শ্রদ্ধান্জলি

  • অরণ্যজননী মহাশ্বেতা দেবী ও তাঁর অরণ্যের অধিকার

    আহমেদ মাওলা অকাল প্রয়াণ নয়, তবু মহাশ্বেতা দেবীর (১৯২৬-২০১৬) মৃত্যু সাহিত্যের বড় ক্ষতি ও শূন্যতা তৈরি করবে নিশ্চয়। আধুনিক সাহিত্যের প্রথাগত ধারণার বাইরে, শ্যামল অরণ্য, আদিবাসী মুন্ডাদের জীবনসংগ্রামকে উপন্যাসের কাহিনি-চরিত্রে রূপায়িত করে তিনি সাহিত্যের ভূগোলই পরিবর্তন করে দিয়েছেন। তাঁর সোনালি কলমে ফুটে উঠেছিল অরণ্যের চাপাপড়া কণ্ঠস্বর। অধিকারবঞ্চিত আদিবাসীদের ক্ষুধা ও দারিদ্র্য-লাঞ্ছিত জীবনের দ্রোহ এবং প্রতিরোধ-সংগ্রামের…

  • ঘোরানো লোহার সিঁড়ি

    সৌরীন ভট্টাচার্য মহাশ্বেতাদির যে-ছবি আমার মনে মুদ্রিত হয়ে আছে সে ওই ঘোরানো লোহার সিঁড়ির বাড়ি। বালিগঞ্জ স্টেশন রোডে। ওইরকম সরু লোহার সিঁড়ি আগের দিনের বাড়িতে খুব দেখা যেত। সাধারণত ওটা হতো পেছন দিক বা পাশের দিকের সিঁড়ি। মহাশ্বেতাদি ওই যে-বাড়িটায় থাকতেন সেটাও আমার ধারণা বাড়ির পেছনের দিকই। গোটা বাড়িটা বোধহয় একটা গেস্টহাউস। প্রধান অংশ সামনের…

  • আধুনিক এক শিল্পীর প্রয়াণ ও কিছু কথা

    মাহমুদ আল জামান কে. জি. সুব্রহ্মণ্যন ভারতবর্ষের আধুনিক ও অগ্রণী শিল্পীদের অন্যতম। তিনি ছিলেন প্রভাবশালী শিক্ষক, শিল্পকলা-বিষয়ক গ্রন্থের লেখক, লোকশিল্প ও উপজাতীয় শিল্পের বিশেষজ্ঞ। বাংলাদেশের কয়েকজন শিল্পী বরোদায় তাঁর কাছে চিত্রবিদ্যা শিক্ষা গ্রহণ করেছেন। প্রভাবশালী এই শিক্ষক সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে তাঁদের দীক্ষা দিয়েছেন। শিল্পের প্রকরণের অভিমুখীনতা ও ঐতিহ্য-জিজ্ঞাসায় এই শিক্ষা তাঁদের সর্বক্ষণ দীপিত করেছে।…

  • শিল্পী কে. জি. সুব্রহ্মণ্যন : শ্রদ্ধায় স্মরণ

    সুশোভন অধিকারী সদ্য প্রয়াত হলেন দেশের অন্যতম প্রবীণ শিল্পী কে. জি. সুব্রহ্মণ্যন, সকলের ‘মানিদা’। আধুনিক শিল্পকলার প্রেক্ষাপটে তিনি যে বিশেষ অগ্রপথিক, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর সদ্য প্রয়াত হয়েছেন বলে আবেগের বশে নয়, বরং একটু তলিয়ে দেখেই বলতে হয় – শিল্পের ইতিহাসে এমন সৃষ্টিশীল আর্টিস্টের দেখা সহসা মেলে না, যিনি তিরানব্বই বছর…

  • শূন্যতা ও মিঠু

    সাঈদ খোন্দকার   এশিয়া কাপ ফাইনাল খেলায় বাংলাদেশের হেরে যাওয়ার রেশটা তখনো কাটেনি। বাইরের কাজ সেরে বাসায় ফিরলাম। সময় বিকেল সোয়া ৩টা। বন্ধু জাহাঙ্গীরের ফোন। কান্নাজড়িত কণ্ঠে – ‘মিঠু অ্যাক্সিডেন্ট করেছে, গণস্বাস্থ্যের ইমার্জেন্সিতে আয়।’ ছুটলাম গণস্বাস্থ্যের দিকে। শ্যামলী থেকে ধানম– ৬ – মনে হচ্ছিল পৃথিবীর দীর্ঘতম পথ পাড়ি দিতে হচ্ছে আমাকে। গাড়িটা ছিল জেমীর (আমার…

  • প্রিয় বন্ধু কবি রফিক আজাদ এখন গভীর ঘুমে

    রবিউল হুসাইন ইউরোপ, আমেরিকা, এশিয়াজুড়ে উন্মাতাল, উত্তেজনাময়, উদ্দীপক বিট, বিটল্স, হাংরি জেনারেশন – সেই ষাটের দশকে স্যাড জেনারেশন বা বিষণ্ণ প্রজন্ম আন্দোলনের ঘোষণায় কবি রফিক আজাদ উচ্চারণ করেছিলেন, আমরা গতানুগতিকতাবিরোধী, সমাজবিচ্ছিন্ন, আত্মধ্বংসী, মৃত্যুপরায়ণ, বিষণ্ণ। আমাদের একমাত্র বন্ধু সিগারেট, আমাদের রক্তের মধ্যে বিস্ফোরণোন্মুখ ডিনামাইট (জীবন নিরর্থক জেনে), আমরা নিঃশেষিত, বিব্রত, ক্লান্ত এবং বিষণ্ণ। ১৯৪১-এর ১৪ ফেব্রম্নয়ারি…

