বিদেশি সাহিত্য
-

মাহমুদ দারবিশের স্বদেশচেতনা
নাজিব ওয়াদুদ মাহমুদ দারবিশ হচ্ছেন সেরকম কবি, যাঁর কবিতার প্রত্যেকটি শব্দ মানবপ্রগতি ও মানবিকতার প্রচলিত মিথকে চুরমার করে দিয়ে এই জগৎ ও জীবন সম্পর্কে নতুনতর উপলব্ধি ও কর্মস্পৃহা জাগ্রত করে। তাঁর ক্ষুব্ধ ও দুঃখাভিভূত কাব্যিক বয়ান, তাঁর এবং তাঁর জনগণের পরাধীনতা ও নির্বাসন সম্পর্কে, যাদের জন্মভূমিটাকে হঠাৎই পরিণত করা হয়েছে অন্য একটা দেশে, তাদের হত্যা…
-

অবিস্মরণীয় লঘুতা : ফ্রঁসোয়াজ সাগঁ
আনা ইসলাম তেষট্টি বছর আগে প্রকাশিত হয়েছিল একটি গ্রন্থ, যা বদলে দিয়েছিল এক তরুণীর জীবন। নাম ফ্রাঁসোয়াজ সাগঁ, বয়স আঠারো। ১৯৫৪ সালে প্রকাশিত বোঁজর থ্রিসতেস (Bonjour Tristesse), বাংলায় ‘শুভদিন দুঃখ’। প্রথম লেখা উপন্যাসের অভাবনীয় সফলতা দিয়ে সাহিত্যজগতে প্রবেশ তাঁর। কবি পল এলুয়ারের কবিতা থেকে শিরোনামটি নেওয়া। উপন্যাসে এক স্কুলপড়ুয়া টিনএজ মেয়ের গ্রীষ্মকালীন রোমান্সের গল্প, যা…
-

আফ্রিকান-আমেরিকান লোককাব্য এবং হারলেম রেনেসাঁস
মুনীর সিরাজ আফ্রিকান-আমেরিকান লোককাব্য কেমন করে ক্রমান্বয়ে কালো আমেরিকানদের আধুনিক কাব্য-সাহিত্য-শিল্প সৃষ্টির অনুপ্রেরণা হয়ে দাঁড়াল, বিশ্বসাহিত্যে স্থান করে নেওয়া কালো আমেরিকানদের সাহিত্যের এই রূপান্তর এক বিস্ময়কর ইতিহাস। নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং পরিচিতি প্রতিষ্ঠার জন্য পুরো অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দী জুড়ে কালো কবিরা বিশেষ করে সাদা মানুষের সাহিত্যজগৎ এবং ঐতিহ্য ব্যবচ্ছেদ করেছেন। কিন্তু তাঁদের দিশা ঠিক…
-
আধুনিক প্যালেস্টাইনি সাহিত্য : ছোটগল্প
নাজিব ওয়াদুদ অতীতে, সুদূর অতীতে, প্যালেস্টাইন গণ্য ছিল বৃহত্তর আরবভূমির অংশ হিসেবে। তার ভাষা বরাবরই আরবি। সুতরাং ‘প্যালেস্টাইনি সাহিত্য’ বলে আলাদা কোনো সাহিত্যের অস্তিত্ব আগে, বিশেষত বিংশ শতাব্দীর চতুর্থ দশকের পূর্বে ছিল না। প্যালেস্টাইন অঞ্চলে বসবাসকারীরা যেমন আরব হিসেবে পরিচিত হতো, তেমনি তাঁদের রচিত সাহিত্যও আরবি সাহিত্য হিসেবে পরিগণিত হতো। ১৯৪৮ সালে ইহুদিবাদী সন্ত্রাসী…
-
লাতিন কথাসাহিত্যের
হুয়ান রুলফো মোজাফ্ফর হোসেন একবিংশ শতকের প্রথমদিকে উরুগুয়ের নামকরা দৈনিক El País ভোটিং পোল খুলে দেশটির লেখক ও সমালোচকদের কাছে জানতে চায়, লাতিন আমেরিকার সবচেয়ে বিখ্যাত উপন্যাস কোনটি? দৃশ্যত ব্যবধানে প্রধান উপন্যাস হিসেবে উঠে আসে মেহিকোর কথাসাহিত্যিক হুয়ান রুলফো (১৯১৭-৮৬) রচিত পেদ্রো পারামোর নাম। ১৯৫৫ সালে প্রকাশিত এই ক্ষীণকায় উপন্যাসটি সম্পর্কে স্প্যানিশ সাহিত্যে দন কিহোতের লেখক…







