July 2018
-

শহীদ কাদরীর ঘরে-ফেরা
এক বছরদেড়েক হলো গতায়ু হয়েছেন কবি শহীদ কাদরী। বাংলাদেশের অধিকাংশ কবি-লেখকের কথা তাঁদের মৃত্যুর পর খুব একটা মনে রাখা হয় না। এর কারণ শুধু এই নয় যে, আমাদের সম্মিলিত স্মৃতি বড় ক্ষণায়ু। বস্তুত, যে ২৪ ঘণ্টার অনবরত নিউজ সাইকেলে আমাদের বাস, তাতে যা কিছু এই মুহূর্তে ঘটে, কেবল তাই আমাদের কাছে প্রাসঙ্গিক। একজন কবি, তাও…
-

চিন্তা ও ভাষা
১. পাখি আগে না ডিম আগে এই তর্কটার কথা সবাই জানেন। ডিম পাখি পাড়ে, কিন্তু পাখিও তো ডিম ফুটেই বেরোয়। তাহলে কে আগে কে পরে? এই তর্কের এখনো মীমাংসা হয়নি বললে কথাটা একটু অতিরঞ্জন হবে। মীমাংসা হয়েছে, তবে সাধারণ পাঠক সেটা সবাই জানেন না বলে মনে হয়। অবশ্য তর্কটাই যে আছে তাও অনেকে জানেন না।…
-

শিল্পী ধীরাজ চৌধুরী : আধুনিকতার অন্যতম রূপকার
শিল্পী ধীরাজ চৌধুরী (১৯৩৬-২০১৮) প্রয়াত হলেন গত ১ জুন। ষাটের দশকের শিল্পীরা, যাঁরা ভারত-বাংলাদেশের চিত্রকলায় আধুনিকতার নতুন দিশার সন্ধান দিয়েছিলেন, এবার তাঁরা একে একে বিদায় নিচ্ছেন। গত কয়েক বছরের মধ্যে চলে গেলেন শ্যামল দত্তরায়, বিকাশ ভট্টাচার্য, গণেশ পাইন, প্রকাশ কর্মকার, বিজন চৌধুরী, কার্তিক চন্দ্র পাইন, সুহাস রায়, বিআর পানেসর, অনিতা রায়চৌধুরী – এরকম আরো অনেকেই।…
-

বেলালকে ভুলি কী করে?
বেলাল চৌধুরীকে একটা লম্বা সময় শুধু বেলাল বলেই চিনতাম এবং ও যে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে আসা মানুষ তাও জেনেছি ঢের পরে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হওয়া থেকে। ছিপছিপে, সুদর্শন বেলালকে দেখতাম ছোটখাটো কবিতার আসরে কবিতা পড়তে। তাতে যে ওপার বাংলার আভাস থাকত না, তা নয়; তবে সব বাঙালির মধ্যেই তো তখন প্রবল অনুভূতি ওই বাংলার…
-

বেলাল চৌধুরী : সন্ধানী পর্ব ও তাঁর মুক্তিযুদ্ধের কবিতা
‘অল্প বয়সেই পেকে গিয়েছিলাম বাড়িতে বইয়ের আলমারি আর সিন্দুকের বদৌলতে।’ – এই আত্মকথন মনোহর চমক দানে যিনি মনস্বী, চিন্তা ও কল্পনা বিন্যাসে বিশিষ্ট রথী, কী মজলিশি অন্তঃপ্রাণ মানুষ সেই বেলাল চৌধুরী। কেবল বই ও পত্রিকা পাঠ, দশদিগন্তের নির্যাস গ্রহণ এবং স্বীয় সাহিত্যচর্চা নয়, বাড়ি থেকে পালিয়ে কখনো জলে, কখনো ডাঙায় এই মানুষের ভুবনভ্রমণ, লৌকিক জীবনাচার…
-

বেলাল চৌধুরীকে নিয়ে দু-চার কথা
(কৃত্তিবাস গোষ্ঠীর কবি শরৎকুমার মুখোপাধ্যায়ের সাক্ষাৎকারভিত্তিক অনুলিখন : সুশীল সাহা) যথাযোগ্য স্মরণসভার আয়োজন করেছে এবং করবে। আমরা তখন জোরকদমে কৃত্তিবাস পত্রিকা চালাই। হঠাৎ একদিন আমাদের আড্ডায় হাজির হলো একজন, পূর্ব পাকিস্তান থেকে আসা এক তরুণ – নাম বেলাল চৌধুরী। বেলাল প্রায় নিঃসম্বল অবস্থায় উপস্থিত হয়েছিল। সে এসেছিল পশ্চিমবঙ্গ তথা কৃত্তিবাসের আকর্ষণে। তারপর ক্রমশ সে আমাদের…
-

