July 2018

  • ছন্দ

    মাহমুদ কামাল   ছন্দ আমাকে দেখিয়েছে আলো-পথ পথের মধ্যে ছিল না পাথরকুচি খোলা দরোজায় ছিল না নিষেধ রেখা একজীবনেই জেগে ওঠে স্বকীয়তা।   ছন্দ আমাকে নিয়মের মাঝে রেখে জানিয়ে দিয়েছে এভাবেই শুচি রতি ছোট এ-জীবনে কেন যে হুলস্থূল! অনতিক্রান্ত বৃত্তের মাঝে থেকে।   ছন্দ আমাকে ঢেউ হয়ে কাছে ডাকে মিথুন মুদ্রায় চলমান ছবিগুলো রক্তে রক্তে…

  • দুটি কবিতা

    নাসির আহমেদ   অসহ্য সুন্দর ঘ্রাণ   দীর্ঘাঙ্গী সুন্দর তুমি চলে গেলে ঘরময় তীব্র ঘ্রাণ রেখে সেই গন্ধে জেগে থাকে বিনিদ্র কবিতা সারারাত ঘরময় পায়চারি করে এক শিল্পছায়া যেন কিবরিয়ার ষাটের দশকে আঁকা আশ্চর্যসুন্দর নগ্ন নীল বিমূর্ততা।   নিভৃতে তোমার সঙ্গে মুগ্ধতায় জেগে থাকে অস্থির শব্দেরা আসলে তুমি তো নও, তোমার ঘ্রাণের সঙ্গে, তোমার প্রাণের…

  • তিনি বলতেন

    (বেলাল চৌধুরী বরাবর) রবিউল হুসাইন   তিনি বলতেন মানুষ প্রধানত দুই ধরনের – একদল ক্ষণজন্মা আরেক দল কেনজন্মা আমি ওই কেনজন্মা দলের   তিনি শুধু দিতে জানতেন নিতে জানতেন না মানুষের ভালোটাই দেখতেন এবং কীভাবে প্রশংসা করতে হয় সেটা জানতেন খুব ভালো করে   প্রশংসা করতে করতে বিরল দক্ষতায় সমালোচনা করতেন এবং তা ছিল গড়ন-গঠনের…

  • কেন

    আমাকে সব কথা জানতে দাও গোপন কথা সব বুঝতে চাই বিকাশ কেন দেশে ফিরছে না কেন যে বিশুকাকা একা থাকে যিশুর দাদু কেন মরতে চায় মৈত্র কেন এত নেশা করে এসব কথা আমি জানতে চাই। আমাকে দূরে রাখা চলবে না গোপন সব চিঠি পড়তে দাও সুনীল কেন এত দ্রুত মারা গেল সমীর কেন বিয়ে করছে…

  • অশোক মিত্র স্মরণে

    প্রবাসে ঘনায় শোক চলে গেছে আপনার লোক। পড়ে আছে স্বপ্নগুলো কিছু তাজা কিছু বা হয়েছে ধুলো। তাজাগুলো ফুটবে কি ফুলে নাকি লোকে ক্রমে ক্রমে যাবে ভুলে? বৈশাখী ঝড়ে কিছু গেছে ঝরে কিছু আছে কারো কারো হৃদয়ের ঘরে, কিছু আছে আমার প্রবাসে।

  • বৃষ্টিগাছ

    বৃষ্টিগাছ

    গভীর রাত। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ভেজাকণ্ঠে একটা মেয়ে বলল, গাছটা না কাটলে হয় না? অসাধারণ মিষ্টি সেই গাছের আম। একবার খেলে চিরদিন মনে থাকবে তার স্বাদ। প্লিজ, গাছটা কাটবে না। তোমার মাকে বলো। কণ্ঠ শুনে মনে হলো, গোধূলির রংমাখা এক তরুণী। তার সঙ্গে অনেক পথ হেঁটেছি। সকালে উঠে মোবাইলে…

  • হৃদয়-গভীরে গজায় যে বীজ

    হৃদয়-গভীরে গজায় যে বীজ

    গতকাল রাতে একঝলক বৃষ্টি হওয়ায় আবহাওয়া বেশ ঠান্ডা। ফলে ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেছে শরীফ জোয়ার্দারের। কেউ তাকে ডাকেওনি আজ। কী আশ্চর্য! এত চুপচাপ কেন সব। বারান্দা থেকে একটা মিষ্টি গন্ধ আসছে। উঁকি দিতেই দেখতে পেলেন সারসার পড়ে আছে কাঁচা আমের সরষে-মাখা ফালি। রাতে বৃষ্টি হয়ে যাওয়ায় চকচকে রোদ যেন ধোপাবাড়ির পিটিয়ে ফর্সা করা…

