শ্রদ্ধান্জলি
-
স্বচ্ছ মননের হাওয়া
সৌভিক রেজা প্রদ্যুম্ন ভট্টাচার্যের (১৯৩২-২০১৬) কথা ভাবতে গেলেই কপিল ভট্টাচার্যের (১৯০৪-৮৯) কথা মনে না-পড়ে যায় না। এমন তো নয় যে, পিতার সূত্রেই পুত্রের পরিচয়টা বড় হয়ে আমাদের সামনে দাঁড়ায়, কিংবা, পুত্রের সূত্রে পিতার পরিচয়টা বড় হয়ে ওঠে। না, তা নয়। বরং, বলা যায় যে, পিতা-পুত্র দুজনেই নিজের নিজের মতো করে যার-যার কাজের ওপরে দাঁড়িয়ে আছেন।…
-
কালিকাপ্রসাদ ভট্টাচার্য্য পান্থজনের সংগীতসখা
অপূর্ব শর্মা ‘আমি তোমারই তোমারই তোমারই নাম গাই, আমার নাম গাও তুমি।’ এই আমি আর তুমি নিয়ে বাংলা ভাষায় কত গান লেখা হয়েছে তার হিসাব করা কি আদৌ সম্ভব? হয়তো না। তবে ভালোলাগার পরশে অনন্য হয়ে ওঠা, কালের ক্যানভাসে ঠাঁই করে নেওয়া বাংলাগানের একটি তালিকা ইচ্ছা করলেই তৈরি করতে পারি আমরা। যদিও সে-তালিকা খুব বেশি…
-
কালিকাপ্রসাদ বন্ধু আমার
আশিস গোস্বামী এটা কী হলো! কালিকা! কালিকাপ্রসাদ! এ-বছর আনন্দসভার আয়োজনে পার্বতী বাউলের অনুষ্ঠানে এলে না। গুচ্ছের টিকিট বিক্রির দায়িত্ব ঋতচেতার ঘাড়ে চাপিয়ে তুমি ব্যস্ত থাকলে তোমার কাজে। যাকে পারছ বলে বেড়িয়েছ, পার্বতীর গানের অনুষ্ঠান এত ছোট হলে কেন করছে আনন্দসভা? পার্বতীর গান শোনার মানুষ তো অনেক। আর তুমিই প্রথম চিনিয়েছিলে আমাকে পার্বতীকে। বিশ্বাস করতে, পার্বতীর…
-
ফাদার দ্যতিয়েন : বাংলা গদ্যের রম্যদূত
সুরঞ্জন মিদ্দে খ্রিষ্ট-সন্ন্যাসী : মিশনারি জীবন ফাদার দ্যতিয়েনের জন্ম ১৯২৪ খ্রিষ্টাব্দের ৩০ ডিসেম্বর। পুরো নাম ফাদার পল দ্যতিয়েন (এস. জে.)। তাঁরা ছিলেন পাঁচ ভাই। ছিল না বোন। চার ভাই সন্ন্যাসী বলে ‘কুমত্মীর দ্রৌপদীকে বাড়ি আনবার সুযোগ হয়নি’ (‘বিশ্রী নিয়ম’, ডায়েরির ছেঁড়া পাতা)। পাঁচ ভাইয়ের মধ্যে পল ছিলেন দ্বিতীয়। তিনি গম্ভীর দীর্ঘ নিশ্বাস ফেলে লিখেছেন :…
-
ফাদার দ্যতিয়েন : বাংলা গদ্যে অনন্য ঝংকার
কৃষ্ণা সেন ফাদার দ্যতিয়েন নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে শুভ্রবসনে শরীরমোড়া একজন মানুষ, যাঁর জীবনবোধের একাংশকে আচ্ছন্ন করে রাখে গির্জার শান্ত সমাহিত পরিবেশ। আমরা, যাঁরা ভিক্তর হুগোর লেখা ল্যে মিজেরাব্ল পড়েছি অনুবাদে বা মূলে, সেখানে পেয়েছি শান্ত, সৌম, স্থিতধী একজন যাজকের ছবি। দ্যতিয়েন সাহেবকে সেরূপে ভেবে নিতে পারলেই কল্পনা অন্তত একটা ভিত্তিভূমি পেয়ে যায়।…
-
আমার আব্বার স্মৃতি : তাঁর গান, বই আর লেখার জগৎ
তীব্র আলী রক্ত আর মাংসের একজন মানুষ যখন আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে যান তখন তাঁর স্মৃতি আমরা কীভাবে বাঁচিয়ে রাখব? বিস্মৃতির অবধারিত অগ্রযাত্রার মুখে পরাজিত হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালোবাসাও। পরাজিত হতে হয় স্মৃতিতে ধরে রাখার দৃঢ়তম সংকল্পকে। কিট্স্ (Kitsch) – এই শব্দটির আভিধানিক অর্থ হলো, কোনো চিত্রকলা বা শিল্প যা অগভীর, ভানপূর্ণ ও অসার।…
-
আমার বন্ধু আবদুল আলী
আনিসুজ্জামান এ জেড এম আবদুল আলীর সঙ্গে আমার যোগাযোগের একটা কৌতূহলোদ্দীপক পারম্পর্য আছে। সে-কথাটা বলেই আরম্ভ করি। স্থায়ীভাবে বসবাস করতে আমরা ঢাকায় আসি ১৯৪৮ সালের ডিসেম্বরে। আমাদের বাসস্থান নির্ণীত হয় শামিত্মনগরে – পরে সে-বাড়িটি শিল্পাচার্য জয়নুল আবেদিনের বাসভবনরূপে সুপরিচিত হয়। দক্ষিণ দিকে, তখনকার রামকৃষ্ণপুর (এখন নয়া পল্টন) ও শামিত্মনগরের সীমান্তে, ছিল গাজী শাহাবুদ্দীনদের বাড়ি। মনু আমার…
-
দুর্লভ আলোর নাম আবুল মনসুর আহমদ
ইমরান মাহফুজ আবুল মনসুর আহমদ বাংলার ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ের অকুতোভয় এক যোদ্ধার নাম। উপমহাদেশে অনেকবার উচ্চারিত হয়েছে এ-নাম। তাঁর স্বাতন্ত্র্য আমাদের কাছে এসেছে নানাভাবে। কখনো রাজনীতির মঞ্চে, কখনো সংবাদপত্রে, কখনো সাহিত্যে স্যাটায়ারিস্ট ও প্রবন্ধের চিন্তানায়ক হিসেবে। আইনজীবী হিসেবেও নামটি সুপ্রিয়। তাঁর জীবনের শুরুতে বাঙালি মুসলমানের চেতনায় উন্মেষযুগকে দেখেছেন, যৌবনে উপমহাদেশের স্মরণীয় আন্দোলনের সঙ্গে জড়িত…
-

