সৌভিক রেজা

  • সৈয়দ মুজতবা আলীর পরাক্রান্ত শিল্পদৃষ্টি

    সৈয়দ মুজতবা আলীর পরাক্রান্ত শিল্পদৃষ্টি

    ফরাসি লেখক জুল রেনার (Pierre-Jules Renard :1864–1910) তাঁর দিনলিপিতে লিখেছিলেন, ‘প্রতিভার প্রশ্নটি পরিমাণ-সংক্রান্ত। প্রতিভা একটি মাত্র পৃষ্ঠা লিখেই ক্ষান্ত থাকে না : লিখে ফেলে তিনশো পৃষ্ঠা। এমন কোনো উপন্যাস নেই যা সাধারণ বুদ্ধি দ্বারা কল্পনাসাধ্য নয়; এমন কোনো বাক্য নেই, তা যত সুন্দরই হোক না কেন, যার নির্মাণ সম্ভব নয় কোনো প্রাথমিক শিক্ষার্থীর পক্ষে।’ তিনি মনে…

  • সুধীন্দ্রনাথ দত্তের মধুসূদন : সমালোচনার তাৎপর্য

    সুধীন্দ্রনাথ দত্তের মধুসূদন : সমালোচনার তাৎপর্য

    সুধীন্দ্রনাথ দত্তের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে কবি-সমালোচক বুদ্ধদেব বসু একবার বলেছিলেন, তিনি ছিলেন, ‘বিশ শতকের একজন শ্রেষ্ঠ বাঙালি’। নিজের বক্তব্যকে খানিকটা ব্যাখ্যা করতে গিয়ে বুদ্ধদেব জানিয়েছিলেন, সুধীন্দ্রনাথের ‘মতো নানা গুণসমন্বিত পুরুষ রবীন্দ্রনাথের পরে আমি অন্য কাউকে দেখিনি।’ আমরা যেন মনে রাখি যে, সুধীন্দ্রনাথের কথা বিবেচনা করতে গিয়েই বুদ্ধদেব বসুর মধ্যে ওই প্রশ্নটি জেগেছিল যে, ‘যাকে…

  • সনৎকুমার সাহার মনীষাদীপ্ত রবীন্দ্রচর্চা

    সনৎকুমার সাহার মনীষাদীপ্ত রবীন্দ্রচর্চা

    প্রকৃতির সঙ্গে মানুষের শান্ত সমাহিত চিত্তের গভীর উপলব্ধির কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথ জানিয়েছিলেন, ‘মানুষের মধ্যে বৈচিত্র্যের সীমা নেই। সে তালগাছের মতো একটিমাত্র ঋজুরেখায় আকাশের দিকে ওঠে না, সে বটগাছের মতো অসংখ্য ডালে-পালায় আপনাকে চারদিকে বিস্তীর্ণ করে দেয়। তার শাখাটি যেদিকে সহজে যেতে পারে তাকে সেই দিকেই সম্পূর্ণভাবে যেতে দিলে তবেই সমগ্র গাছটি পরিপূর্ণতা লাভ করে।…

  • জানুয়ারি ২০২৫

    আসাদ গিয়েছিলেন রাজপথ রাঙিয়ে সে-ও এই জানুয়ারিতে। বালক মতিউর ভাই আমার তাও তো জানুয়ারি। এই জানুয়ারিতেই ঢাকা, সাভার থেকে গোটা দেশ কাঁপিয়ে দিয়ে আকাশে উড়াল দিয়েছিলেন আমাদের দেশপ্রেমিক বিপ্লবীদের দল। মহান জানুয়ারি তুমি ফেব্রুয়ারি হও মার্চ হও জুলাই-আগস্ট থেকে নভেম্বর-ডিসেম্বর হও। তোমার ডালপালা গজিয়ে উঠুক কৃষকের স্বপ্ন নরকের এই শহরটাকে সবুজ করে তুলুক আমাদের আর্ত…

  • আবুল হাসনাত ও তাঁর প্রত্যয়ী সাহিত্যবোধ

    আবুল হাসনাত ও তাঁর প্রত্যয়ী সাহিত্যবোধ

    সাহিত্যসৃষ্টি আর সাহিত্যসমালোচনার মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠভাবে পরিব্যাপ্ত। বোধকরি সে-কারণেই নিজের সাহিত্যসৃষ্টির আদর্শের কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথকে তাঁর সমালোচনাসাহিত্যের ধরন বিষয়েও জানাতে হয়েছিল। সেখানে তিনি বলেছিলেন, ‘যে সমালোচনার মধ্যে শান্তি নাই, যা কেবলমাত্র আঘাত দেয়, কেবলমাত্র অপরাধটুকুর প্রতিই সমস্ত চিত্ত নিবিষ্ট করে, আমি তাকে ঠিক মনে করিনে।’ কেন তিনি ঠিক মনে করতেন না, তার কারণ সম্পর্কে…

  • গবেষক গোলাম মুরশিদের মনীষাদীপ্ত সুকীর্তি

    গবেষক গোলাম মুরশিদের মনীষাদীপ্ত সুকীর্তি

    একজন বাঙালি হিসেবে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে নিজের অনুরাগের কথা বলতে গিয়ে মোহাম্মদ ওয়াজেদ আলী সেই কবে মাঘ ১৩২৫ বঙ্গাব্দে জানিয়েছিলেন, ‘গম্ভীর উদাত্ত সুর বাঙালীর কণ্ঠে, বাঙালীর সুরে গীত না হইলে তাহা কানের ভিতর দিয়া আমাদের মরমে পশিবে না, আমাদের অন্তরের সুপ্ত তন্ত্রীগুলি সেই সুরের তালে তালে বাজিয়া উঠিবে না।’ আর সেই একই প্রসঙ্গের…

