January 2014

  • জয়নুল আবেদিন মহান ও স্বাধীন

    বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর জয়নুল আবেদিন তাঁর কাজকে মেজর আর্টে উন্নীত করেছেন। মেজর আর্ট অসম্ভব, যদি না পূর্ববর্তী সময়ের মেজর আর্ট থেকে শেখা যায়। জয়নুল বাঙালি ও ইউরোপিয়ান ঐতিহ্য আত্মস্থ করে তার শিখরে পৌঁছেছেন। আর্টিস্টিক সংস্কৃতি তিনি অর্জন করেছেন, বিশেষ করে ইউরোপিয়ান মেজর আর্ট। তিনি বাঙালি সংস্কৃতি থেকে অর্জন করেছেন আবহমানের বোধ আর ইউরোপিয়ান সংস্কৃতি থেকে…

  • জয়নুলের হাতে অন্য তুলি

    জয়নুলের হাতে অন্য তুলি

    বাংলাদেশের নৈসর্গিক দৃশ্যের মাধুরিমায় জয়নুল ছিলেন আবিষ্ট

  • বৃত্ত থেকে বৃত্ত

    নওশাদ জামিল   সবাই ছেড়েছে জানি। তুমিও তো যাবে জীবন্মৃত। একে একে বৃষ্টির ভিতর ছড়িয়ে পড়েছে বেলপাতা, নীলশাড়ি ভাঁজে ভাঁজে যেন এক নৌকার দুলুনি।   আমি দুলি, সে-ও দোলে প্রায় প্রতিক্ষণে মাথাটা ঝাঁকিয়ে বলে, কোথায় যাবেন? পেছনে বিস্ফার ঢেউ, কাঁপে মত্ততায় যেন সে সন্ধ্যার বাঁকে দেখা রাজহাঁস।   আমি হাসি, সে-ও হাসে প্রায় প্রতিক্ষণে শেষে…

  • অনন্বয়-অনুভবে

    জাফরিন গুলশান ‘From follows function’ বা উপযোগিতাভিত্তিক আঙ্গিক। এই তত্ত্বের আবির্ভাব আঠারো শতকে অভিজ্ঞতাবাদী দর্শনের অংশ হিসেবে। ‘খবর খাদ্য’ বা ‘News food’ শিরোনামের প্রদর্শনীটিকে উপযোগিতাভিত্তিক আঙ্গিকে বিবেচনা করা যেতে পারে। সমকালীন সময়ে বাংলাদেশের সবচেয়ে পঠিত দৈনিক  প্রথম আলোর পনেরোতম প্রতিষ্ঠাবর্ষে ওয়াকিলুর রহমানের একটি দৃশ্যশিল্প-প্রদর্শনী এটি। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষজুড়ে যে-আবহ তৈরি এবং ফলে যে-ফর্ম…

  • গণমানুষের শিল্পকলা

    মোবাশ্বির আলম মজুমদার টলস্টয়ের মতে, সৎ-অনুভূতি অনুপ্রাণিত শিল্পসৃষ্টিই সৎ-শিল্প বলে বিবেচিত হয়। শিল্পী রফিকুন নবীর গত পাঁচ দশকের শিল্পভান্ডার থেকে প্রদর্শিত শিল্পকর্মকে আমরা সৎ-শিল্প বলে মেনে নিতে পারি। এ-প্রদর্শনীতে রফিকুন নবীর শিল্পীজীবনের শুরু থেকে এ-বছর পর্যন্ত আঁকা বিভিন্ন মাধ্যমের শিল্পকর্মের দেখা মিলবে। একজন শিল্পীর নিরলস শিল্প-সৃষ্টির মাধ্যমে সময়কে ধারণ করার প্রবণতা শিল্পকলার অঙ্গনকে আলোকিত করে। বৈরী…

  • পলায়নপর

    নাহার মনিকা বেশ কয়েকমাস ছেলে বাড়ি ফেরেনি, তখন ল্যান্ড-লাইনে ফোনটা এসেছিল। ঘ্যাসঘেসে কণ্ঠ – ‘ছেলের দাঁত ঠিক হইছে?’  স্বাভাবিক স্বরেই পাল্টা জানতে চেয়েছি, – ‘ঠিক হলে কী?’গলা শুনে কিছু বোঝা যায় না। রাস্তার লোক হতে পারে, আবার মনে হয় কোনো অফিসের রিভলভিং চেয়ারে বসে কথা বলছে। সারাজীবন রান্নাবান্না আর দু-চারটা গল্পের বই পড়া মানুষ আমি,…

