February-March 2021

  • ভাষা : বুকের বসন্তখোলা পাখি

    প্রথম ভোরের রোদে জ্যোতির্ময়-ভাষা পৃথিবীর প্রথম আলোর পাঠ বুকের বসন্তখোলা পাখি জানালায় যুবতী চোখের স্নিগ্ধ দ্যুতি স্বপ্নভূমি তোমার আলোয় অমানিশার যন্ত্রণা ঢেকে রাখি ভুলে থাকি যত দীর্ঘ হোক পথপ্রান্ত মাঠ-ঘাট তুমি আমার অনন্ত নদীভাষা সুবর্ণ ঠিকানা তুমি আমার গোপন ছায়া তুমি আমার ভালোবাসার স্বপ্ন অশেষ কবিতা তুমি রাত্রিখোলা নির্জন অক্ষরলেখা মুগ্ধ খাতা জোছনা ফোটার বিরল…

  • সামুদ্রিক অভিবাদন

    আমার বর্ণমালা কালাপানির গর্র্ভজাত আলোকসন্তান   যারা প্রত্যুষের লাল হয়ে, ঝলমলে আলো হয়ে মুহূর্তে দখল নেয় পৃথিবীর সমস্ত ভূভাগ  সালাম জব্বার আর ফাগুনের সহজাত ভাই কি না লাল প্রিয়, প্রিয় তার রক্তাভ দরবারি পোশাক প্রাণদানে প্রাণজয়ী – চিরদিনের অব্যয়ীকুসুম। জাতিসংঘের বিস্তৃত হলঘরে জনকের তর্জনীর মতো যখন আমার বর্ণমালার রাজসিক উপস্থিতি ঘটে মনে হয়, এই বুঝি লালকেল্লার…