেয়। মানব সভ্যতার ইতিহাসে বিংশ শতাব্দীতে এমনসব কান্ডকীর্তি ঘটে চলছিল যে,…

  • অমিয় চক্রবর্তীর চিঠি : নরেশ গুহকে

    পূর্বলেখ ও টীকা : ভূঁইয়া ইকবাল বিশ শতকের তিরিশোত্তর আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি অমিয় চক্রবর্তী (১৯০১-৮৬) ও পঞ্চাশের দশকের দুরন্ত দুপুরের কবি নরেশ গুহর (১৯২৩-২০০৯) মধ্যে পত্রালাপের সূচনা ১৯৪২-এ। তাঁকে লেখা অমিয় চক্রবর্তীর চিঠি সম্পর্কে নরেশ গুহ নিজেই জানিয়েছেন, ‘‘১৯৪২ থেকে শুরু করে ১৯৮৬ সালে তাঁর প্রয়াণকাল পর্যন্ত কবি অমিয় চক্রবর্তী আমাকে দুই…

  • নজরুল-প্রসঙ্গে শওকত ওসমান একটি অপ্রকাশিত সাক্ষাৎকার

    আবুল আহসান চৌধুরী কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) মেজাজে-মননে ছিলেন উদার-আন্তরিক-মজলিশি চেতনার সক্রিয় সামাজিক মানুষ। তাঁর ব্যক্তিত্বের সম্মোহনে সাহিত্য-সংস্কৃতি-সংগীত-রাজনীতি ও অন্যান্য পেশার মানুষের সঙ্গে তাঁর অন্তরঙ্গ সম্পর্ক রচিত হয়। সহজেই মানুষকে আপন করে নেওয়ার এক সহজাত প্রবৃত্তি ও অসামান্য ক্ষমতা ছিল নজরুলের। তাঁর ভক্ত-অনুরাগী-সুহৃদ-শুভার্থীর সংখ্যা ছিল অগণন। এই নজরুল-মন্ডলীর সঙ্গে যেমন নজরুলের জ্যেষ্ঠ ও সমবয়সীরা যুক্ত…

  • কাছের মানুষ অন্নদাশঙ্কর

    সুরজিৎ দাশগুপ্ত আমার তখন সেই বয়স যখন নরনারীর রহস্যময় সম্পর্ক নিয়ে কৌতূহল জাগতে শুরু করে। পড়ি জলপাইগুড়ি জেলা স্কুলে। হাতে আসে অন্নদাশঙ্কর রায়ের আগুন নিয়ে খেলা। পড়ে তাঁর আরো বই পড়ার জন্য উৎসুক হই। সহপাঠী গোপাল চক্রবর্তীর বাড়িতেই ছিল তেলিপাড়া লাইব্রেরি। গোপাল এনে দিলো অন্নদাশঙ্করের দুখানি বই, জীবনশিল্পী ও পথে প্রবাসে। উপন্যাস নয়, একটি প্রবন্ধের…

  • দৃশ্যকলার বিশ্ববীক্ষা : আমাদের সমকাল

    আবুল মনসুর আজ থেকে প্রায় একশ বছর আগে ১৯১৭ সালে শিল্পপ্রেমিক ও বোদ্ধামহলের মুখের ওপর একটি প্রস্রাবাধার ছুড়ে মেরে ফরাসি শিল্পী মার্সেল দুঁ্যশ প্রশ্ন রেখেছিলেন : Can one make works which are not works of art? হতবিহবল পশ্চিমা শিল্পজগৎ তাড়াতাড়ি একে শিল্প বলে মেনে নেয়। মানব সভ্যতার ইতিহাসে বিংশ শতাব্দীতে এমনসব কান্ডকীর্তি ঘটে চলছিল যে,…

