বইপত্র

  • সার্ক ও সমকালীন ভাবনা

    আবদুল মতিন South Asian Hope : SAARC/ will it survive Abu Yousuf Md. Abdullah Life and Hope Foundation, Dhaka, 2012 450 Taka প্রফেসর আবু ইউসুফ মো. আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) শিক্ষকতা পেশায় কর্মরত আছেন। আন্তর্জাতিক বাণিজ্য, বাণিজ্যতত্ত্ব এবং আঞ্চলিক সমন্বয় তাঁর আগ্রহের বিষয়। এ-আগ্রহ থেকেই দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)…

  • নানা বিষয়-ভাবনার সূক্ষ্ম রসায়ন

    সমীর আহমেদ তৃতীয় তীরে ধস হুমায়ূন মালিক জোনাকী প্রকাশনী ঢাকা, ২০১২ ২০০ টাকা গল্পকার হিসেবে হুমায়ূন মালিককে আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। ছোটগল্পের অন্তর্কাঠামো এবং শিল্পসৌন্দর্য নিয়ে তিনি নানাভাবে পরীক্ষা-নিরীক্ষা করেছেন, এখনো করছেন। নানা বিষয় ও ভাবনার সূক্ষ্ম রসায়নে তাঁর গল্প যে রসবোধের জন্ম দেয়, তা সত্যি অভিনব। অভিব্যক্তিবাদী চেতনা, স্বদেশের…

  • ইতিহাসনির্ভর উপন্যাস

    মহি মুহাম্মদ যারা ভোর এনেছিল আনিসুল হক প্রথমা প্রকাশন ফেব্রুয়ারি ২০১২ ৫০০ টাকা বাংলাসাহিত্যে ইতিহাসনির্ভর উপন্যাস দুর্লভ নয়। ইতিহাস-উপজীব্য উপন্যাসের রূপ-রস ভিন্ন স্বাদের। পাঠকের কাছে কুশীলবদের আলাদা একটা অস্তিত্ব সারাক্ষণ বাস্তব হয়ে ঘোরাফেরা করে। এ-ধরনের উপন্যাসে পাঠকের কাছে ইতিহাস নতুনভাবে ধরা দেয়। লেখক ইতিহাসের চরিত্রসমূহকে সাধারণ পাঠকের কাছাকাছি নিয়ে আসেন। তাদের মনের অনাবিল উৎসের সঙ্গে…

  • বিজ্ঞান ও সমাজ

    শফিক উজ জামান বাংলাদেশ বিজ্ঞান চর্চা : প্রবাসী বিজ্ঞানীর ভাবনা ড. গোলাম আবু জাকারিয়া যে-কোনো দেশের অগ্রগতির সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক অবিচ্ছেদ্য। পৃথিবীতে এমন একটি দেশও পাওয়া যাবে না, যে-দেশটি উন্নত অথচ বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তিতে পশ্চাৎপদ। অন্যদিকে একটি দেশ যত দরিদ্র, বিজ্ঞান ও প্রযুক্তিতেও ততই অনগ্রসর। অষ্টাদশ শতাব্দীতে ইউরোপে শিল্প-বিপ্লবের অনুঘটক হিসেবে কাজ…

  • পর্বত থেকে পতন : জীবনের ট্র্যাজেডি

    হাসিন অনুপমা আজহারী তুমি সন্ধ্যার মেঘমালা সৈয়দ আনওয়ারুল হাফিজ শুদ্ধস্বর ঢাকা, ২০১২ ১৭৫ টাকা সৈয়দ আনওয়ারুল হাফিজ-রচিত তুমি সন্ধ্যার মেঘমালা বইটিতে মূলত পর্বতারোহীর জীবনচিত্র প্রস্ফুটিত হয়েছে। বইয়ের যে-দিকগুলো আমার কাছে বিশেষভাবে উল্লেখযোগ্য মনে হয়েছে, সেগুলো আমি নিম্নে বর্ণনা করছি। আমরা অনেকেই প্রায়শ পর্বতারোহণের কল্পনা করেছি। যে-কোনো কার্য সম্পাদনের পূর্বে প্রাসঙ্গিক প্রশিক্ষণের আবশ্যকতা রয়েছে, যেটি পর্বতারোহীর…

  • ভ্রমণকথা বয়ানের ভিন্ন মাত্রা

    রফিকউল্লাহ খান শাকুর মজিদের দুটি বই অবসর ঢাকা, ২০১২ ভ্রমণ করে, পৃথিবীতে এমন লোকের অভাব নেই। কিন্তু প্রকৃত ভ্রমণকাহিনির অনেক অভাব। প্রকৃত ভ্রমণকাহিনিতে লেখকের বস্ত্ত-অভিজ্ঞতার সূত্রে পাঠকের কাছে উন্মোচিত হতে পারে বিশ্বজগতের নতুন-নতুন বিষয়-অভিজ্ঞতার দ্বার। রবীন্দ্রনাথ বলেছেন, ‘ভ্রমণকারী মন/ ভ্রমণ করার তীর্থ তাহার আপন ঘরের কোণ।’ আমার তো মনে হয় ঘরের কোণের এই ভ্রমণসাধনাকে পরিপূর্ণ…

