October 2016
-
ভাস্কর নভেরা : প্রায় বিস্মৃতি থেকে মঞ্চের পাদপ্রদীপে
অলোক বসু নভেরা’ কোনো সাধারণ নাম নয়। এ-নামটি যখন উচ্চারিত হয়, তখন এর সঙ্গে আরো কিছু শব্দ বা অভিধা যুক্ত হয়ে বাঙালি পাঠকের মসিত্মষ্কে একটা ভিন্নমাত্রার ব্যক্তিত্ব, ভিন্ন জীবনাচরণ বোধের সৃষ্টি হয়। টম বয়, রহস্যময়, ফ্যাশনপ্রিয়, অভিমানী, উন্নাসিক, উড়নচণ্ডী, মুডি, ফ্রি মিক্সিংয়ে বিশ্বাসী, স্বেচ্ছানির্বাসিত আরো অনেক শব্দ বা অভিধা মিলেমিশে নভেরা নামের একটি ব্র্যান্ড তৈরি…
-
ভাষার বিবর্তনের আরেক দিন
সাগর চৌধুরী শেক্সপিয়রের হ্যামলেট নাটকের নায়কের মুখে বিখ্যাত monologue বা একক সংলাপ ‘To be or not to be, that is the question…’ ইংরেজি সাহিত্য-পাঠকদের সকলেরই চেনা। এখন ধরুন, আজকের তরুণ প্রজন্মের কেউ যদি এই শব্দগুলি তার মোবাইল ফোন থেকে টেক্সট করে কাউকে পাঠাতে চায় তাহলে সে কী লিখবে? ধরেই নেওয়া যায়, সে টাইপ করবে ‘2b…
-
রেজাউল করীম : সমন্বয়ী চিন্তার ঋত্বিক
বুলবুল আহমেদ ভারতের সামাজিক ইতিহাস মূলত সমন্বয়ের ইতিহাস। নানা সময়ে নানা রকম বিশ্বাস ও সংস্কৃতির মানুষজন এই দেশে এসেছে বিভিন্ন প্রয়োজনে। তাদের খুব সামান্য সংখ্যকই ফিরে গেছে। যারা ফিরে যায়নি, তারা একসময়ে ভারতবর্ষকেই নিজের দেশ বলে মনে করেছে। এই দেশেরই জল-হাওয়া-কুসুম-অমৃতত্বে লালিত হয়েছে তাদের জীবন। আবার একসময়ে তারা নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখার প্রেরণা থেকে…
-
ইভ বনফয়ের একগুচ্ছ কবিতা
মাসুদুজ্জামান-অনূদিত ফরাসি কবি ও প্রাবন্ধিক ইভ বনফয়। ১৯২৩ সালের ২৪ জুন ফ্রান্সের তুরে জন্মগ্রহণ করা এ-কবি ৯৩ বছর বয়সে গত ১ জুলাই মৃত্যুবরণ করেন। বনফয়ের বাবা ছিলেন রেলকর্মী ও শিক্ষক। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ফরাসি সাহিত্যে বনফয়ের অবদান অসামান্য বলে মনে করা হয়। বনফয়ের কবিতা একাধারে কাব্যিকতা আর তাত্ত্বিকতায় মেশানো। লিখিত ভাষা এবং মুখের বুলি – এ…
-
অন্যপুরাণ
মেহেদী হাসান নীরবতা আঁতকে ওঠে ভয়ংকর কোলাহলে তোমরা ঘুমাও মৃতের মিছিল পেরিয়ে, জেগে আছে তন্দ্রাহত শহর! এই পথে, পথের অলক্ষে হেঁটে গেছে বীতশ্রদ্ধ প্রাণ এখানে লক্ষাধিক মানুষ এখানে দশলক্ষ কণা রক্তজবা এখানে উজ্জ্বল অন্ধকার এখানেই ঈশ্বর, জবুথবু রাত কাটান সহস্র বছর! এখানে একিলিস এখানে ব্রেইসিস এখানে হেক্টর একজন শব্দশ্রমিক, অবিশ্রান্ত শান্ত প্রহর!…
-
