বইপত্র
-
অতিদানবের ঈশ্বররসনা
কামরুজ্জামান জাহাঙ্গীর অতিমানবের ঈশ্বর বাসনা হুমায়ূন মালিক জোনাকী প্রকাশনী ঢাকা, ২০১৩ ১৫০ টাকা অতিমানবের ঈশ্বর বাসনা হুমায়ূন মালিকের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য উপন্যাস। আমরা গ্রন্থটির পাঠ শুরুতেই বুঝতে পারছি যে, এ-উপন্যাসের ভেতর দিয়ে বহুমাত্রিক জীবনবিন্যাসই শুধু প্রকাশ পায়নি, এর অন্তর্জগতে ভ্রাম্যমাণ আছে সামাজিক-সাংস্কৃতিক বাস্তবতার এক ব্যাপক ইতিবৃত্ত। আমরা উপন্যাসটির শুরুতেই দেখবো উষা নামে জায়গাটি কার্যত এক সাম্রাজ্যবাদী…
-
অক্ষর গল্পের বিন্যাস
দেবেশ রায় সখী রঙ্গমালা শাহীন আখতার প্রথমা ঢাকা, ২০১০ ২৫০ টাকা দিল্লি থেকে আমি ঢাকা গিয়েছিলাম। ঢাকা থেকে দিল্লিতে এসেছি। আমার স্ত্রীর চিকিৎসার জন্য প্রায় দেড়মাস দিল্লিতে আমার ছেলের কাছে আছি। ডাক্তার অবিশ্যি এতদিনে বলেছেন, আমরা কলকাতা ফিরতে পারি। টিকিটের জন্য অপেক্ষা করছি। আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহ কলকাতা ফিরব। সেই কারণেই চিঠিটিতে কলকাতার ঠিকানা দিলাম।…
-
শুদ্ধ মানুষের স্তুতি
গৌতম নিয়োগী বঙ্গ বাংলা বাংলাদেশ সনৎকুমার সাহা সম্মাননা গ্রন্থ সম্পাদক হাসান আজিজুল হক সময় প্রকাশন ঢাকা, ২০১২ ৬০০ টাকা হাসান আজিজুল হক আফসোস করেছেন বইটি সময়মতো বের করা যায়নি বলে, আমরা কিন্তু ভীষণ খুশি; শুধু খুশি না, এই বইটি প্রকাশ তথা সম্পাদনাকর্মে নেতৃত্ব দেওয়ার জন্য হৃদয়ের অন্তস্তল থেকে তাঁকে কৃতজ্ঞতা জানাই। আমার দৃঢ় বিশ্বাস, পশ্চিমবঙ্গ…
-
স্মৃতিমেদুর কথন
স্মৃতিমেদুর কথন হাসান শাহ্রিয়ার টান হাসান আজিজুল হক বেঙ্গল পাবলিকেশন্স ঢাকা, ২০১৩ ১৭৫ টাকা বাংলাদেশের কথাসাহিত্যে এক অনবদ্য নাম হাসান আজিজুল হক। অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে চলছে তাঁর সাহিত্যচর্চা। ছোটগল্প, উপন্যাসসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর পদচারণা। যে-কোনো ঘটনা সহজ-সরল ভাষায় বর্ণনায় তাঁর জুড়ি মেলা ভার। বিষয়াবলি নির্বাচন ও চরিত্র নির্মাণে তিনি বরাবরই সিদ্ধহস্ত। সম্প্রতি বেরিয়েছে…
-
মায়ের হাতের পিঠা
হাবিব রহমান জসীম উদ্দীন স্মৃতিকথাসমগ্র দে’জ পাবলিশিং কলকাতা, ২০১২ ৭৫০ টাকা স্কুলে পড়াকালে দাদাভাই (রোকনুজ্জামান খান)-সম্পাদিত আমার প্রথম লেখা নামে একটা বই হাতে এসেছিল। তাতে আমাদের দেশের তেরোজন লেখকের, যাঁরা শিশুসাহিত্যিকও ছিলেন, প্রকাশিত বা অপ্রকাশিত প্রথম লেখা সম্পর্কে চিত্তাকর্ষক স্মৃতি-বিবরণ ছিল। বইটি আমার কিশোরমনকে আবিষ্ট করেছিল। এর মধ্যে কবি জসীমউদ্দীনের লেখাটি মনে প্রায় গাঁথা হয়ে…
-
নজরুল-বীক্ষা সমাচার
