January 2025

  • লা নুই বেঙ্গলী মির্চা এলিয়াদ

    লা নুই বেঙ্গলী মির্চা এলিয়াদ

    ভূমিকা লা নুই বেঙ্গলী (LaNuit Bengali) (Bengal Nights) রোমানিয়ান লেখক, দার্শনিক ও তাত্ত্বিক মির্চা এলিয়াদ (Mircea Eliade) রচিত আধা-আত্মজীবনীমূলক উপন্যাস। এটি ১৯৩০ সালের কলকাতার পটভূমিতে লেখা। উপন্যাসের নায়ক তরুণ ফরাসি ইঞ্জিনিয়ার অ্যালেন। আর নায়িকা মৈত্রেয়ী দেবী (Maitreyi Devi)। পরবর্তী সময়ের সাহিত্য অকাদেমি পুরস্কার বিজয়ী বিখ্যাত ভারতীয় লেখিকা। লা নুই বেঙ্গলী উভয় বাংলায় একটি অত্যন্ত জনপ্রিয় উপন্যাস।…

  • প্রমথ চৌধুরীর সাহিত্যভাবনা ও ভাষাদর্শ

    প্রমথ চৌধুরীর সাহিত্যভাবনা ও ভাষাদর্শ

    ১.১ ভূমিকা উনিশ শতকের শেষ দশক থেকে বিশ শতকের প্রথমার্ধ জুড়ে প্রায় পঞ্চাশ বছর রবীন্দ্রযুগে বাংলা সাহিত্যে অত্যন্ত প্রভাবশালী লেখক প্রমথ চৌধুরী (১৮৬৮-১৯৪৬)। তিনি ‘বীরবল’ ছদ্মনামে পরিচিত ছিলেন। সবিশেষ খ্যাত ছিলেন যুগান্তকারী সাহিত্য সাময়িকী সবুজপত্র (১৯১৪)-এর সম্পাদক হিসেবে। তাঁর খ্যাতির অন্যতম কারণ ‘বীরবলী গদ্য স্টাইল’ এবং বয়োকনিষ্ঠ হওয়া সত্ত্বেও ‘রবীন্দ্রনাথের উপর তাঁর প্রত্যক্ষ প্রভাববিস্তার’। মনীষীপ্রতিম…

  • বিভূতিভূষণ : অন্তর্জগৎ, বহির্জগৎ

    বিভূতিভূষণ : অন্তর্জগৎ, বহির্জগৎ

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গ্রন্থটি সম্প্রতি পড়েছি আমি। সুব্রত বড়ুয়ার লেখা বইটি বিভূতিভূষণের পূর্ণাঙ্গ জীবনী, শৈশব থেকে মৃত্যু পর্যন্ত জীবনপরিধির সরস আলেখ্য। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ – এটি তাঁর প্রথম ও সর্বশ্রেষ্ঠ উপন্যাসও বটে। উপন্যাসটি তাঁকে পাঠকহৃদয়ে চিরস্থায়ী আসনে অধিষ্ঠিত করেছে। বাংলা সাহিত্যে পথের পাঁচালীর কোনো তুলনা নেই। এক অভূতপূর্ব, সুরভিত জীবনকাব্য নিয়ে সাহিত্যে এলেন বিভূতিভূষণ,…

  • লক্ষ্মীমনির ঠিকানাবদল

    লক্ষ্মীমনির ঠিকানাবদল

    ট্রেন ছেড়ে যাচ্ছে। অজগরের মতো হেলেদুলে স্টেশন থেকে বের হয়ে যাচ্ছে। পেটের মধ্যে পুরে নিয়েছে লক্ষ্মীমনিকে। নির্বিকার লক্ষ্মীমনির ভাবলেশহীন দৃষ্টি। তাকিয়ে আছে, বাগান নাকি খগেনমাঝি, কাকে দেখছে বোঝা গেল না। খগেনমাঝি চা-বাগানে রোজের শ্রমিক। সিলেটের সবচেয়ে বড় বাগানে কাজ করে। ওর পূর্বপুরুষরা বিহার থেকে এ-বাগানে এসেছিল। সেই থেকে এখানেই ওদের স্থিতি আর এখানেই শেষ। খগেনমাঝির…