  • পলাশীকান্ডর আগে-পরে

    সনৎকুমার সাহা   একটা কথা আমাদের অনেকের মাথায় গেঁথে আছে, ১৭৫৭-র পলাশীর যুদ্ধে বাংলা তার স্বাধীনতা হারায়। নবাব সিরাজউদ্দৌলা শেষ স্বাধীন নবাব। তারপর ব্রিটিশ শক্তির রাজত্ব। অবসান তার ১৯৪৭-এ। তখন ভারতবর্ষ পুরোটাই ছিল কার্যত ব্রিটিশ সাম্রাজ্য। তা ভাগ হয় ভারত ও  পাকিস্তানে। বাংলাও ভাগ হয়। প্রায় দুই-তৃতীয়াংশ পড়ে পাকিস্তানে। বাকিটা থেকে যায় ভারতে। পাকিস্তান অংশ,…

  • শিল্পসাহিত্যের নন্দনতাত্ত্বিক বিবেচনা

    আহমদ রফিক শিল্পসাহিত্যের নন্দনতাত্ত্বিক বিচার-বিবেচনার ধারাটি প্রাচীন। বলা বাহুল্য তা নিয়ে ভিন্নমত এবং যুক্তিতর্কের বিভিন্নমাত্রিক বয়ান কম নয়। তবে ওই বিতর্কের বিষয়বস্ত্ত শিল্পসাহিত্য সৃষ্টির পেছনে দুটো শক্তি সক্রিয়। প্রথমত শ্রম – তা মূলত মানসিক, কিছুটা দৈহিক, অন্যদিকে পরিবেশ ও নিসর্গ প্রভাব। শেষোক্ত দিকটি, বিশেষত নিসর্গ কখনো হয়ে ওঠে সৃষ্টির প্রত্যক্ষ বা পরোক্ষ প্রেরণা। সময়ের ধারায়…

  • ম্যান্ডেলা, গান্ধীবাদ ও জনমুক্তির আকাঙ্ক্ষা

    সিরাজুল ইসলাম চৌধুরী ২০১৩ সালের ডিসেম্বর প্রথম সপ্তাহে পৃথিবীজুড়ে যে একটি বিশেষ ঘটনা গভীর চাঞ্চল্যের সৃষ্টি করেছিল সেটি হলো নেলসন ম্যান্ডেলার মৃত্যু। তাঁর বয়স হয়েছিল, তিনি অসুস্থ ছিলেন, সেই অসুখের খবর বিশ্ববাসী জানতো, এবং তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। ৬ ডিসেম্বর তাঁর মৃত্যুতে সারাবিশ্ব শোক প্রকাশ করেছে। অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের জন্য প্রায়…

  • প্রান্তিকের কণ্ঠস্বর : মহাশ্বেতা দেবী

    বদরুন নাহার বাংলা সাহিত্যে বিষয়ের বহুমাত্রিকতা ও দেশজ আখ্যানের অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন মহাশ্বেতা দেবী। তিনি ইতিহাস থেকে রাজনীতি থেকে যে-সাহিত্য রচনা শুরু করেন, তা শোষিতের আখ্যান নয় বরং স্বদেশীয় প্রতিবাদী চরিত্রের সন্নিবেশ বলা যায়। প্রতিবাদী জীবন ও সাহিত্যের এক স্বতন্ত্র ঘরানার লেখক তিনি। সামাজিক দায়বোধ থেকেই তিনি তাঁর সেই উপেক্ষিত ইতিহাসের নায়কদের তুলে…

  • শব্দের সীমানা

    সরকার আবদুল মান্নান অনেক দিন চলতে চলতে টাকা একসময় অচল হয়ে যায়। লোকে বলে অচল টাকা। শুধু টাকা নয়, অনেক কিছুই অচল হয়। মানুষ, হাটবাজার, শহর-বন্দর, রাস্তাঘাট অচল হয়। আবার অচল হয় না। এমন কিছু বিষয়-আশয়ও আছে। এই পৃথিবী, এই চাঁদ-সূর্য কতদিন ধরে চলছে – আমরা তা জানি না। মাথার ওপরে আছে বিপুল আকাশ, আছে…

  • একালের শেখভ অ্যালিস  মুনরোর সাক্ষাৎকার

    একালের শেখভ অ্যালিস মুনরোর সাক্ষাৎকার

    ছোটগল্পের ঘোর দুর্দিনে অ্যালিস মুনরো ছোটগল্পের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন