May 2016

  • তখন আলো নিভিয়ে দেওয়া হবে

    আফসার আমেদ আলমের মৃত্যুর পর লালিকে বাপের বাড়িতে আনল তারা গত সন্ধ্যায়। শীত ফুরিয়ে এসেছিল, গাছে-গাছে পাতায় বাতাসের উচ্ছলতা। তারা বলতে লালির মা-বাবা ও তার নানা খাদিম বকস। নানার বয়স বেড়েছে, কিন্তু ডাঁটো মানুষ। বয়স এখনো তার শরীর ও মনকে আক্রামত্ম করেনি। কত আর বয়স, এই পঞ্চান্ন-ছাপ্পান্ন। পাটের ব্যবসা আছে তার। নানি অযত্ন করে শরীরের…

  • মিথিলার অন্ধকার

    শিহাব সরকার   পঞ্চগড়ে বাস এসে থামার আগেই রকিবুলের চোখের পাতা ভারী হয়ে আসছিল। জার্নিতে ওর ঘুম হয় না, তা বাসে বা ট্রেনে হোক, বা পেস্ন­নেই হোক। অনেকে দিব্যি ঘুমিয়ে ঘণ্টার পর ঘণ্টা পার করে দেয়। শ্যামনগর পর্যমত্ম অল্প দূরত্বের পথটা ও এসেছে অবশ্য ঘুমিয়েই। ডাকবাংলোর পিওন স্যুটকেস আর ব্যাগটা রম্নমের ফ্লোরে নামিয়ে জিজ্ঞেস করেছিল…

  • লাল জামা

    ফয়জুল ইসলাম   রাকিবুল হাসান যদি সিদ্ধেশ্বরী জামে মসজিদের পশ্চিম মহলস্ন­vর ১১১ নম্বর বাসাটা ভাড়া না-নিত তবে তার দ্বিতীয় পুত্র শাহিন লাল রঙের ছোট্ট একটা জামা কিনে ফেলার সিদ্ধামত্মটা হয়তো কোনোদিনই নিত না এবং স্বর্গত কমলকুমার মজুমদারের লেখা ‘লাল জুতো’ নামের গল্পটার প্রসঙ্গও আসত না এখানে। আজ থেকে ঊনত্রিশ বছর আগে অর্থাৎ ১৯৮৬ সালের ফাল্গুন…

  • কবির রাণু, নাটকে নন্দিনী

    তরুণ মুখোপাধ্যায়   বিতর্ক থাকলেও দ্বিমতের তেমন অবকাশ নেই যে, রবীন্দ্রনাথ তাঁর রক্তকরবী নাটকের নন্দিনী চরিত্রটিকে রাণু ভেবেই লিখেছিলেন। সদ্যকিশোরী প্রাণোচ্ছলা রাণু কবির মনে যে-দোলা দিয়েছিল, তাতে শুধু নাটক নয়, কবিতা, গান ও উপন্যাস লেখা হয়। মহুয়া কাব্য, শেষের কবিতা উপন্যাসে রাণুর ছায়া দুর্লক্ষ্য নয়। তবে রক্তকরবী নাটকে রাণুকে সর্বতোভাবে পাওয়া যায়। যদিও কবি রাণুর…

  • সমকালীন কবিতা : প্রসঙ্গ ও অনুষঙ্গ

    সায়মন স্বপন   সাহিত্যের বুদ্ধিদীপ্ত ও সূক্ষ্ম ভাবনার রম্নপালি ফসল হিসেবে ধরা হয়  আধুনিক বা সমকালীন কবিতাকে। তাই আধুনিক বা সমকালীন কবিতাটি কাল বা পরশু কেন অনাধুনিক হয়ে পড়বে –  এ-বিষয়ে ভেবে দেখার দরকার আছে বলে বোধ করি। কবিতার জন্ম যখনই হোক না কেন, ওই কবিতা ওই সময়ের আধুনিক বা সমকালীন কবিতা হিসেবে গণ্য হবে…

  • বইপত্র

    প্রামত্মজনের মুক্তিযুদ্ধ স্বপন নাথ চা বাগানে গণহত্যা : ১৯৭১ অপূর্ব শর্মা সাহিত্য প্রকাশ, ঢাকা, ২০১৬ ২৫০ টাকা। অপূর্ব শর্মা তৃণমূলে মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চায় নিবিষ্ট একজন লেখক। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা ও সাংবাদিকতায় তিনি অর্জন করেছেন কালি ও কলম তরুণ লেখক এবং বজলুর রহমান স্মৃতি পুরস্কার। চা বাগানে গণহত্যা : ১৯৭১ গ্রন্থে অপূর্ব শর্মা মুক্তিযুদ্ধের একটি…