রাজিউল হাসান নজরুল-বীক্ষা সুব্রত কুমার দাস গদ্যপদ্য ফেব্রুয়ারি ২০১৩ ঢাকা ১৪০ টাকা বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় সংগীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক, সাহিত্যিক, দেশপ্রেমী, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে বিস্তর গবেষণার ফসল অধ্যাপক সুব্রত কুমার দাস-রচিত এবং গদ্যপদ্য থেকে প্রকাশিত নজরুল-বীক্ষা। সুন্দর এবং সাবলীল ভাষায় রচিত এ-গ্রন্থটি এগারোটি পরিচ্ছেদে বিভক্ত। পাঠক সাধারণত প্রবন্ধ,…
-
সময় যখন পরিমলদের
কামরুজ্জামান জাহাঙ্গীর এখন পরিমল মঈনুল আহসান সাবের অনিন্দ্য প্রকাশনী ঢাকা, ২০১৩ ২৫০ টাকা মঈনুল আহসান সাবের কথাশিল্প-চর্চা করছেন সাত দশক ধরে। তিনি লেখালেখির শুরু থেকেই সময়কে একটা দরকারি ফ্যাক্টর হিসেবে ধরছেন, এ তাঁর এক সাধনা বটে! আমরা যখন ২০১৩ সালের বইমেলায় প্রকাশিত তাঁর উপন্যাস এখন পরিমল পড়তে থাকি, তখন আমাদের কারো কারো মনে হতেও পারে,…
-
মানবিক আখ্যান
মহি মুহাম্মদ মোহনা হরিশংকর জলদাস প্রথমা প্রকাশন ঢাকা, ২০১৩ ২২০ টাকা মোহনা বারাঙ্গনা রমণী। মোহনা রূপসী, মোহনা অপরূপা। তাকে ঘিরে যে-কাহিনির সূত্রপাত হয়েছে, তার নাম মোহনা। মোহনা – একটি উপন্যাস (২০১৩)। দুটি ধর্ম-সম্প্রদায়ের মধ্যে যুদ্ধ, রাজ্য দখলের। পাল রাজা আর সাধারণ কৈবর্তরা। কৈবর্তদের ডমরনগরের বারাঙ্গনাপল্লির বারাঙ্গনা মোহনা, মোহনীয় মোহনা কাহিনির কেন্দ্রবিন্দুতে। কাহিনির ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে,…
-
এলোমেলো হাওয়ায় উড়ে আসা ফুল
পিয়াস মজিদ এলোমেলো হাওয়া সনৎকুমার সাহা শুদ্ধস্বর ফেব্রুয়ারি ২০১৩ ৪৫০ টাকা সনৎকুমার সাহা গদ্য অঙ্কন করেন; অবনীন্দ্রনাথ ঠাকুর যেভাবে ছবি লিখতেন। এই সিদ্ধান্তে আমরা নিঃসংশয় অন্তত এবার বইমেলায় প্রকাশিত তাঁর এলোমেলো হাওয়া পাঠান্তে। ষোলোটি ভাবনা ও ভাষাদীপ্ত প্রবন্ধপুষ্পে গেঁথে তোলা ফুল যেন আলোচ্য গ্রন্থ। প্রারম্ভ যদি ‘স্বপ্ন’ ও ‘বনলতা সেন’ দিয়ে, পরিশেষ তবে ‘ভাষা-সাহিত্যের রাজ্যপাট…
-
সময়, জীবন ও বাস্তবতা
আমিনুর রহমান সুলতান শিস ও অন্যান্য গল্প শাহীন আখতার বেঙ্গল পাবলিকেশন্স লিমিটেড ঢাকা, ২০১৩ ২১৫ টাকা বাংলাদেশের সাহিত্যের নানা শাখা সমৃদ্ধ হচ্ছে নতুন নতুন ভাবনা, সৃষ্টি ও শিল্প-রসোত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে। আশির দশকের পুরো সময় ও নব্বইয়ের দশকের গোড়ার দিকেও পাঠক-সমালোচক-লেখকের ভাবনা ছিল যে, ছোটগল্প কি মরে যাচ্ছে? কিন্তু সাম্প্রতিক গল্পপাঠে তার ব্যতিক্রম লক্ষ করার…
-
একটি প্রজ্ঞাশাসিত সংকলন
সৌভিক রেজা জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক স্মারকগ্রন্থ সম্পাদক : আনিসুজ্জামান বেঙ্গল পাবলিকেশন্স লিমিটেড অক্টোবর ২০১২ ৪০০ টাকা সরদার ফজলুল করিম তাঁর শিক্ষক অধ্যাপক আব্দুর রাজ্জাককে নিজের ‘দ্বিতীয় পিতা’ হিসেবে গর্বের সঙ্গে উল্লেখ করেছিলেন। আর পুত্রের সে-দায় খানিকটা হলেও তিনি শোধ করতে চেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূর্ববঙ্গীয় সমাজ (প্রথম প্রকাশ : ১৯৯৩) গ্রন্থটির মধ্যে দিয়ে, যা কিনা…
