শ্রদ্ধান্জলি
-
কমলকুমার : রাজনীতি ও সংস্কৃতি
রফিক কায়সার নন্দনতত্ত্ব-বিষয়ক কমলকুমার মজুমদারের রচনা ‘রীতিরহস্য’। এই সন্দর্ভে তিনি তাঁর সৌন্দর্যতত্ত্ব-বিষয়ক ধারণাকে উত্থাপন করেছেন। তাঁর সৌন্দর্য-বিষয়ক ধারণার রূপরেখা রয়েছে এ-রচনাটিতে। সৌন্দর্যবোধের বা উপলব্ধির মূলে রয়েছে ব্যক্তি মানুষের অনুভূতিশীলতার প্রতিক্রিয়া : আমাদের হাটে যাবার রাস্তায়, রাস্তা যেখানে ক্রমে বেঁকেছে ওখানে করবী গাছ। পিছনেই নীল আকাশে পাখি উড়ে, মেঘ থাকে। করবী ফুটেছে অজস্র। ভারী সুন্দর। দৃষ্টিগতলীলার এ…
-
সূর্য অস্ত যায় না কখনো
মোস্তাক আহমাদ দীন এই শতকের দ্বিতীয় দশকে এসে গত শতকের পঞ্চাশের দশকের কবিদের মেজাজমর্জি ও বিশিষ্টতার চিহ্নগুলো কারো কাছে আর অস্পষ্ট নয়, নানা বিচার-বিবেচনা শেষে সেই দশকের কবি বলতেও এখন হাতেগোনা – এই সংক্ষিপ্ত তালিকায় দিলওয়ারকে গণ্য করা যায় কি-না, আজ, এ-প্রশ্ন তুললে পাঠক-সমালোচকদের মধ্যে নানামুখী তর্ক শুরু হতে পারে। সব মুখ্য/ গৌণ কবিরই কিছু-না-কিছু …
-
সিমাস হিনি
ভূমিকা ও অনুবাদ : আন্দালিব রাশদী কবিতা পৃথিবী বদলে দিতে পেরেছে এমন একটি ঘটনার কথাও আমি মনে করতে পারছি না; কিন্তু পৃথিবীতে কী ঘটছে, কবিতা সে-সম্পর্কে মানুষের ধারণাকে বদলে দিতে পারে।’ – সিমাস হিনি কবিতার কাছে অসম্ভবের প্রত্যাশা করেননি সিমাস হিনি। পৃথিবী বদলে দেওয়ার বিপ্লব ব্রত করে যাঁরা কবিতা লিখতে বসেছেন, তাঁদের অনেকেই শেষ পর্যন্ত…
-
জীবনের সমান চুমুক খোন্দকার আশরাফ হোসেন
মন্ময় জাফর খোন্দকার আশরাফ হোসেন (১৯৫০-২০১৩) একজন সুদক্ষ কবি ছিলেন। তাঁর তিন রমণীর ক্বাসিদা, পার্থ তোমার তীব্র তীর কিংবা জীবনের সমান চুমুক যাঁরা পড়েছেন, আমার এ-মূল্যায়নের সঙ্গে তাঁরা একমত হবেন। দীর্ঘকাল সম্পাদনা করেছেন একবিংশ – যার পতাকাতলে নির্ভয়ে পিতার মতো আশ্রয় দিয়েছিলেন বহু নবীন কবিকে যাঁরা খুঁজে ফিরছিলেন কবিতা প্রকাশের একটি প্ল্যাটফর্ম। আশরাফ হোসেনের পৌরোহিত্যে…
-
হারিয়ে গেছে হীরের আংটি…
বাবলু ভট্টাচার্য আনওয়ার শাহ রোডের শ্যাওলাপড়া হলুদ বাড়িটার মাথায় আজ ঘন মেঘের কালো ছায়া; সারা গায়ে জলের দাগ। আপাতদৃষ্টিতে সৌজন্যে বঙ্গোপসাগরের নিম্নচাপ। কিন্তু বাড়িটা কি একলা একলা কাঁদছে? ঘুমভাঙা সকালে ফোনের আর্তনাদ তা-ই বলছে। রাস্তায় ভিড় করছে কালো মাথার সারি। কেননা, দোতলার গোল-বারান্দা আজ বড্ড একলা হয়ে গেল। সর্বক্ষণের সঙ্গী বিশুর ‘দাদা’ ঘুমিয়ে পড়লেন চিরকালের…
-
গণেশ পাইন ও তাঁর শিল্পিত অনুসন্ধান
নূরুজ্জামান কায়সার কিছু কিছু মানুষ কালজয়ী হয়ে থাকেন তাঁর কর্মের মধ্য দিয়ে। সাধারণ জীবনযাপনের মধ্যে থেকেও গড়ে তোলেন অসাধারণ এক পৃথিবী। নিজের জীবনের ব্যাপ্তি বিলাস ও বৈচিত্র্যকে ঠেলে দিয়ে এক আবর্ত, তৈরি করেন আর তার মধ্যে নিমগ্ন থাকেন ভালোলাগা-ভালোবাসা, সুখ-দুঃখ, স্বপ্ন-সমাজ আর জীবনযাপনের নানা ভাঙাগড়া দিক নিয়ে। শিল্পী গণেশ পাইন বরাবরই সেই পৃথিবী নিয়ে সুখী…