  • মাইকেল মধুসূদন দত্ত : বুদ্ধদেব বসুর পর্যালোচনার দুই দিক

    মাইকেল মধুসূদন দত্ত : বুদ্ধদেব বসুর পর্যালোচনার দুই দিক

    খুব সাধারণভাবেও যদি দেখি, তাহলেও এটি বুঝতে খুব বেশি অসুবিধা হয় না যে, সবসময়ের জন্যে না-হলেও, কখনো-কখনো কবি ও কবিতা নিয়ে কবিরাই সাধারণত সবচেয়ে ভালো আলোচনা ও প্রাঞ্জল বিশ্লেষণ করে থাকেন। মার্কিন অধ্যাপক-কবি-প্রাবন্ধিক মার্ক ভ্যান ডোরেন (Mark Van Doren : 1894-1972)-এর মতে, ‘A good critic, like a good poet, is made as well as bornÕ…

  • হাসান হাফিজুর রহমানকে নিয়ে

    সংশয় এই সন্তাপ-১ আম্মা চলে গেছেন সে এক পরিচিত অন্ধকার পথ; তাও তো অনেক বছর আগের কাহিনি; এখন অন্ধকার পথগুলো সবই রুদ্ধ-প্রায়, বাসার পাশেই চালের ট্রাকে কারা যেন আগুন দেন। অনাহারে মৃতপ্রায় মানুষগুলোর দীর্ঘশ^াস গরম ভাতের থালায়; রক্ত-নদীর তীরে বসে দেখি : ফুল থেকে পাতা থেকে ঘাস থেকে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ে। পাশেই দাঁড়িয়ে…

  • জাহিদুল হকের ‘এইখানে বহু শব, বহু মৃত’ : অস্তিত্বের কাব্যিক কাঠামো

    জাহিদুল হকের ‘এইখানে বহু শব, বহু মৃত’ : অস্তিত্বের কাব্যিক কাঠামো

    কবি-সম্পাদক আবুল হাসনাত তাঁর সম্পাদিত মুক্তিযুদ্ধের কবিতা (ফেব্রুয়ারি, ১৯৮৪) সংকলনের ‘ভূমিকা’য় বলেছিলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের দুর্গত দেশের জীবন ও মননে হীরকখণ্ডের মত এখনও দ্যুতিময়। বাঙালির শিল্পসাহিত্যে তো বটেই, সামাজিক ইতিহাসের বর্ণময় উত্থানেও এই যুদ্ধ কত তাৎপর্যময় ও গভীরতাসঞ্চারী তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।’ কেন কিছু বলার অপেক্ষা রাখে না? – এই প্রশ্নের উত্তরে আবুল…

  • সাহিত্য-সমালোচক আবুল হাসনাত ও তাঁর সংবেদনশীল সৌজন্য

    সাহিত্য-সমালোচক আবুল হাসনাত ও তাঁর সংবেদনশীল সৌজন্য

    কবি সুধীন্দ্রনাথ দত্তকে লেখা এক চিঠিতে ‘সাহিত্যের আদর্শ’ সম্বন্ধে নিজের অভিমত জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সাহিত্যে ‘আদর্শরক্ষা করতে গেলে প্রয়াসের দরকার, সাধনা না হলে চলে না। বারোয়ারির আসরে দাঁড়িয়ে সাধনা অসম্ভব।’ রবীন্দ্রনাথ আরো বলেছিলেন, ‘সেই সাধনাপেক্ষী সাহিত্যের জন্য সময়ও চাই বড়ো, ক্ষেত্রও চাই উদার। এ-জায়গায় ভিড় জমাবার আশা নেই। কাজেই গুণজ্ঞের পরিতোষ ছাড়া অন্য পারিতোষিকের…

  • নজরুলের প্রবন্ধ : বিরুদ্ধতার শৈল্পিক স্বর

    নজরুলের প্রবন্ধ : বিরুদ্ধতার শৈল্পিক স্বর

    শিল্প-সাহিত্যকে, একইসঙ্গে একটি দূরপ্রসারিত আর ভীষণভাবে গুরুত্বপূর্ণ ব্যাপার হিসেবে চিহ্নিত করেছিলেন রুশ সাহিত্যিক তলস্তয়। আবার অন্যদিকে আমাদের নলিনীকান্ত গুপ্ত শিল্পের মর্যাদা ও মাহাত্ম্য সম্পর্কে গুরুত্ব আরোপ করে বলেছিলেন, ‘শিল্পে চাই… দর্শন, তত্ত্ব, সমস্যানির্ণয়, সত্যবিচার।’ লেখা বাহুল্য যে, খুবই গভীর, অকপট আর সংযত এই চাওয়া। আর সেই উদ্দেশ্য থেকেই তিনি শিল্পে বস্তুর ও রূপের সমন্বয় ও…

  • তিনটি কবিতা

    ২৯শে ডিসেম্বর, ২০২২ কারো সঙ্গেই কথা বলার আগ্রহ নেই, যেন সবকিছুর শেষ ধাপে এসে গেছি। এখন চুপচাপ দেখে যাওয়া, শুনে যাওয়া। নেই, এখন আর কোনো দীর্ঘশ^াসও নেই। রক্তনদীর বয়ে চলা দেখি, গাছের পাতা থেকে টুপটাপ ঝরতে থাকে শীতের শিশির! আমরা মুক্তি চেয়েছিলাম, পরিণামে গনগনে আগুন খেয়ে মৌন সময় কাটাই। একদিকেই চলে গেছে সমস্ত পথ ৩০শে…