  • শুক্ল চতুর্দশী

    শুক্ল চতুর্দশী

    ভরা জ্যোৎস্না ঢেলে মাথার ওপর ঝুলে আছে চতুর্দশীর চাঁদ। চারদিক সুনসান। শহর থেকে কয়েক কিমি দূরে পুবডিহির মাঠ। আশপাশে লম্বু, সেগুন, কদম আর আকাশমনির জঙ্গল। মাঝেমধ্যে ছড়ানো-ছিটানো বসত। এক সময় এখানে মিলিটারি ক্যাম্প ছিল। ফায়ারিং হতো। এক সময় এখানে মানুষের হাতে মানুষ খুন হতো। বেশ কবছর হলো, মাঠের দুধারে লোহার বারপোস্ট বসেছে। একধারে ক্রিকেট প্র্যাকটিসের…

  • সফেদ আলীর মৃত্যু-সংক্রান্ত জটিলতা

    সফেদ আলীর মৃত্যু-সংক্রান্ত জটিলতা

    ভয়টা মনের মধ্যে তখনই সেঁধিয়ে গিয়েছিল, যখন দিন থাকতে মালোপাড়া থেকে সফেদ আলীর ফেরা হলো না। মালোপাড়ার কোলঘেঁষে প্রায় কোয়ার্টার মাইলব্যাপী শুধু বাঁশ আর বাঁশ। বাঁশঝাড়ের ঘনত্বের কারণে সূর্য ডোবার আগেভাগে এদিকটায় অন্ধকার নেমে আসে। আর এখন তো রাতের একপ্রহর পেরিয়ে গেছে। শালা মনের সুখে রাত-বিরেতে কেউ এদিকে আসে? কিন্তু সুভাষ মালো আনিয়ে ছাড়ল। এই…

  • কথা স্বর্ণলতার

    কথা স্বর্ণলতার

    সকাল থেকেই নগেন পালের মনটা রসে টইটম্বুর হয়ে আছে। বাড়িতে আজ উৎসব। নাতি বিশুর বউভাত আজ। কাল সন্ধেবেলা নতুন বউ নিয়ে ফিরেছে বিশু। সাতসকালে সেই নাতিকে তাই হাতের নাগালে পেয়ে নগেনের খানিক ফিচলেমি করার সাধ হলো। বলল, ‘বিশে একবার আয় দিকি ইদিকি।’ বিশু ঠাকুরদার পায়ের কাছে এসে মাটিতে বসে পড়ে। বলে, ‘কী বলবা বলো।’ নগেনের…

  • শুদ্ধতার কবিতা উত্তরায়ণের কবিতা

    শুদ্ধতার কবিতা উত্তরায়ণের কবিতা

    ‘যারা ভারি পণ্ডিত তারা সুন্দরকে প্রদীপ ধরে দেখতে দেখতে চলে আর যারা কবি ও রূপদক্ষ তারা সুন্দরের নিজেরই প্রভায় সুন্দরকে দেখে নেয়, অন্ধকারের মধ্যেও অভিসার করে তাদের মন।’ শিল্পাচার্য অবনীন্দ্রনাথ ঠাকুর ‘সুন্দর’ নিবন্ধে এই যে স্মরণীয় বাচন উপহার দিয়েছেন, এ-কথা মনে পড়ল কি এজন্যে যে, গহনভাবনার ডুবুরি কবি সুন্দরের আবাহনে জগৎ-সংসারের যাবতীয় অসুন্দর ও আবর্জনাকে…

  • ব্রেনে ব্রাউন কতটা প্রাসঙ্গিক?

    ব্রেনে ব্রাউন কতটা প্রাসঙ্গিক?

    সৃজনশীলতা কে না চায়? সৃজনশীলতা নিয়ে একটা অনুসন্ধানের পথে যেতে গিয়ে ব্রেনে ব্রাউনের নাম বারবার চোখে পড়ছিল। তাঁর লেখা পড়ছিলাম আন্তর্জালে সর্বত্র। উদ্বুদ্ধ হয়েছি বারবার। এই মাঝবয়সী ভদ্রমহিলা হিউস্টন বিশ্ববিদ্যালয়ের একজন সমাজবিজ্ঞানী ও গবেষক। কয়েক বছর আগে তাঁর টেড টক সাম্প্রতিককালে  রেকর্ড সৃষ্টি করেছে। প্রায় সাড়ে তিন কোটি দর্শক সেই টেড টক দেখেছে আজ পর্যন্ত।…