June 2019

  • জীবনের গল্প, সময়ের গল্প

    কবির আহমেদ সেরা দশ গল্প নুরুল করিম নাসিম অয়ন প্রকাশন, ঢাকা, ২০১৯ ১৬০ টাকা একজন মানুষের জীবন একটি মহাকাব্য, একটি বিশাল উপন্যাস কিংবা অসংখ্য ছোটগল্পের সমাহার। যেভাবেই বলি না কেন, জীবন এক রহস্যময় জটিল উপাখ্যান, তার বর্ণনা করা, চিত্রণ করা অসম্ভব না হলেও কঠিন শ্রমসাধ্য ও অনেক ক্ষেত্রে দুঃসাধ্য ব্যাপার। তবু জীবন যাপিত হয় আপন…

  • ঋদ্ধ উপস্থাপনে অগ্রন্থিত প্রমথ চৌধুরী

    আখতার হোসেন খান আরো লেখা প্রমথ চৌধুরী সংকলক : ভূঁইয়া ইকবাল বাংলা একাডেমি, ঢাকা, ২০১৮ ৫৪০ টাকা প্রমথ চৌধুরীর এই বইটি (আরো লেখা) বাংলা একাডেমির ‘বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কিত উল্লেখযোগ্য কার্যক্রমে’র আওতাভুক্ত; প্রথম প্রকাশ জুন ২০১৮, দৃশ্যতই লেখকের জন্মতারিখের হিসাবে সার্ধশত বার্ষিকী পালনের জন্য। বইটির সম্পাদক, লেখক ও গবেষক ভূঁইয়া ইকবাল। যাঁকে নিয়ে তাঁর…

  • মরানদীর উপাখ্যান ও সময়ের ক্লিষ্ট ছবি

    পাভেল চৌধুরী অচল ঘাটের আখ্যান মঞ্জু সরকার চন্দ্রাবতী একাডেমি ঢাকা, ২০১৭ ৩০০ টাকা একেবারে উপন্যাসের শেষভাগে ইতালিফেরত বসিরের সঙ্গে দুলালির বিয়েটা হয়ে গেলেই যেন ভালো ছিল। পাঠক স্বস্তি শুধু নয়, একটা পূর্ণতার স্বাদ পেত; কিন্তু সেটা হলো না। নানা ঘটনার ঘূর্ণিপাকে যে-সম্পর্ক প্রায় পরিণতির প্রান্তে পৌঁছেছিল কোনো এক অনির্দেশ্য কারণে সেই সম্পর্ক যেন পাঠককে হতাশ…

  • বাংলা কবিতার ইতিহাসে নতুন যাত্রা

    আজির হাসিব কনসেনট্রেশন ক্যাম্প অনুবাদ : সুরেশ রঞ্জন বসাক বেঙ্গল পাবলিকেশন্স ঢাকা, ২০১৯ ২৮০ টাকা ২০১৯ খ্রিষ্টাব্দের বাংলা একাডেমির একুশে বইমেলায় গবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক সুরেশ রঞ্জন বসাক সংকলিত-সম্পাদিত ও অনূদিত কনসেনট্রেশন ক্যাম্প : কবি অ-কবি প্রত্যক্ষদর্শী ও পরোক্ষদর্শীদের কবিতাগ্রন্থটি প্রকাশিত হয়েছে। গ্রন্থটির প্রকাশক : আবুল খায়ের। প্রকাশিত হয়েছে বেঙ্গল পাবলিকেশন্স, ঢাকা থেকে। প্রচ্ছদ :…

  • শাহানারা হোসেনের বেলাশেষের পাঁচালি

    শাহানারা হোসেনের বেলাশেষের পাঁচালি

    তাঁ কে প্রথম দেখি ১৯৬০ সালে। একা নন। স্বামী ডক্টর এ.বি. মোশাররফ হোসেনও তাঁর সঙ্গে। দুজনই এসেছেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় যোগ দিতে। আমি তখনো ছাত্র। তাঁদের বিষয়ে কিছুই জানি না। কিন্তু চোখে পড়াতেই মুগ্ধ। দুজনেই সাধারণের তুলনায় দীর্ঘদেহী-দিব্যকাস্তি। শাহানারা হোসেন যেন রাজহংসী। লালিত্যের সঙ্গে গাম্ভীর্যের মিশেল। দেবী প্রতিমার মতো। আপনা থেকে মাথা নত হয়।…

  • তারা ঝিলমিল

    তারা ঝিলমিল

    আট বছরের ঈশান স্কুলে পড়াশোনায় মন বসাতে পারে না; কিন্তু আঁকা, খেলা এসবে তার আগ্রহ বেশি। বাবা ও মা দুজনেই তার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তাগ্রস্ত। প্রতিযোগিতার দুনিয়ায় লেখাপড়া না করলে সব ব্যাপারে পিছিয়ে পড়বে। ক্লাসে পড়া পড়তে বা লিখতে পারে না। স্কুলের পরীক্ষায় তাই পাশ করতেও পারে না। অক্ষরগুলো সে চেনে; কিন্তু পড়তে বা লিখতে…