  • নীলফামারীর নীলকুঠি ও নীলসাগর

    নীলফামারীর নীলকুঠি ও নীলসাগর

    বাংলাদেশের যে-কোনো জায়গার নামকরণের একটা পটভূমি বা তাৎপর্য থাকে। তাই নীলফামারী নামটা শুনলেই মনের মাঝে উঁকিঝুঁঁকি দিত এ-জেলার নামকরণের সঙ্গে নীলচাষের হয়তো কোনো সম্পর্ক আছে। নীলফামারী গিয়ে সে-বিষয়ে খোঁজ নিয়ে যা জানলাম এ-নামকরণের পেছনে দুই ধরনের ধারণা প্রচলিত আছে। প্রচলিত এক ধরনের ধারণায় নীলচাষ থেকেই নীলফামারী নামের উৎপত্তি। ব্রিটিশ আমলে নীলফামারী মৌজায় (নটখানা) নীলচাষের একটি…

  • সিধু-কানুর দ্রোহ

    সিধু-কানুর দ্রোহ

    (রকিবুল হাসান নিটোল ও সানজিদা বহ্নিকে) লিচু বাগানের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। আমরা মানে – আমি, কৃষ্ঠু হাঁসদা আর হাঁসদার কোলের বাচ্চাটা। আমাদের পরিচয়ের বয়স বড়জোর দেড় ঘণ্টা। এইটুকু পরিচয়ে হাঁসদা আমাকে নিয়ে এগিয়ে চলছে, আর আমিও ওর পিছু পিছু পা ফেলছি। কিন্তু জনশূন্য এই লিচু বাগানটা যাতায়াতের পথ হয় কীভাবে সেটাই আমার মাথায় আসে…

  • ছায়াছন্ন

    ছায়াছন্ন

    জীবনে একবারই দুপুরবেলা ঘুমে চোখ লেগে এসেছিল জামিলা বেগমের। সে-ঘটনা যে সারাজীবন বিষাক্ত দুঃস্বপ্ন হয়ে সঙ্গে সঙ্গে ঘুরবে, কে জানতো!  শরীরে যৌবন ঢুকি ঢুকি করছে সময়েও তার ঘুম পেত না। অথচ পিঠাপিঠি বড়বোন ভাত খেয়ে দুপুর উপুড় করে ঘুমে তলিয়ে যেত। জামিলা একা একাই তাদের বাড়ির সামনের বড় কাঁঠালগাছে ঝোলানো পিঁড়িতে বসে দুলতেন। মনে হতো,…

  • হান কাং-এর নোবেল ভাষণ আলোকের সোনালি সুতো

    হান কাং-এর নোবেল ভাষণ আলোকের সোনালি সুতো

    ইংরেজি থেকে অনুবাদ : রিটন খান [২০২৪ সালে বিশ্বের ১২১তম এবং এশিয়ার প্রথম নারী লেখক হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন দক্ষিণ কোরিয়ার কথাসাহিত্যিক হান কাং। ৫৩ বছর বয়সী লেখক হান কাং আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত হন ২০১৬ সালে দ্য ভেজিটেরিয়ান শীর্ষক উপন্যাসের জন্য দি ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ অর্জনের মধ্য দিয়ে। টাইম ম্যাগাজিন ওই বছর…

  • অনুবাদও সৃষ্টিশীল লেখা :

    অনুবাদও সৃষ্টিশীল লেখা :

