May 2015
-
ঢাকা আর্ট সার্কলের স্বাধীনতার স্বাদ
ইব্রাহিম ফাত্তাহ্ সংখ্যায় তাঁরা বারোজন, তাঁদের সৃষ্টি-প্রয়াস বারো রকম। সৃজন-চিন্তা, কৌশল, প্রয়োগ ও প্রকরণের স্বাতন্ত্র্যে উজ্জ্বল একেকজন। তাঁরা কাজে এক, প্রকাশে হরেক। এবার নিজেদের কাজের পেছনে প্রেরণা হিসেবে নিয়েছেন – স্বাধীনতা। তাই মধ্য ঢাকার এথেনা আর্ট গ্যালারিতে ‘স্বাধীনতার মিষ্টি স্বাদ’ শিরোনামে সদ্য শেষ হলো এই বিশেষ দলীয় চিত্র-প্রদর্শনী। আমাদের স্বাধীনতা দিবসের দুদিন পর ২৮ মার্চ…
-
সময়ের মিথস্ক্রিয়া
জাফরিন গুলশান শিল্পী মাহবুবুর রহমানের শিল্প-ভাবনার একটি সামাজিক অঙ্গীকারের দিক রয়েছে। সমাজের নানা অসংগতি এর মুখ্য বিষয়। ‘ডাস্ট টু ডাস্ট’ শীর্ষক একক প্রদর্শনীটিতে অন্তত তা-ই প্রতীয়মান হয়। সমসাময়িক বাংলাদেশের আর্থ-সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক গতিপ্রকৃত, যা এ-অঞ্চলের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত ও সম্পর্কের বিচ্যুতি প্রবণতার মধ্যে দ্বান্দ্বিকতা নিয়ে চলমান, তার প্রেক্ষাপটে বিশ্বব্যবস্থার আঙ্গিকে মাহবুবুর রহমান শিল্পচিন্তা করেছেন। ড্রইং, ইনস্টলেশন, ভিডিও…
-
রৌদ্রের আহবান
মোবাশ্বির আলম মজুমদার শিল্প সহজে ব্যবধান ঘোচায়। বৈষম্যের চাবিকাঠি স্থবির করে দেয়। প্রত্নগুহা থেকে সৃষ্ট শিল্পকলার উত্তরণ ঘটে সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে। বাংলাদেশের শিল্পকলায় নারীশিল্পীদের আলাদা করে নাম উল্লেখ করলে বলতে হয় ভাস্কর নভেরা আহমেদের কথা। পঞ্চাশের দশকের শেষভাগে নভেরা আহমেদ ইউরোপীয় ধাঁচের জ্যামিতিক নির্মাণ পদ্ধতি অনুসরণ করে সাহসিকতার প্রমাণ রেখেছেন। পরবর্তীকালে নাইমা হক, নাসরিন…
-
প্রস্থানের বিষাদ ও ফেরার আনন্দ
জাহিদ মুস্তাফা শিল্পীজীবনের প্রায় চল্লিশ বছর কেটেছে পাহাড় ও সমুদ্রবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামে। করেছেন শিল্পের অধ্যাপনা, ক্রমাগত শিল্পচর্চায় দেশ-বিদেশের সৃজনজগতে নিজের অবস্থানটাও পোক্ত করেছেন, ঋদ্ধ করেছেন বাংলাদেশের সমকালীন চারুশিল্পের আঙিনা। এ মাটির সন্তান আর মৃত্তিকালগ্ন প্রকৃতির অফুরান সম্পদকে নিজের উৎসজ্ঞান করেছেন, অবলীলায় তুলে এনেছেন চিত্রপটে। ‘ফেরা’ নামে একটি সিরিজ এঁকে তিনি বাঙালির উৎসে প্রত্যাবর্তনকে…
-
গ্রামীণ সংস্কৃতি রক্ষায় শিল্পকলার এগিয়ে আসা
মনজুরুল হক কমছে জাপানের জনসংখ্যা। নতুন খবর এটা মোটেও নয়। জাপানের এক সময়ের বর্ধিষ্ণু বিভিন্ন জনপদকে এখন ক্রমশ হালকা হয়ে আসা জনবসতির কারণে দেখা দেওয়া নানারকম সমস্যা সামাল দেওয়ার উপায় নিয়ে রীতিমতো মাথা ঘামাতে হচ্ছে। সমস্যার চটজলদি সমাধান অবশ্য দেশের শক্ত করে সাঁটা দুয়ার জনসংখ্যার চাপে ন্যুব্জ হয়ে পড়া এশিয়ার অন্য কিছু দেশের জন্য খুলে…
-
অক্টোবরের সমুদ্রে মাছেরা, দিহান ও আমি