  • তিনি ছিলেন মঞ্চের যুবরাজ

    অলোক বসু ৬ সেপ্টেম্বর ২০১৩। সন্ধ্যা ৭টা। শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে হলভর্তি দর্শক। নাট্যধারার নতুন নাটক গররাজি কবিরাজের প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান। সাধারণত উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বয়োবৃদ্ধ কোনো বিখ্যাত ব্যক্তির ডাক পড়ে; কিন্তু নাট্যধারা আমন্ত্রণ জানিয়েছে এমন একজনকে যিনি বয়োবৃদ্ধ নন, কিন্তু প্রজ্ঞায় অগ্রসরমান এক ব্যক্তিত্ব। তিনি খালেদ খান। ডাকনাম যুবরাজ। আমাদের মঞ্চের যুবরাজ। নাটকের উদ্বোধনী সন্ধ্যায়…

  • ইচ্ছামৃত্যুর খোলনলচে

    চন্দন আনোয়ার স্ত্রী সাবিত্রী দেবী,  দুটি বাড়ন্ত ছেলে, নিজের একটি বাড়ি, সরকারি ব্যাংকের চাকরি ইত্যাদি নিয়ে শ্যামল বৈশ্যের সুখের জীবন। এই বাংলাদেশেই, এবং মাত্র ছ-মাস আগে, তার পিতা কৈলাস বৈশ্যের মৃত্যু ঘটে সম্পূর্ণ স্বাভাবিকভাবে। তাই, তার আত্মহত্যার সম্ভাব্য কারণ হতে পারে জীবনানন্দ দাশের ‘আট বছর আগের একদিন’ কবিতার আত্মহত্যাপিয়াসু সেই মানুষটির মতো। কিন্তু সাধ করে…

  • নিকারাগুয়ায় প্রজেক্ট ফুলপিড

    মঈনুস সুলতান    ইসতেলি শহরের এসপানিওল বা স্প্যানিশ ভাষা শেখার স্কুল – ইসকুয়েলা হোরাইজনতির কিচেনের লাগোয়া টিনে ঢাকা আঙিনায় পাতা আছে লাঞ্চ-খাওয়া কিংবা হোমওয়ার্ক করার জন্য চেয়ার-টেবিল। আমি ভাষাশিক্ষার্থী হিসেবে ওখানে বসে লোকাল নিউজপেপারের পুরনো সংখ্যাগুলো ঘাঁটছিলাম। আজকের মতো ক্লাস করা হয়েছে, জমাও দিয়েছি রাইটিং অ্যাসাইনমেন্ট। পত্রিকা পড়া শেষ হলেই ফিরে যাব ব্লানডিনো পরিবারের পুলপেরিয়া…

  • দিনকালের কাঠখড়

    সেলিনা হোসেন কোপেনহেগেনের বেলা সেন্টারে শরবানুর সঙ্গে দেখা হতেই তিনি প্রথমে হাসলেন, তারপর ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন, আপনি? মনে আছে আমাকে? থাকবে না কেন? আপনি আমাকে অনেক যত্ন করেছিলেন। আপনিও এখানে জলবায়ুর  কথা বলবেন? আমি তার দুহাত জড়িয়ে ধরে বললাম, আমি সাংবাদিক তো, এখানকার খবরাখবর দেশে পাঠাব। আমার কথাও লিখবেন? হ্যাঁ, অবশ্যই লিখব। শরবানুর ভুরু…

  • শিল্পের দর্শন অথবা একটি মতাদর্শিক বিতর্ক

    আহমদ জসিম   কথাশিল্পের জল-হাওয়া কামরুজ্জামান জাহাঙ্গীর শুদ্ধস্বর ঢাকা, ২০১৩ ১৭০ টাকা আমরা কথাসাহিত্যিক কামরুজ্জামান জাহাঙ্গীরের আরেকটি প্রবন্ধগ্রন্থ হাতে পেলাম, যে-গ্রন্থের ভেতর দিয়ে লেখক তাঁর সাহিত্য ও সমাজবিষয়ক দার্শনিক অবস্থান আমাদের কাছে তুলে ধরেছেন, তুলে ধরেছেন জীবন ও জগৎ সম্পর্কে, সমাজ ও রাষ্ট্র সম্পর্কে এবং ব্যক্তিস্বাতন্ত্র্য কিংবা সাহিত্যের মুক্তির প্রশ্নে নিজসচিন্তা। গ্রন্থের শুরুতেই, ‘কথার শিল্প,…

  • গল্প যখন সমকালের ইতিহাস

    মনির জামান আওরাবুনিয়ার কাঁটা সরকার মাসুদ জিনিয়াস পাবলিকেশন্স ঢাকা, ২০১২ ৮০ টাকা আশির দশকের কবি ও গদ্যকার সরকার মাসুদের নতুন গল্পগ্রন্থ আওরাবুনিয়ার কাঁটা পড়তে গিয়ে মনে হলো, তিনি তাঁর দেখা সময়ের ভেতর দিয়ে ভ্রমণ করেছেন। এই ভ্রমণ মানসভ্রমণ নয়, বাংলার উত্তরের সীমা থেকে সাগর পর্যন্ত চলে যাচ্ছেন তিনি। আর ছত্রে ছত্রে বর্ণনা করছেন এই ভূভাগের…