    সাক্ষাৎকার গ্রহণ : শফিক হাসান সালেহা চৌধুরী লিখছেন প্রায় ষাট বছর ধরে। বিংশ শতাব্দীর ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করার পর এই শিক্ষাপ্রতিষ্ঠানেই প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। গল্প, উপন্যাস, প্রবন্ধ, অনুবাদ, কলাম, কবিতাসহ বিচিত্র তাঁর লেখার ভুবন। সত্তরের দশকের শুরুর দিকে স্বামীর সঙ্গে ব্রিটেনে পাড়ি জমান। তারপর সেখানেই গড়ে ওঠে সালেহা…

  • তিনি ও ভিখারি

    তিনি ও ভিখারি

    চোখ থেকে চশমাটি নামিয়ে কিছুক্ষণ চেয়ে থাকেন তিনি চশমার দিকে। তারপর পাঞ্জাবির পকেট থেকে নরম কাপড়টি বের করে খুব যত্ন করে পরম মমতায় চশমার কাচ-দুটি ঘষে ঘষে পরিষ্কার করতে থাকেন, তবে তাঁর দৃষ্টি নিবদ্ধ থাকে রাস্তার ওপাশের ফুটপাতে বসে থাকা ভিখারিটির দিকে। এবার তাঁর দৃষ্টি নিবদ্ধ হয় ঠিক তাঁর নিজের নাকের চূড়ার ওপর। তিনি স্পষ্ট…

  • হরবোলা

    হরবোলা

    ঘেউ ঘেউ ঘেউ … মিয়াঁও মিয়াঁও মিয়াঁও … কিঁউ কিঁউ কিঁউ কিচ্ কিচ্ চক্ এরকম ডাকাডাকির শব্দ। ডাক্তারের চেম্বারের সামনে বসে বেশ কয়েকজন রোগী, রোগীর সঙ্গী। অপেক্ষমাণ। সকলের সঙ্গেই শিশু আছে। কিংবা সকল শিশুর সঙ্গেই তার বাবা-মা কিংবা অভিভাবক আছেন। ডাক্তার শিশু-বিশেষজ্ঞ। এখানে কোনো কুকুর, বিড়াল কিংবা অন্য কোনো পশুপাখির চিকিৎসা করা হয় না। আর…

  • শিল্প ও বাস্তবতা

    মা যখন হাসপাতালে যেত তখনো প্রতিবারই আমাকে বলে যেত অথচ যখন ও একেবারেই গেল তখন আমাকে যে কিছুই বলে গেল না! বলে কী করে – এ-কথা তাকে কী করে বোঝাই ব্যবচ্ছেদে তার বাকযন্ত্র কী করে সামর্থ্য হারায় এরপর ও এও জানতে চায় আমাকে ছাড়া মা একা ওপারে থাকেইবা কী করে! চলো, যে-গর্তে তাকে মাটি চাপা…

  • বেহুলা বাংলা : সনেট

    অকূলের কূল বেহুলা তুমি ভাষাহীনদের প্রতিবাদের ভাষা তোমায় দেখে গাঙ্গুরপারে জেগে ওঠে নতুন দিনের আশা ঝড়ের রাতে শিখিয়েছিলে কেমন করে নৌকা বাইতে হয় কেমন করে কামট-কুমির-ভেড়ুয়াদের ঘটাতে হয় পরাজয় অলৌকিক ওই ভেলা যখন ছুটে চলে অজানা অমরায় চিরদুখী জীবনস্রোতও আমাদের সেদিক পানেই ধায় কখনো নামে বিষাদ সন্ধ্যা কখনো তা পায় সূর্যরশ্মির আলো সঙ্গে থাকলে বেহুলা…

  • রোদের আলো গায়ে মেখে নাও

    বাইরে এসো, বাইরে এসো, আর থেকো না অন্ধকারের –                        বদ্ধ ঘরে, অজ্ঞানতার ময়লা ধুলো ঝেড়েই ফেলো, জীবনটাকে বুঝতে শেখো –                    নতুন করে। কেউ কারো নয় ব্যস্ত সবাই আখের গোছায় – এই পৃথিবীর জলসাঘরে, নতুন করে বুঝতে হবে – কোনটা নেবে হাতের মুঠোয়; কাঁটা ও কেয়া, দুঃখ ও সুখ – সাজানো ঠিক থরে থরে।…