  • রফিক আজাদ : চুনিয়া থেকে বিরিশিরি

    আহমেদ মাওলা কবি রফিক আজাদ (১৯৪৩-২০১৬), তাঁর পেছনে রয়েছে বিশাল ব্যাপক এক কৃষি-পটভূমি। ধারাবাহিক এক স্মৃতি-পরম্পরা সমগ্র বাঙালি সত্তার। ছায়াঘন সেই প্রেক্ষাপট ছায়া ফেলে গেছে তাঁর মননে ও কবিতায়। সর্বাংশে আধুনিক হয়েও আবহমান বাংলার মাটির গভীরে প্রোথিত তাঁর আবেগ। সামাজিক অসংগতি দেখে, আহত, ক্ষুব্ধ হয়ে কখনো রূঢ় উচ্চারণ করেছেন বটে – ‘ভাত দে হারামজাদা, তা…

  • আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া

    সুফি মোসত্মাফিজুর রহমান আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া একজন প্রত্নতত্ত্ববিদ, ইতিহাসবিদ, পুঁথিসাহিত্য-বিশারদ ও অনুবাদক। এ ছাড়া তিনি ছিলেন একজন ক্রীড়া-সংগঠক ও প্রশাসক। ১৯১৮ সালের ১ জানুয়ারি ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দড়িকান্দি গ্রামে জন্ম নেওয়া  আ. ক. ম. যাকারিয়া অবিভক্ত বাংলার শেষ বেঙ্গল সিভিল সার্ভিস প্রতিযোগিতামূলক পরীক্ষায় ডেপুটি জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ১৯৪৮ সালে চাকরি শুরু করেন এবং সংস্কৃতি ও…

  • বাবার শেষ দিনগুলি, রাতগুলি

    ইন্দ্রাণী গুহরায় ৩০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে কবি ভূমেন্দ্র গুহ’র কবিতা দুই খ– প্রকাশিত হয়। কবি ভূমেন্দ্র গুহ, ডা. বি.এন. গুহরায়, আমার বাবা। গত এক বছরেরও বেশি সময় ধরে রাহুল পুরকায়স্থ আন্তরিক ও নিরলস প্রচেষ্টায় এবং বাবার প্রতি অকৃত্রিম ভালোবাসায় তাঁর সমস্ত কবিতা ও প্রাসঙ্গিক রচনা জোগাড় করেছেন। আমার বাবার কাছে তাঁর নিজের লেখা অধিকাংশ কবিতার বই-ই…

  • পান্ডুলিপি করে আয়োজন

    মধুময় পাল তিনি পান্ডুলিপি তৈরি করছিলেন। তাঁর আঙুলগুলো সাদা কাগজের ওপর নড়াচড়া করছিল। আঙুলে কখনো ধরা গাম টিউব, কখনো কাঁচি। অস্ত্রোপচারের জ্ঞানী আঙুল। শূন্য পাতার মধ্যভাগে জড়িত করছিলেন মুদ্রিত কাগজের টুকরো দ্বীপভূমি। মুখ তুলে আমাকে বসতে বললেন। পরপর তিনটে চেয়ার। বসি। টেবিল ল্যাম্পের নিচে তাঁর হাতের সহৃদয় কুশলতা দেখতে থাকি। ওই যে লেখাগুলো বেরিয়েছে, সেসব…

  • উৎপলকুমার বসু : ভ্রাম্যমাণ এক কবি

    সৌভিক রেজা জার্মান কবি রিলকে-সম্পর্কে উৎপলকুমার বসুর শ্রদ্ধার কথা অনেকেরই জানা আছে। সেই রিলকে তাঁর মালটে লরিডস ব্রিগের নোটবুকে (The Notebooks of Malte Laurids Brigge) বলেছিলেন, ‘শুধু আবেগ নয়, কবিতা আমাদের অভিজ্ঞতা। একটি কবিতা লেখার জন্য তোমাকে দেখতে হবে অনেক শহর, মানুষ আর বস্ত্ত, জানতে হবে কোন ইশারায় ফোটে ভোরের ফুল; অপরিচিত স্থান সব, অচেনা…

  • উৎপলকুমার বসুর কবিতা ও অন্যান্য

    পিয়াস মজিদ কবিতা এবং কবিতা প্রথম কবিতাগ্রন্থ চৈত্রে রচিত কবিতার (১৯৬১) ‘নবধারাজলে’ কবিতায় উৎপলকুমার বসু (১৯৩৭-২০১৫) বলেন – মন মানে না বৃষ্টি হলো এত সমসত্ম রাত ডুবো-নদীর পারে আমি তোমার স্বপ্নে-পাওয়া আঙুল স্পর্শ করি জলের অধিকারে। …   …   … স্পর্শ করে অন্য নানা ফুল অন্য দেশ, অন্য কোনো রাজার, তোমার গ্রামে, রেলব্রিজের তলে, ভোরবেলার রৌদ্রে…