সমুদ্র শয়ানে
গোপাল মল্লিক দয়ময়ীর বাগানে আজ এমনিতেই একটু দেরিতে ঘুম ভেঙেছে আমার তুমি চলেছ চারদিনের সমুদ্র শয়ানে সারাদিন আমার কী কাজ এদিক সেদিক ঘোরাঘুরি, টুক্টাক্ ঘর-গেরস্থালি বুড়ো মানুষের যা হয় – তাতেও ভুল করি, দৌড়ে জানালার কাছে যাই এক অচেনা সাইকেল পিয়ন এপাড়া দিয়ে যায় – আমাকে চিঠি লিখবে কে তুমি বদ্ধ-উন্মাদ…
-
সেলাইকল
সুজন হাজারী যে মেয়েটি মা তার চোখে মুখে কোনো উলস্নাস দেখি না। মা দিবসে নাড়িছেঁড়া ধন দুধভাতের সন্তান আনন্দে লাফায় পায়রা বাকবাকুম। পায়রা বেচার দুঃখে কাতর পায়রাঅলাকে মা সমবেদনা জানায় মাতাজির হাটে। কয়লাখনিতে ধর্মঘট হে শহরে মিছিল নামে বাবাদের। মা দিবসে মায়ের মুখ পুড়ে চুন মে দিবসে গার্মেন্টস বালিকারা অনুপস্থিত…
-
কোরাস
সেলিম মাহমুদ সন্ধ্যা থেকে রাত, নিড়ানি দিলাম সন্ধ্যাতারা-সন্ধ্যামালতী কোরাস ধরল ঝিঝিট-এ মালকোষ বেঁধে সমতলে ঝরালাম ঝর্ণাধারা তারা উদারা মুদারা এসব কান-প্রতিবেশী হলে অর্ধেক পথ পার হয়ে আর অর্ধেকে বসাতাম দিবস-যামিনী আমি যে তাহারে স্মরি সেও কি এমন-ই?
-
মিথ্যে
তানিয়া চক্রবর্তী জিভ যা চায় তাই বলছ? বলতে বলতে তোমার চামড়া ঝুলে যাবে বৃদ্ধ মর্মে তুমি কারাগারে বন্দি আর সত্যিরা বাইরে তোমার শবদেহের আরতি করছে –
-
গ্রহণ
রোকসানা আফরীন নিজের ভেতরে থাকি ডুবে যাই শামুকের মতো কষ্ট পাই, কষ্ট পাই, কষ্ট পেতে থাকি পুড়ে যেতে পারি বলে ভয় হয় দ্বিধা-থরোথরো ওই অবিশ্রাম বাতাসের হাতে তুমি কি করেছো ক্ষমা? তুমি কি দিয়েছো নীল হাত? হাতের আঙুল হতে ডেকে কি দিয়েছো নীলফুল আমি যে যাচনা করি আমি যে রচনা করি প্রেম…
-
বিজয়ের দিনে : চুয়াল্লিশ বছর আগে
তমিজ উদদীন লোদী মাঠ ভরে গিয়েছিল সর্ষে ফুলে। আর কোথা থেকে যে এত মৌমাছি এলো! সজনেগাছের আড়াল থেকে উঁকি দিলো পিউকাঁহা এত পাখি এলো কোথা থেকে, এত প্রজাপতি! আর ঘাসের ডগায় এত শিশির! এত স্নিগ্ধতা চারপাশে! টিলার আড়াল থেকে উঠে এলো মতি ভাই ঘাড়-অবধি চুল, কাঁধে অস্ত্র, যেন চে গুয়েভারা আর এলো সূর্য,…
-
কলিঙ্গ যুদ্ধ
হাফিজ রশিদ খান বাবা, এখনো তোমার উপহার দেওয়া অনেক-অনেক বই পড়া হয়নি আমার উৎসাহে কিনেছি আরো কত সাজানো রয়েছে থরে-থরে সেলফে কত কবি প্রাগ্রসর নগরচিন্তক সৌন্দর্যের চুলচেরা বিশেস্নষক ক্ষুরধার বুদ্ধির বণিক কত থিসিস সম্পন্ন করা গভীর অধ্যাপকেরা সরু চোখে দেখে গেল এই গ্রন্থাগার : যেন দুনিয়ায় আমি বড় প–ত হে… এই…