  • জানুয়ারি ২০২৫

    আসাদ গিয়েছিলেন রাজপথ রাঙিয়ে সে-ও এই জানুয়ারিতে। বালক মতিউর ভাই আমার তাও তো জানুয়ারি। এই জানুয়ারিতেই ঢাকা, সাভার থেকে গোটা দেশ কাঁপিয়ে দিয়ে আকাশে উড়াল দিয়েছিলেন আমাদের দেশপ্রেমিক বিপ্লবীদের দল। মহান জানুয়ারি তুমি ফেব্রুয়ারি হও মার্চ হও জুলাই-আগস্ট থেকে নভেম্বর-ডিসেম্বর হও। তোমার ডালপালা গজিয়ে উঠুক কৃষকের স্বপ্ন নরকের এই শহরটাকে সবুজ করে তুলুক আমাদের আর্ত…

  • সেকেন্ডের ব্যাকরণ

    সেকেন্ডের ব্যাকরণ প্রহেলিকাময় চাঁদ। ফাঁদ পেতে বসে আছে কেউ অন্ধকারে অচেনা সব ঢেউ অবজ্ঞা আর অস্থিরতা কোথা থেকে আসে উড়ে ব্যাকুল মৌমাছি কিছু প্রাচীন স্থাপত্যকলা খসে পড়া কয়েকটি ইট। সেকেন্ডের ব্যাকরণ নিবিষ্ট চোখ প্রত্নতাত্ত্বিকের জানি ফলাফল নির্ধারিত তবু কেন এই অন্ধ সঞ্চালন!

  • অনার্য রাখাল

    এই তো আমি উঠে দাঁড়ালাম শাস্ত্রবিরোধী এক অনার্য রাখাল চরের যুবকেরাও পার হয় নদী দেখে নিয়ে মুখোশের অন্ধদেয়াল। দ্যাখো – কাস্তের ধারে আছড়ে পড়ে গোটা গোটা সবজি, ফসলের দেহ কালোদের উৎসবে বাজে জ্যোৎস্নার তালি, নড়ে ওঠে শ্রমের উজ্জ্বল গৃহ। আর্যের মন্ত্র বড্ড ধাঁধা, দূষিত লাভার মতো সহজেই পড়ে নুয়ে ভূগোলের মাটি আনে ফসলের ধুমরোদে পোড়া…

  • টান্টালুস

    কী ছিল না তোমার, রাজন? বিপুল ভূখণ্ড, রাজপ্রাসাদ, সমরাস্ত্র, লোকবল কর্মব্যস্ত সংসার, বীরদর্প সন্তানেরা বাক্সভরা মণিমুক্তা, ক্ষেত্রভরা ফল-ফসালি বন্যা এসেছে বছর বছর, ভেসে গেছে ফসল নতুন পলির জমিতে দ্বিগুণ ফলেছে আবার। দেবতাতনুজ তুমি, দেবকুলে স্নেহধন্য শক্তি-সম্পদের পর্বতশৃঙ্গে বসেও নির্বৃত্ত হয়নি বুভুক্ষা তোমার আরো, আরো বৈভব লাভের আশায় তুমি হাত বাড়ালে নিষিদ্ধ স্থানে। তফাৎ বোঝোনি তুমি…

  • দীর্ঘ হচ্ছে সারি

    টিসিবির ট্রাকের পেছনে সারিগুলি দীর্ঘ হতে থাকে – নিত্যপণ্যদাম লাফিয়ে আকাশ ছুঁলে               গোলাপবাগের মাঠে একদিন               শিশুদের হল্লা থেমে যায় উৎসুক চোখে ওরা রাস্তার দৃশ্য দেখে অপেক্ষমাণ ভিড়ে আচানক হুড়াহুড়ি, চিৎকার                                    ছুট পড়িমরি নারী-পুরুষের দুটি সারি পশ্চিমে লম্বা হতে হতে ক্রমশ দীর্ঘ আরও, দীর্ঘতর বরাদ্দ বস্তাগুলি খালি করে ফিরে যাচ্ছে টিসিবির ট্রাক সারির…