  • স্মৃতি-বিস্মৃতির মঞ্চকাব্য : আমরা তিনজন

    স্মৃতি-বিস্মৃতির মঞ্চকাব্য : আমরা তিনজন

    খুব করে ভালো না লাগলে, কি চলচ্চিত্র কি নাটক-নাট্য – কোনোটা নিয়েই লিখতে মন চায় না। তাছাড়া অভিজ্ঞতা থেকে দেখেছি মন না মজলে, মন থেকে না লিখলে লেখাটাও কেমন যেন মনমরা হয়ে যায়, পানসে লাগে। গত ৩০ এপ্রিল ২০১৯ সালে লোকনাট্যদল-প্রযোজিত আমরা তিনজন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দেখে মন যেন কেমন করে উঠল। মন…

  • আমেরিকা-অভিবাসীদের জীবনযাত্রার নাটক  স্টোরিজ অব জ্যাকসন হাইটস

    আমেরিকা-অভিবাসীদের জীবনযাত্রার নাটক স্টোরিজ অব জ্যাকসন হাইটস

    এক-একটি অভিবাসী পরিবারকে কতটা প্রতিকূলতা ডিঙিয়ে আমেরিকায় এসে টিকে থাকতে হয়, তার বেদনাচিহ্ন নিয়ে কুইন্স কাউন্সিল অন আর্টসের আর্থিক অনুদান এবং উৎসব ডটকমের সৌজন্যে নিউইয়র্কের কুইন্স থিয়েটারে মঞ্চস্থ হয়ে গেল গার্গী মুখোপাধ্যায়ের লেখা ও গোলাম সারওয়ার হারুন-নির্দেশিত বাংলাদেশি জনসমাজের থিয়েটার গ্রম্নপ ঢাকা ড্রামার নাটক স্টোরিজ অব জ্যাকসন হাইটস। অতালিকাভুক্ত বাংলাদেশি একটি পরিবারের অভিবাসন প্রক্রিয়ার গোলকধাঁধার…

  • আঁধার নামার পর সেই গ্রামটি

    আঁধার নামার পর সেই গ্রামটি

    অনুবাদ : সম্পদ বড়ুয়া একটা সময় ছিল, আমি সপ্তাহের পর সপ্তাহ নিরবচ্ছিন্নভাবে লন্ডন ঘুরে বেড়াতে পারতাম। ভ্রমণের কোনো সুযোগ এলে আমি এখনো তা ধরার জন্য অস্থির হয়ে উঠি। তবে এখন আমার বয়স হয়েছে, খুব সহজেই দিকভ্রম হয়ে যাই। তাই আঁধার নামার পরপরই গ্রামে পৌঁছালে আমি এ-জায়গার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি একেবারে হারিয়ে ফেলি। আমি বিশ্বাস করতে…

  • অ্যামেলিয়া

    অ্যামেলিয়া

                \ ১১ \ জেরেমিস : কী সুন্দর খেলছে। আমার ইচ্ছে করছে মাঠে নেমে পড়ি। মোলি : সে তো পড়তেই পারো। দিনরাত খেলা চলছে। জেরেমিস : ছোটবেলার কথা মনে পড়ছে। মোলি : এরকম খেলতে? জেরেমিস : না, খেলতাম না। লুবলিয়ানা থেকে দূরে গ্রামে আমাদের একটা বাড়ি আছে। আমার ছোটবেলা সেখানেই কেটেছে। পাঁচ বছর বয়সে আমার…

  • পুনশ্চ মস্কো

    পুনশ্চ মস্কো

    শেষবার মস্কোর সাক্ষাৎ আমি পেয়েছিলাম আজ থেকে চলিস্ন­শ বছর আগে। সেবার হঠাৎ করেই আমার মস্কো ছেড়ে যাওয়া। সাত বছর সেই শহরে বসবাসের পাততাড়ি গুটিয়ে আমার সেই চলে যাওয়া ছিল সাময়িক। তবে সেই সাময়িক যাত্রাই শেষ পর্যন্ত স্থায়ীভাবে শহর ত্যাগ হয়ে ওঠে এবং এরপর চার দশকে সেই পথে আমার আর পা বাড়ানো হয়নি। ১৯৮০ সালের মে…

  • মুখোমুখি তরুণ মজুমদার ….

    মুখোমুখি তরুণ মজুমদার ….

    বাংলা চলচ্চিত্র নির্মাণে তরুণ মজুমদার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিংহ, অজয় কর বা অসিত সেনের পাশে তাঁর নাম অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করা হয়। অতি সরল,  স্নিগ্ধ, মাটির গন্ধমাখা ছবি করেছেন তিনি। মানব-হৃদয়ের জটিল গহন অন্ধকারে আলো ফেলেছেন। প্রায় পঞ্চাশ বছর ধরে অসংখ্য সফল ছবি তৈরি করে বাংলা ছায়াছবির ভা-ারকে ঋদ্ধ…