-
আলবার্ট চিনুয়ালুমোগু আচেবে প্রয়াণে প্রাসঙ্গিক চিন্তা : বাংলাদেশে
কাজল বন্দ্যোপাধ্যায় বিশ্ব গণমাধ্যমে সাহিত্য-সংক্রান্ত সর্বশেষ টাটকা খবর : চিনুয়া আচেবে আর নেই। অনেক ফোন পেলাম। সচরাচর এমন ঘটে না। ঢাকার আচেবে-উৎসাহীদের একজন হিসেবে ২০০৮ সালে দিনব্যাপী একটি আন্তর্জাতিক কনফারেন্সের উদ্যোগ নিয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছিল সে-সম্মেলন। আরো নানাভাবে বন্ধুরা, ছাত্রছাত্রী আমার আচেবে-উৎসাহ সম্পর্কে জানেন। আচেবের দেশবাসী- লেখক ওলে সোয়িংকার নাটক…
-
জামাল নজরুল ইসলামের চিরবিদায় উপলক্ষে বিনম্র শ্রদ্ধাঞ্জলি
এ এম হারুন অর রশীদ অধ্যাপক জামাল নজরুল ইসলাম বাংলাদেশের বিশিষ্ট গাণিতিক পদার্থবিজ্ঞানীদের মধ্যে সর্বাগ্রগণ্য এবং বলা যায়, তিনিই বোধহয় প্রবেশের একমাত্র সর্বজনপরিচিত বিজ্ঞানী। রবীন্দ্রনাথের ‘বাতায়নিকের পত্র’ শিরোনামে একটি সুন্দর প্রবন্ধ আছে তাঁর কালান্তর গ্রন্থে। প্রবন্ধটি শুরু হয়েছে এভাবে, ‘একদিকে আমাদের বিশ্বজগৎ, আর একদিকে আমাদের কর্মসংসার। সংসারটাকে নিয়ে আমাদের যত ভাবনা, জগৎটাকে নিয়ে আমাদের যত…
-
সৈয়দ মুস্তাফা সিরাজের অজ্ঞাতবাস
শহীদ ইকবাল আমাদের অন্যতম কথাশিল্পী কায়েস আহমেদ মত দেন : ‘অভিজ্ঞতা রূপান্তরিত হয় উপলব্ধির সারাৎসারে, উপলব্ধি লেখকের চেতনায় আনে নৈর্ব্যক্তিকতা, এই নৈর্ব্যক্তিকতাই বাস্তবের উপরকার সমস্ত বায়বীয় আবরণকে ছিন্ন করে দেয়।’ আর উল্ফ লেখেন ‘the proper stuff of fiction’ does not exist; everything is the proper stuff of fiction, every feeling, every thought; every quality of…
-
মুরশিদ : দিগন্তের সঙ্গে সমান্তরাল
ইমতিয়ার শামীম একাত্তর ছিল খান সারওয়ার মুরশিদের একান্ত বিশ্বাস, যে-‘বিশ্বাস একদিনে আসেনি : তা তৈরি হয়েছে ধীরে ধীরে ব্যক্তিক এবং সামষ্টিক অভিজ্ঞতার চাপে।’ জীবদ্দশায় একটি বই-ই প্রকাশ পেয়েছে তাঁর, কালের কথা নামের সে-বইয়ের সূচনা লেখাটি তিনি শুরু করেছেন সে-বিশ্বাসকে ব্যক্ত করার মধ্যে দিয়ে। যে-ব্যক্তিত্ব মুরশিদের মধ্যে দিয়ে মূর্ত হয়েছে তা মূলত একাত্তর নামক বিশ্বাসের ব্যক্তিত্ব;…
-
রবিশঙ্কর (১৯২০-২০১২)
রবিশঙ্কর (১৯২০-২০১২) গোলাম মুস্তাফা মাত্র দুদিন আগে খবর প্রকাশিত হয়েছিল যে, ২০১৩ সালের গ্রামি পুরস্কারের জন্য রবিশঙ্কর ও তাঁর কন্যা আনুশকা মনোনীতদের তালিকায় আছেন। কে পাবেন এই পুরস্কার? রবিশঙ্কর বললেন, ‘আনুশকারই পাওয়া উচিত’; আর আনুশকার মতে ‘বাবাই পাবেন, এই পুরস্কার।’ পুরস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগেই এলো দুঃসংবাদ – পণ্ডিত রবিশঙ্কর আর নেই। ১২ ডিসেম্বর বিরানব্বই…
