May 2014

  • বইপত্র

    স্মৃতিসম্পদের পথরেখায় আবুল হাসনাত আকাশভরা সূর্যতারা : কবিতা-গান-শিল্পের ঝরনাধারায় মতিউর রহমান প্রথমা প্রকাশন ঢাকা, ২০১৪ ৮০০ টাকা     সুখদ, প্রাণদ, আনন্দদায়ক স্মৃতিগুলো যখন অস্তিত্বে আলোড়ন তোলে, তখন কত কথাই না মনে পড়ে। কৈশোরের উদ্দাম-দুর্দান্ত দিনগুলো পাড়ি দিয়ে যখন পৌঁছে যাই অঙ্গীকারের পথরেখায়, মনে পড়ে সঙ্গী হয়ে উঠছে বামপন্থী সাহিত্য। দীপিত হয়ে থাকছে ধমনীতে তখন…

  • যুদ্ধ শেষ হয়ে গেছে ভেবে

    আহমেদ মুনির   এক যুদ্ধ শেষ হয়ে গেছে ভেবে কতকাল আগে গান গেয়ে উঠেছিল পাখি মাটি খুঁড়ে দেখি তার তীরবিদ্ধ শরীরে এখনো রয়ে গেছে সুরের বেদনা। এই বেদনার পথ ধরে হেঁটে গেছে দেশান্তরী মানুষের দল এক যুদ্ধ থেকে আরো এক যুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে ভেবে।   স্মৃতির আপেল তার বীজ ছড়িয়েছে ঝিরির কিনারে ঝিরির…

  • যে-সৌরভ মেলায় না

    অশোক মিত্র স্মৃতির ওপর আমাদের দখলদারি নেই। অবচেতন বলে একটি কথা শুনতে পাই। কিন্তু দৈনন্দিন চলাফেরায় তার তো হদিস নেই। স্মৃতি তাই, অন্তত আমার নিজের যা মনে হয়, ঈষৎ খামখেয়ালে এগিয়ে চলে। কিংবা পিছিয়ে যায়। অথবা পিছলে পড়ে। আরো যেটা বাস্তব, স্মৃতি কোনো স্থিরবিন্দুতে দাঁড়িয়ে থাকে না। আজ যে-বিষয়ে একটি বিশেষ রূপ নিয়ে স্মৃতি মঞ্চে…

  • নগরজীবনের চালচিত্র

    জাহিদ মুস্তাফা তাঁর পরিচয় অনেক। তিনি চিত্রকর, চলচ্চিত্র নির্মাতা, চিত্রগ্রাহক, সংগঠক। এক মানুষের ভেতর অনেকগুলো গুণের অস্তিত্ব। তিনি খালিদ মাহমুদ মিঠু। তাঁর সঙ্গে আমার চেনাজানার তিন যুগ হচ্ছে। ঢাকার চারুকলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তাঁর প্রবেশ ১৯৭৮ সালে, আমার প্রবেশ ঠিক তাঁর পরেই। সুস্থ একটা প্রতিযোগিতা ছিল সমবয়সী শিক্ষার্থীদের মধ্যে ভালো ফলাফল করা ও সার্থক আঁকিয়ে…

  • নদী কারো নয়

    সৈয়দ শামসুল হক \ ৩৩ \   রাতের ঘন অন্ধকার, হারিকেনের দীপ্তিও তার চিমনির বাইরে বিস্তার লাভ করতে পারে নাই। বাঁশবনের ভেতরে হাওয়ার অবিরাম সরসর ধ্বনি। সেই ধ্বনিও এমন প্রবল যে তাকে ঠেলে মইনুল হোসেন মোক্তারের গৃহিণীর কণ্ঠস্বর শ্রুত হতে পারে নাই। এই ভ্যাপসা গরমকালেও সর্বাঙ্গ চাদরে মোড়া ওয়াহেদ ডাক্তার, অন্ধকারে প্রায় বিলীন, সে চাদরের…

  • প্রচ্ছদ-পরিচিতি

    দশম বর্ষপূর্তি প্রিন্টমেকিংয়ে আশ্চর্য দক্ষতা ও পরিশীলিত সৃজনী-উৎকর্ষের জন্যে মনিরুল ইসলাম আন্তর্জাতিক চিত্রকলার পরিমন্ডলে সুপরিচিত। তাঁর ছাপচিত্রে প্রকৃতির অন্তর্নিহিত সৌন্দর্য, নদী ও সমুদ্রের বিস্তার আশ্চর্য এক আবেগ নিয়ে উন্মোচিত হয়েছে। দীর্ঘদিন স্পেনপ্রবাসী হওয়া সত্ত্বেও তাঁর সৃষ্টিতে কখনো প্রতীকে, কখনো প্রত্যক্ষে বংলাদেশের নদী ও নিসর্গকেই তিনি প্রাধান্য দিয়েছেন। প্রকৃতিকে নবীন ব্যঞ্জনায় ও অনুভবে উপস্থাপনের আশ্চর্য দক্ষতা,…

  • সূ চি প ত্র

    প্র ব ন্ধ ৭৩ অমিয় চক্রবর্তীর চিঠি : নরেশ গুহকে l পূর্বলেখ ও টীকা : ভূঁইয়া ইকবাল ১১৩ ইতিহাসের ছবি l সাগর চৌধুরী ছো ট গ ল্প ৪৮ বীরেন স্যারের চেহারার শেষ পরিণতি l ইকবাল আজিজ ৫১ এখন তোমার যেমন দরকার l জিয়া হাশান ৫৬ মোনাজাত l অর্ণব রায় ৬০ এই আমি নই আমি l…