  • দ্বৈত প্রাপ্তির স্মারক

    গওহর গালিব লোকপুরাণ জনসমাজ ও কথাশিল্প বিশ্বজিৎ ঘোষ নান্দনিক ঢাকা, ২০১২ ২৮০ টাকা বাংলা কথাসাহিত্যের আলোচনা-সমালোচনা, মূল্যায়ন পুনর্মূল্যায়ন নিয়ে লিখছেন অনেকেই। দুই বাংলা মিলিয়ে যে ক’জন পরিশ্রমী গবেষক তাঁদের শ্রমলব্ধ আয়াস দ্বারা বাংলা কথাসাহিত্যকে, কথাসাহিত্যের নির্যাসকে আমাদের সামনে তুলে ধরেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ তাঁদের মধ্যে অন্যতম। ড. ঘোষ মূলত প্রাবন্ধিক-গবেষক, তিনি সাহিত্য নিয়ে লিখছেন দীর্ঘদিন…

  • রবীন্দ্রনাথকে ঘিরে এক আত্মমুখচ্ছবি

    সৌভিক রেজা প্রভাতসূর্য রবীন্দ্রনাথ সার্ধশত জন্মবর্ষ স্মরণ সম্পাদক : ভীষ্মদেব চৌধুরী নবযুগ প্রকাশনী ঢাকা, ২০১১ ৮০০ টাকা শরৎচন্দ্রের সূত্রে ‘সার্বভৌম কবি’ রবীন্দ্রনাথকে এই বিশেষণে অভিহিত করেছিলেন হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন, ‘সর্বভূমিতে তাঁর বিচরণ, সর্বক্ষেত্রে তাঁর ব্যাপ্তি, সর্বদেশে তাঁর অধিষ্ঠান, সর্বমানবীয় আস্বাদে ও আকুলতায় তাঁর শিল্পীসত্তার পুষ্টি, সর্বজনের অন্তরে তাঁর অধিকার।’ অন্যদিকে, তারও…

  • কবিতার মায়াবী জংশন

    শিউল মনজুর মৃত্তিকার ছাইভস্ম কামাল আজাদ উৎস প্রকাশন ঢাকা, ২০১২ ৭০০ টাকা কবিতা বহুদূরের পথ। বহুদূরের পথ পাড়ি দিয়েই তবে একজন কবিকে পৌঁছতে হয় কবিতার জংশনে। যে-জংশনের স্বর্ণালি পতাকা কবিকে হাতছানি দিয়ে ডাকে, প্রলুব্ধ করে, স্বপ্ন দেখায়। এই জংশন অলৌকিক এক মায়াবী জংশন। এই আরাধ্য জংশনে সব কবিই পৌঁছতে চান। অথবা বলা যায়, সব কবিই…

  • রবীন্দ্রনাথ ও মহাভারত পাঠ-অভিজ্ঞতা

    নৃপেন্দ্রলাল দাশ রবীন্দ্রনাথ ও মহাভারত সুব্রত কুমার দাস মূর্ধন্য ঢাকা, ২০১১ ১২০ টাকা মহাভারতকে বলা হয়ে থাকে ভারতীয় চিৎপ্রকর্ষ তথা ধীশক্তির ইতিহাস। ‘ভারত’ – এখানে রাষ্ট্রিক কিংবা ভৌগোলিক অভিধার ভূখণ্ড নয়। ‘ভা’ – অর্থ অলৌকিক আলো, ‘রত’ অর্থ হচ্ছে বিকিরণ। তার সরল ভাবার্থ হচ্ছে – যা চিরকাল আলোর দিব্যতাকে ডেকে আনে। সেই ভাবগত অর্থে মহাভারত…

  • ছিন্নমূল সময় – ছিন্নমূল যাপনের ব্যতিক্রমী নির্মাণ

    ছন্দম চক্রবর্তী কৌরবের অন্নদাস মধুময় পাল গাঙচিল কলকাতা, ২০১০ ১৭৫ রুপি কৌরবের অন্নদাস দশটি গল্পের সমবায়। গল্পগুলির প্রকাশ এবং নিশ্চিতভাবে জন্ম ২০০৬ থেকে ২০০৯ সালের মধ্যে। ২০১০-এ গ্রন্থটি প্রকাশ পায়। সন-তারিখের হিসাবটুকু বলে রাখা এই জন্যেই যে, এক হিসেবে সময়-কাল বেঁধে রাখে এ-গ্রন্থের গল্পগুলিকে। গল্পপাঠে প্রবেশের আগে যে নাতিদীর্ঘ প্রস্তাবনাটি জুড়ে দেন গল্পকার, তাতে মনে…

  • গ্রন্থটি নিরাপদ দূরত্বে রাখুন

    গ্যাব্রিয়েল সুমন ঘামসূত্র টোকন ঠাকুর গদ্যপদ্য ঢাকা, ২০১২ ১২০ টাকা ২০১২-এর বইমেলায় ঘামসূত্র বেরিয়ে গেল। বের হয়েই গেল, ঠেকানো গেল না। আমরাও কিনে বাড়িতে নিয়ে এসে পড়ে ফেললাম। ঘামসূত্র টোকন ঠাকুরের সর্বশেষ প্রকাশিত কবিতার বই, বের হয়েছে গদ্যপদ্য থেকে। ঘামসূত্র পাঠের অভিজ্ঞতা অন্য যে-কোনো কবিতা পাঠের অভিজ্ঞতার চেয়ে একটু অন্যরকম। এই কবিতাগুলো টোকন ঠাকুরের কবিতার…