July 2018
-
বিশ্ব-পরিক্রমায় সমাজ-সচেতনতা
আহমদ রফিক বা ংলাদেশি সমাজের নানামাত্রিক নেতিবাচক দিক যত বড়ই থাক, এর ইতিবাচক দিকটি অবহেলার মতো নয়, বিশেষ করে সাহিত্য-সংস্কৃতিচর্চার ক্ষেত্রে। সেই কবে পঞ্চাশের দশক থেকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শিক্ষিত তরুণ-তরুণী, যুবক-যুবতীদের কর্মজীবন রুটিন-বেড়া ডিঙিয়ে সাহিত্য-সংস্কৃতিতে প্রসারিত হয়ে বর্তমানে ভিন্ন এক ভুবন সৃষ্টি করেছে। এবং তা কবিতা, ছোটগল্প, উপন্যাস এবং ভ্রমণ কথা ও সংবাদ-সাহিত্যের মতো…
-
বাংলাদেশের সংবাদ-সাময়িকপত্রের ঊষালগ্ন
মামুন সিদ্দিকী অধ্যাপক মুনতাসীর মামুনের গবেষণার অন্যতম প্রধান ক্ষেত্র উনিশ শতকের পূর্ববঙ্গ। পূর্ববঙ্গের সামাজিক ইতিহাসের বিপুল ক্ষেত্রের পরিচয় তাঁর গবেষণার মাধ্যমে ইতোমধ্যে উঠে এসেছে। এর মধ্যে রয়েছে উনিশ শতকে ব্রাহ্ম-আন্দোলন, মুদ্রণশিল্প ও প্রকাশনা, মুদ্রিত পুঁথি, থিয়েটার ও নাটক, বঙ্গভঙ্গের পূর্ববঙ্গীয় প্রতিক্রিয়া, বুদ্ধিজীবী সমাজ ইত্যাদি। সংবাদ-সাময়িকপত্র তেমনই একটি অধ্যায়, যে-গ্রন্থমালার আওতায় এ পর্যন্ত পঞ্চদশ খ-টি বের…
-
এক অর্থবিজ্ঞানীর স্মরণে
হারাধন গাঙ্গুলী প্র থিতযশ অর্থনীতিবিদ ড. মাহবুব হোসেন, যিনি কৃষি অর্থনীতিবিদ হিসেবেও একটি পরিচয় বহন করেন, তাঁর জীবনীগ্রন্থ বেরিয়েছে গত বছরের ফেব্রুয়ারিতে। লেখক আসাদুজ্জামান গ্রন্থটির নাম দিয়েছেন সংবর্তন। লেখকের দাবি, সংবর্তন শব্দটি বাংলায় নতুন। যার মানে হচ্ছে, লেখকের ভাষায়, মেঘায়নের প্রক্রিয়া। যার পরিণতি বৃষ্টি। আর এই বৃষ্টি থেকেই ফসল। ড. মাহবুব হোসেনের যাপিত জীবন সংবর্তনের…
-
তিন উপন্যাসের বিশ্লেষণ
কবির আহমেদ স ত্তরের দশকের অন্যতম সেরা গল্পকার নুরুল করিম নাসিমের লেখার সঙ্গে পরিচয় দীর্ঘ সময়ের। তাঁর প্রথম গল্পের সাক্ষাৎ পাই কামাল বিন মাহতাব-সম্পাদিত ছোট গল্প পত্রিকার মাধ্যমে। পরবর্তীকালে দৈনিক বাংলার সাহিত্য পাতায় এবং সাপ্তাহিক বিচিত্রায় তাঁর লেখা পড়েছি। তাঁর গল্পগুলোর বিষয়বস্তু, আঙ্গিক এবং প্রকাশভঙ্গী পাঠকের কাছে সমাদৃত হয়। পরবর্তীকালে তিনি নাট্যশিল্পের সঙ্গেও জড়িয়ে…
-
কথারাই মনের প্রকাশ
জিললুর রহমান ‘এ কটি অমেয় সিঁড়ি মাটির পৃথিবী হতে নক্ষত্রের আকাশে উঠেছে – উঠে ভেঙে গেছে’ – এমন একটি অদ্ভুত দৃশ্যকল্প দিয়ে লেখাটির সূচনা। ভাবছি, কী হতে পারে এই লেখার বিষয়বস্তু? এটা কি প্রবন্ধের পা-ুলিপি? এ কি কোনো সুপরিসর উপন্যাসের খসড়া? শুরুতেই কী অদ্ভুত স্বরে উচ্চারিত হলো – ‘সারাদিন আমি শুধু মানুষ দেখি, প্রান্তরে…
-
কবিসত্তার নিবিড় অনুভব
সুব্রত বড়ুয়া রচনার শ্রেণিবিচারে মোটাদাগের কোনো শ্রেণিতে বইটিকে ফেলতে পারা যাবে বলে মনে হয় না। প্রবন্ধের শ্রেণিতে ব্যক্তিগত রচনার মধ্যে একে স্থান দেওয়া হয়তো যেত, যদি এর রচনারীতির মধ্যে একক ব্যক্তিমনের অটুট প্রতিফলনের আভাস থাকত। বইটির বিষয় অবশ্যই রবীন্দ্রনাথ। কিন্তু তার উপস্থাপন মোটেই প্রথাসিদ্ধ প্রাবন্ধিক বিবরণের মতো নয়, যেখানে মনের স্বাভাবিক রসাস্বাদনের আনন্দকে ছাপিয়ে…
-

যুদ্ধ-নথি
আহমেদ নজির বিমূর্ত ধারায় ও রীতিতে অবগাহন করেন। তাঁর সৃজনে ধরা আছে এ-দেশের সমাজ-বাস্তবতার নানা অনুষঙ্গ। কখনো মানবজীবনের মর্মযাতনাও প্রতিফলিত হয় তাঁর ছবিতে। তিনি ছাপাই ছবির করণকৌশল আয়ত্ত করেছেন দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা করে। ছাপাই ছবিতেও তিনি সমাজে বিরাজমান নানা অসংগতিকে তুলে ধরেন নিপুণ নিষ্ঠায়। তিনি ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এমএফএ ডিগ্রি অর্জন করেন।…
-
প্রসঙ্গ ছোটগল্প মূল : এলস্পেথ ডেভি
আমার মনে হয়, একজন লেখক নিজে কীভাবে লেখেন বা অন্য কোনো লেখক কীভাবে লেখেন এ-প্রশ্নের উত্তর সরাসরি দিতে পারবেন না। কেননা, লেখার সময় উচ্চমার্গীয় সচেতনতা যেমন কাজ করে, তেমনি সম্পূর্ণ অবচেতন থেকেও উঠে আসতে পারে একটি রচনা। অর্থাৎ লেখা কীভাবে হয়ে ওঠে তা নিয়ে আংশিক কথা বলা যায়, ব্যাখ্যাও করা যায় অংশত কিন্তু সম্পূর্ণ করে…