  • রোদ্দুর উৎসবে বরফ ঘুমায়

    শীতনিদ্রা ভঙ্গ হয় প্রার্থিত পুরুষ অঝোর কান্নায় জাগে মাটির ময়ূর। শাদা বরফের বাড়ি লীন হয়ে যায় রোদ্দুর উৎসবে আজ বরফ ঘুমায়। বরফ কুচির শব্দ নেই যে কোথাও! শীতার্ত শরীরে সব কুয়াশা পালায় … শীতার্ত শরীরে সব কুয়াশা পালায়। সাদা জল ভেসে যায় জন্ম নেয় নদী জলদ্যুতি পাখি ওড়ে কাল নিরবধি।

  • এমন কোনো দৃশ্যালোক নেই

    এই তো উন্মুখ হয়ে আছি আর হাওয়ার প্রপেলারে কেটে যাচ্ছে সময়। জড়বাদের কথা বলতে বলতে নিজেই এঁকেছি আমার অস্তিত্বের একটি অবিনাশী রূপরেখা। নতমুখ হয়ে আছি, ঝুঁকে আছি তোমার দিকেই            পুণ্যতোয়া জলে শুদ্ধ হবার বাসনায়। কোনো বিষাদে নয়, কোনো আহ্লাদে নয় নিঃসীম কোনো সত্যের মুখোমুখি হয়ে অভিজ্ঞতার সবটুকু দিয়ে অনেক হেঁটেছি। জ্যোৎস্না ও জলে ভিজতে…

  • যে বোঝেনি

    যে বোঝেনি ক্রীতদাসের চাহনি,  বোঝেনি অসহায়ের নীরবতা।  যে দেখেনি পাখিদের স্বাধীনতা,  অনুভব করেনি ঝরনার ছন্দ।  তাঁকে বলো না নাগরিক বৈষম্য,  বলো না পাতারাও কেন লটকে থাকে।  কোন মায়ায় গৃহবন্দি বঁধুয়া,  কেন স্থির থেকেও হাসছে নক্ষত্র।  বলো না তাকে জাগতিক কিছু,  দেখিও না জাগরণের তীব্র কলরব!  ও বুঝবে না শাসন ও শোষণের গল্প,  যে অন্ধ, নিজ…

  • স্বাধীনতা শুধু একটি পতাকা নয়

    আমার স্বাধীনতা মানে গণতন্ত্র দ্বিধাহীন চিৎকার হাওয়ায় ওড়ানো বাজি স্বদেশে সদম্ভে বুক টান করে হাঁটা আমার স্বাধীনতা সেলাইহীন ঠোঁট যা ইচ্ছে বলতে পারা কারো পছন্দ হোক বা না হোক। আমার স্বাধীনতা তসবিহ হাতে মওলানার মসজিদে যাওয়া মন্দিরে উলুধ্বনি শঙ্খধ্বনি শুক্লাদির বাড়ি। গির্জা, প্যাগোডায় যাক যে যার মতো আমার স্বাধীনতা কেউ হাওয়ায় উড়াক বাজি যা ইচ্ছে…

  • অমোঘ

    অভিশপ্ত ইডিপাস আমার শরীর জুড়ে যে অসংখ্য চোখ রয়েছে তার থেকে তুমি স্রেফ দুটি চোখ তুলে নাও একটিতে দেখো তুমি নিয়তি অন্যটিতে মৃত্যু জুয়ার জীবনের খেলা তখনই হবে শুরু শুধু জানবে না কে সে নাটের গুরু আপেল চুরির রহস্য মিশে থাকবে কৃষ্ণবিবরে শুধু তুমি দুটো চোখ নিয়ে নিয়তি ও মৃত্যুর দ্বৈত সরোবরে একটি অভিশাপ হয়ে…