  • দুই ‘বহিরাগত’ সমান্তরাল জীবন

    হাসান ফেরদৌস   ‘রিয়েল’ এবং ‘রিয়েলিটি’ এক জিনিস নয়। গল্প, তা  যে-বিষয় বা ব্যক্তি নিয়েই হোক, পাঠকের কাছে তা বিশ্বাসযোগ্য হতে হবে। তা ‘রিয়েল’ কি না, অর্থাৎ সত্যি-সত্যি এমন ঘটেছিল কি না, সফল উপন্যাসের জন্য তা মোটেই গুরুত্বপূর্ণ নয়। সম্ভবত এ-কথাটা বোঝাতেই রবীন্দ্রনাথ ‘সাহিত্যের সত্য’ নামে একটি ধারণার কথা বলেছিলেন। নীল মুখার্জির উপন্যাস অ্যা লাইফ…

  • আত্মঘাতী সাধনার অনবদ্য শিল্পভাষ্য

    আবু সাঈদ তুলু   সাপের মন্ত্রে সিদ্ধকামলোভী ব্রতধারী সাধকের মর্মযন্ত্রণা ও নির্মম পরিণতির চিত্র নীলাখ্যান নাটক। সম্প্রতি মহাকাল নাট্যসম্প্রদায় প্রযোজনা করেছে নাটকটি। কাজী নজরুল ইসলামের ‘সাপুড়ে’ কাহিনি অবলম্বনে আনন জামান-রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক। ৮ এপ্রিল ২০১৬ ঢাকার সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে নাটকটির প্রদর্শনী হয়। ওই প্রদর্শনীর ওপর ভিত্তি করে কাজী নজরুল ইসলামের কাহিনি-প্রসঙ্গ,…

  • পটেশ্বরী

    শঙ্করলাল ভট্টাচার্য     দ্বাদশ কিস্তি     পনেরো আমার মৃত্যুর খবরে জওহরলালের মনের কী অবস্থা হলো তা তো আমার জানার সুযোগ হলো না। কালে-কালে তোরা জানতে পারবি, ইন্দু। তখন আমার আত্মপ্রতিকৃতির সামনে দাঁড়িয়ে বলিস; দেখব কীরকম লাগে শুনতে সেসব। হাসছিস? জীবনটা কিন্তু এরকমই, ইন্দু। আমরা সবচেয়ে বেশি জীবনের কথা বলি যখন, তখনই হয়তো মৃত্যু…

  • শেখ আফজালের চিত্রকলা কায়া-ছায়া

    মোবাশ্বির আলম মজুমদার   অচেনা নক্ষত্র পুজো দিয়ে যায় আমাদের তলস্নাটে রাত্রি-দিন রৌদ্রজ্বলা পাথরের একটানা গল্প ফেরি করে মধ্যদুপুর – হোসাইন কবির   এই শহরের মানুষগুলো করপোরেট সংস্কৃতিতে আক্রামত্ম। বেশভূষায়, চলনে-বলনে, দিনযাপনের নানা ব্যসত্মতায় নিজেকে পুঁজিবাজারের উপকরণ হিসেবে দেখাতে ব্যসত্ম। এই বঙ্গের মানুষ কি তাই? নিজেকে সভ্য করে তোলার চেষ্টা করতে-করতে এক সময় নিজেই হয়ে…

  • পোশাকশিল্প থেকে ভাস্কর্যশিল্পে

    জাহিদ মুস্তাফা   প্রদর্শনীর শিরোনাম ‘উইংস অব হোপ’ অর্থাৎ আশার ডানা। একদিকে ধ্বংসসত্মূপ থেকে উঠে এসে নতুন করে বাঁচার প্রত্যয় ফুটে উঠেছে এই প্রদর্শনীর শিল্পীদের কাজে, অন্যদিকে তাঁদের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া দেশের  প্রতিষ্ঠিত নারীশিল্পীদের চিত্রকর্মে প্রত্যক্ষ করা গেল বেঁচে থাকার সংগ্রামে মানবিক যূথবদ্ধতার মূল্য কত বড়। ঢাকার অদূরে সাভারে বেশ কয়েকটি গার্মেন্ট কারখানার…

  • শূন্যতা ও মিঠু

    সাঈদ খোন্দকার   এশিয়া কাপ ফাইনাল খেলায় বাংলাদেশের হেরে যাওয়ার রেশটা তখনো কাটেনি। বাইরের কাজ সেরে বাসায় ফিরলাম। সময় বিকেল সোয়া ৩টা। বন্ধু জাহাঙ্গীরের ফোন। কান্নাজড়িত কণ্ঠে – ‘মিঠু অ্যাক্সিডেন্ট করেছে, গণস্বাস্থ্যের ইমার্জেন্সিতে আয়।’ ছুটলাম গণস্বাস্থ্যের দিকে। শ্যামলী থেকে ধানম– ৬ – মনে হচ্ছিল পৃথিবীর দীর্ঘতম পথ পাড়ি দিতে হচ্ছে আমাকে। গাড়িটা ছিল জেমীর (আমার…