June 2014
-
চ্যাপলিনের প্রথম ছবি
সুশীল সাহা আমাদের পরম সৌভাগ্য যে, সিনেমার প্রায় জন্মলগ্ন থেকে এই মহাশক্তিশালী শিল্পমাধ্যমটির সঙ্গে যুক্ত হয়েছিলেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পী চার্লস স্পেন্ডার চ্যাপলিন। অথচ দারিদ্রে্যর কশাঘাতে জর্জর শিশু চ্যাপলিনের সামান্য গ্রাসাচ্ছাদনের জন্য বেপথু হয়ে যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু সবার অলক্ষে রচিত বিধিলিপি বোধহয় একটু অন্যরকম ছিল। তাইতো মাত্র পাঁচ বছর বয়সে উপার্জনের…
-
ইতিহাসের ছবি
সাগর চৌধুরী দক্ষিণ কলকাতায় আমাদের আবাসের যে-ঘরটিতে বসে মাঝেমধ্যে আমি লেখালেখির খেলা খেলি, তার একটা দেয়ালে একটা ছবি টানানো আছে। পেইন্টিং বা হাতে-অাঁকা ছবি নয়, ফটোগ্রাফ, আলোকচিত্র। ছবিটা অনেকদিন ধরেই আমাদের কাছে রয়েছে। বেশ কয়েক বছর আগে আমাদের এক আমেরিকান বন্ধু লন্ডনে আমাদের অতিথি হয়েছিলেন সপ্তাহ দুয়েকের জন্য। তিনিই কোনো একটা পুরনো জিনিসপত্রের দোকানে এ-ছবিটা…
-
গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের গল্প অতিকায় ডানাওয়ালা এক বুড়ো
অনুবাদ : আন্দালিব রাশদী বৃষ্টিপাতের তৃতীয় দিন পর্যন্ত বাড়ির ভেতর তাদের হাতে এত কাঁকড়া মারা পড়ল যে পেলাইয়োকে ভেজা উঠোন পেরিয়ে এসব কাঁকড়া সমুদ্রে ছুড়ে ফেলতে হলো। কারণ নবজাত শিশুটির সারারাত জ্বর ছিল আর সবাই মনে করল এই দুর্গন্ধই অসুখের কারণ। সেই মঙ্গলবার থেকে পৃথিবীটা বিষণ্ণ হয়ে আছে। আকাশ আর সমুদ্র দুটোই একই রকম ছাই-ধূসর…
-
মার্কেজের সাক্ষাৎকার
ভূমিকা ও অনুবাদ : আন্দালিব রাশদী গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ ল্যাটিন আমেরিকার সাহিত্য নতুন করে নির্মাণ করেছেন – এই বক্তব্য মানতে রাজি নন চিলির কথাসাহিত্যিক ইসাবেল আয়েন্দে। তিনি মনে করেন, মার্কেজের হাতে সমকালীন বিশ্বসাহিত্য পুনর্নির্মিত হয়েছে। মার্কেজের অনেক অনুবাদকের একজন এডিথ গ্রসম্যান বলেন, ‘তিনি যা লিখেছেন তার সবই সোনা।’ বিংশ শতকের দ্বিতীয়ার্ধে এসে ল্যাটিন আমেরিকার সাহিত্য…
-
মার্কেজ অনুবাদের অভিজ্ঞতা
গ্রেগোরি রাবাসা অনুবাদ, অনুষঙ্গ ও টীকা : অংকুর সাহা আমার অজস্র অনুবাদের মধ্যে নিঃসঙ্গতার শতবর্ষ এবং এক্কা-দোক্কা১ বই দুটোর সবচেয়ে বেশি সংখ্যায় নতুন সংস্করণ এবং পুনর্মুদ্রণ ঘটেছে। যে-সময়ে আমি এ-লেখাটি লিখতে বসেছি, ঠিক সে-সময়েই ন্যু ইয়র্ক টাইমস এবং লস অ্যাঞ্জেলেস টাইমস সংবাদপত্রের পেপারব্যাক বেস্টসেলারের তালিকায় স্থান পেয়েছে নিঃসঙ্গতার শতবর্ষ, সেটা কিন্তু মূল গ্রন্থের প্রকাশের সময়…
-
এই আমি নই আমি
আফসানা বেগম আজ তেত্রিশ দিন হলো আমি ফেসবুকে ‘ফারহা সিমি’ নামে একটি অ্যাকাউন্ট খুলেছি। ‘ফারহা’ বা ‘সিমি’, কোনো নামেই আমি কাউকে চিনি না। তবে এটা জানি যে, এই নামগুলো শোনা যায় এর-ওর মুখে। তাই হয়তো কোনো কথোপকথনের স্মৃতি ফুঁড়ে নামদুটো আমার সামনে ভেসে উঠেছিল। দুটো নামকে কেবল সন্ধি করে আমি অ্যাকাউন্টটি খুলে ফেললাম। এরকম একটি…