হাসান অরিন্দম আমরা যেখানে রাতে অবস্থান করছিলাম – সেই চারতলা ভবনটা, সমুদ্রসৈকত সেখান থেকে বড়জোর ১২০ মিটার দূরে। আমাদের বেশিরভাগেরই এই প্রথম সমুদ্র-অবগাহন। অক্টোবর মাসের জ্যোৎস্না ছিল সত্যিই চন্দ্রাহত হওয়ার মতো। আমরা রাত ৯টা পর্যন্ত নেচে-গেয়ে সৈকতেই কাটিয়ে দিলাম। আমাদের বৃত্তাকার আড্ডার মাঝে কাঠের আগুন জ্বালিয়ে নিয়েছিলাম। সমুদ্রের উন্মাতাল ঢেউ, আকাশে পূর্ণিমার চাঁদ, আর আমাদের…
-
রুপোর চামচ
তিলোত্তমা মজুমদার বড় সংস্থার বড়মাপের কর্মকর্তা। সংসারে কোনো কিছুর অভাব তো নেই-ই, বরং নানা সামগ্রীর আধিক্য চোখে ধাঁধা লাগিয়ে দেয়। তবু, বিমানে পরিবেশিত খাবারের থালা থেকে তিনি তুলে নিলেন কারুকার্যময় চামচখানি। ঠান্ডা মালাই খাওয়ার জন্য দিয়েছিল। রুপোর চামচ। সত্যিই রুপোর নাকি? লোকে তো তাই বলে। এই বিমানে আইসক্রিম খাওয়ার চামচটি রুপোর। এদিক-ওদিক তাকিয়ে তিনি সেটি…
-
ঈশ্বর তোমার মঙ্গল করুন
নুরুল করিম নাসিম বাইরে যে প্রবল ধারায় অবিশ্রান্ত বৃষ্টিপাত হচ্ছে এ-কথাটা আমরা কেউ বুঝতে পারেনি। শীতাতপ নিয়ন্ত্রিত এই রেস্তোরাঁয় বসে এতক্ষণ আমরা তুমুল আড্ডায় মেতে উঠেছিলাম। দিনটি ছিল ছুটির, শুক্রবার। বাইরে পৃথিবীর অবস্থা কী করে বুঝবো আমরা? ভারি চমৎকার পর্দায় জানালাগুলো কাচ দিয়ে এমনভাবে ঢাকা যে বাইরের দৃশ্য দেখা যায় না, শব্দ শ্রুতিগোচর হওয়ার কোনো…
-
দইয়ের সরবত ও অন্যকিছু
আফসার আমেদ কখন যে কোন গানটা মন থেকে গলায় উঠে আসবে, তা ভেবে-চিন্তে হয় না। আপনা-আপনিই আসে। বিশেষত রবীন্দ্রসংগীত। অন্য গান যে গুনগুনিয়ে ওঠে না তা নয়। তার ভালো থাকা তাতে একটু আরাম পায়। গানটা নিয়ে থাকে। সেটা মনোময়ই জানে। রণিতা তার ভালো থাকাটা টের পায়। মনোময়ের ভালো থাকা রণিতা হয়তো ভালোবাসে। কে জানে, সত্যিই…
-
কাদম্বরী দেবীকে খোলা চিঠি
মমি তাহমিন প্রিয় কাদম্বরী দেবী, কেমন আছেন আপনি? সুখে নিশ্চয়ই! সুখের জন্যেই তো মৃত্যুর সাথে সখ্য গড়লেন। শুনেছি মৃত্যুর আগে আপনি নীল শাড়ি পরেছিলেন – কোন নীল? ময়ূরকণ্ঠী? পূর্ণিমার নীল আগুনে পুড়ে ছাই হতে হতে গায়ে জড়িয়ে নিলেন নয়নসুখ সিল্ক। সুখ বোধকরি তখন উপচে পড়ছিল আপনার রন্ধ্রে রন্ধ্রে কাউকে পরাজিত করার সুখ। জানেন! আমিও নীল…
-
ত্রিশ লক্ষ বছর ধরে তাকে খুঁজছি
মেহেদী হাসান আমি যাকে পবিত্র চুম্বনে রোদ্দুর করতে চেয়েছিলাম আঁধার ভালোবেসে সে রাত্রি হয়েছে। সমস্ত ফাল্গুন কেটে গিয়েছে কৃষ্ণচূড়াহীন। আমিও জানতাম চাষাবাদের চর্যাপদ, পৌরাণিক সঙ্গম কথা অথচ, বেদনার মৌলিক অর্থ যার কখনোই জানা হয়নি; এতো নিঃশব্দে কেউ ভালোবাসেনি প্রভু! ত্রিশ লক্ষ বছর ধরে তাকে খুঁজছি… মিরপুর থেকে প্যারিস মক্কা থেকে প্যালেস্টাইন দীর্ঘ থেকে দিগন্তহীন পথে!…
-
বৈশাখি মেলা
চঞ্চল শাহরিয়ার ডায়েরির পাতাগুলো আরো একবার উলটে দেখি দেখি কোথায় পহেলা বৈশাখ, কোথায় অথই জলের ধারা কোথায় রাজশাহীর মেয়েগুলোর মুগ্ধ কোলাহল কেনইবা সুস্মিতা বলে ডাক দিলে হেসে দেয় স্পর্শিতা নামের অভিমানী বালিকা। ল্যাপটপে মনোযোগ মোবাইল ফোনে এসএমএস শিলাইদহের কুঠিবাড়ি, লালন শাহের মাজার সব আজ একাকার সাহেববাড়ির বৈশাখি মেলায়। আজ বুঝি ঝড় হবে, আজ বুঝি বাউরি…