-

শিল্পী ও কর্মী মহাশ্বেতা দেবী: দুই ভুবনের কারিগর
সমস্ত পৃথিবীর প্রান্তজনদের জন্য যে মা কাঁদেন – তাঁর নাম মহাশ্বেতা দেবী
-

মহাশ্বেতা দেবী : অগ্নিগর্ভ জীবন ও সৃষ্টি
মহাশ্বেতা দেবীর কথাসাহিত্য বাংলা সাহিত্যে যে স্বতন্ত্র ধারার সূচনা করেছে তা বহমান আছে, থাকবে আরো বহুকাল।
-
মহাশ্বেতার সাহিত্যস্বভাব
শহীদ ইকবাল কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবী (১৯২৬-এর ১৪ জানুয়ারি থেকে ২০১৬-এর ২৮ জুলাই)। তাঁকে আমরা চিনি হাজার চুরাশির মার কল্যাণে। পরে ক্রমশ আরো পরিচিতিতে বাঁধে চোট্টি মু-া এবং তার তীর, অরণ্যের অধিকার আর অনবদ্য চরিত্র রুদালি, টেরোড্যাকটিল প্রভৃতির মাধ্যমে। কী আছে এসব রচনায়? নিম্নবর্গীয়/ দলিত/ সাবঅলটার্ন মানুষের সংস্কৃতি, তাদের সংগ্রাম ও দ্বন্দ্বের ধ্রুপদী গাথা। তার রূপকার…