বাঙালির আভিজাত্য আর একটু ম্লান হলো
গল্প দিয়েই শুরু করা যাক। অশোক মিত্র তখন রাজ্যের অর্থমন্ত্রী। ন্যায়সংগত কারণেই সরকারি গাড়ি পান সরকারি কাজে যাতায়াতের সূত্রে। তাঁর গাড়ির যিনি চালক তিনিও সরকারি কর্মী। একদিন অশোকবাবুকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় সেই চালক ভদ্রলোক দেখেন অশোকবাবুর স্ত্রী সামনে হেঁটে হেঁটে যাচ্ছেন। জিজ্ঞাসা করে ম্যাডামের গন্তব্যও একই দিকে জেনে স্বাভাবিকভাবেই তিনি গাড়ির দরজা খুলে…
-

অশোক মিত্র (১৯২৮-২০১৮)
প্রখ্যাত অর্থনীতিবিদ, মার্কসবাদী, লেখক ও বাংলাদেশের অকৃত্রিম সুহৃদ অশোক মিত্র চলে গেলেন। গত পয়লা মে কলকাতার একটি হাসপাতালে, নব্বই বছর বয়সে, শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। অশোক মিত্র জন্মেছিলেন বাংলাদেশের ঢাকায়, ১৯২৮ সালের ১০ এপ্রিল। ঢাকার আরমানিটোলা স্কুলে তাঁর শিক্ষাজীবনের শুরু। আরমানিটোলা স্কুলে পড়ার সময়েই সোভিয়েত বিপ্লবের কথা শুনেছেন, নাৎসিদের বিরুদ্ধে রেড আর্মির অভিযানের কথাও…
-

সাহিত্যপ্রেমিক ও মার্কসবাদী অশোক মিত্র
আমাদের কালের অন্যতম শ্রেষ্ঠ ভাবুক, অর্থনীতিবিদ, চিন্তাবিদ ও সাহিত্যিক অশোক মিত্র গত পয়লা মে চলে গেলেন। তাঁর মৃত্যুতে গভীর শূন্যতার সৃষ্টি হলো। এমন নীতিবান এবং নীতির প্রশ্নে আপসহীন মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। তিনি বুদ্ধিজীবীর সংজ্ঞা পালটে দিয়েছিলেন। বুদ্ধিজীবীর কর্ম ও দায় তাঁর জীবন ও মননে সমার্থক হয়ে উঠেছিল; যদিও নিজেকে বুদ্ধিজীবী বলতে তিনি…
-

বহুদর্শী মুস্তাফা নূরউল ইসলাম
মুস্তাফা নূরউল ইসলাম ছিলেন একজন বহুদর্শী মানুষ। তিনি অধ্যাপক ছিলেন, ছিলেন গবেষক, লেখক, গ্রন্থ-রচয়িতা, সম্পাদক, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান কাণ্ডারি, টিভি উপস্থাপক-সংগঠক ইত্যাদি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, তিনি ছিলেন একজন মানবতাবাদী অসাম্প্রদায়িক উদার হৃদয়ের গণতান্ত্রিক চেতনাধারী প্রাণোচ্ছল মানুষ। আমার সৌভাগ্য হয়েছিল এই মানুষটির ছাত্র হওয়ার। অনেকেই পড়ান, কিন্তু সবাই শিক্ষক নন। শিক্ষক শব্দের সঙ্গে…
-

মুস্তাফা নূরউল ইসলাম : তাঁর দায়বোধের সীমানা
বিশ্ববিদ্যালয়-পর্বে অনেকের নানা ধরনের অর্জন থাকে, আমার তেমন কোনো অর্জন নেই। কয়েকজন শিক্ষকের সংস্পর্শে এসেছিলাম – এই মাত্র। এঁদের মধ্যে প্রথমেই যাঁর নাম বলতে হয় তিনি মুস্তাফা নূরউল ইসলাম। অনেক কিছুর সঙ্গে তিনি আমাদের আধুনিক কবিতাও পড়িয়েছিলেন। কবিতা কী, আধুনিকতা কী, কেন আধুনিক কবিতা – এসবের বিস্তারে তিনি আমাদের নিয়ে যেতেন। দু-দুটো বিশ্বযুদ্ধ, ভারতবর্ষে ব্রিটিশবিরোধী…
-
সূ চি প ত্র
শ্র দ্ধা ঞ্জ লি শিল্পী ধীরাজ চৌধুরী : আধুনিকতার অন্যতম রূপকার – মৃণাল ঘোষ প্র ব ন্ধ চিন্তা ও ভাষা – পবিত্র সরকার শহীদ কাদরীর ঘরে ফেরা – হাসান ফেরদৌস ব্রেনে ব্রাউন কতটা প্রাসঙ্গিক – আনন্দময়ী মজুমদার শুদ্ধতার কবিতা, উত্তরায়ণের কবিতা – তপোধীর ভট্টাচার্য ছো ট গ ল্প কথা স্বর্ণলতার – প্রদীপ আচার্য সফেদ আলীর…
