October 2025

  • মাহমুদ আল জামানের অগ্রন্থিত কবিতা

    মাহমুদ আল জামানের অগ্রন্থিত কবিতা

    সংগ্রহ ও ভূমিকা : মুহিত হাসান তরুণ বয়স থেকে কবিতা লিখলেও কবি মাহমুদ আল জামানের (খ্যাতনামা সম্পাদক-গদ্যশিল্পী আবুল হাসনাতের কবি-নাম) মৌলিক কবিতার বই প্রকাশ পায় অনেক দেরিতে। ১৯৮৭ সালে বেরিয়েছিল তাঁর প্রথম কাব্যগ্রন্থ জ্যোৎস্না ও দুর্বিপাক। দীর্ঘ বিরতির পর যথাক্রমে ২০১০ ও ২০১৪ সালে প্রকাশ পায় আরো দুটি কবিতার বই কোনো একদিন ভুবনডাঙায় ও ভুবনডাঙার…

  • রাজেশ্বরী দত্তের একটি ডিস্ক রেকর্ড : প্রকাশ-বিতর্ক

    রাজেশ্বরী দত্তের একটি ডিস্ক রেকর্ড : প্রকাশ-বিতর্ক

    রাজেশ্বরী বাসুদেবের (পরে দত্ত) প্রথম রেকর্ড প্রকাশিত হয় রবীন্দ্রনাথের মৃত্যুর মাসটিতে, ১৯৪১-এর আগস্টে। রাজেশ্বরী তখন শান্তিনিকেতনে সংগীতভবনের শিক্ষার্থী। সেই রেকর্ডে (H-920) তিনি গেয়েছিলেন ১৯৩৯-এ লেখা বর্ষামঙ্গলের দুটি গান : ‘আজি তোমায় আবার চাই শুনাবারে’ আর ‘বাদল দিনের প্রথম কদম ফুল’। গান দুটি তাঁর কণ্ঠে এতই আবেগপূর্ণ ও মর্মস্পর্শী ছিল যে, সমকালীন শ্রোতারা গভীরভাবে মুগ্ধ হন।…

  • কাল

    কাল

    পনেরো দোলন পর্ব এক মনোরম গোধূলিবেলায় দেবু ঠাকুরের মনে পড়বে দোলনের কথা। ফাল্গুন মাস। দেবু ঠাকুর একাকী বেড়াতে গিয়েছিলেন পশ্চিমের মাঠের দিকটায়। গোধূলিবেলার আকাশ সেদিন কমলা রঙের। মাঠের দিকটা নির্জনে পড়ে ছিল। পায়েচলা পথে ছিল না মানুষের চলাচল। বিলের দিকটায় আমন-আউশের চারা বড় হচ্ছিল। পাট তিল কাউনের চারা বড় হচ্ছিল। বাঙ্গি তরমুজের জমিগুলো ফাঁকা হয়ে…

  • পিতৃত্ব

    পিতৃত্ব

    অনুবাদ : আলম খোরশেদ ইবসেনের পর নরওয়ের সম্ভবত সবচেয়ে পরিচিত, আলোচিত ও শক্তিশালী সাহিত্যিক কার্ল ওভে কনাউসগর (Karl Ove Knausgard)-এর জন্ম ১৯৬৮ সালে রাজধানী অস্লো শহরে। সাহিত্যের ছাত্র কনাউসগর বরাবর লেখকই হতে চেয়েছিলেন, তাই কর্মজীবনের শুরুতে বিবিধ খুচরো কাজ করলেও দ্রুতই লেখালেখিকে পূর্ণকালীন পেশা হিসেবে বেছে নেন। তিনি একপর্যায়ে স্বদেশ ত্যাগ করে সুইডেনের অভিবাসন গ্রহণ…

  • তবুও জেগে ওঠার স্পর্ধা

    তবুও জেগে ওঠার স্পর্ধা

    শরৎ তখনো আসেনি, আসি আসি করছে। তবুও কেমন একটা শরতের গন্ধ চারদিকে। তেমনি এক সন্ধ্যায় মুখোমুখি হলাম নতুন এক অভিজ্ঞতার, নতুন এক বোধের, নতুন এক নাট্যদর্শনের। রহস্য না করে সোজাসাপ্টা বলাই ভালো। সেই সন্ধ্যায় দেখছিলাম স্পর্ধার নতুন নাটক তবুও জেগে উঠি। স্পর্ধার এর আগের দুটি নাটকও দেখা ছিলো। আমি বীরাঙ্গনা বলছি এবং বিস্ময়কর সবকিছু। এ…

  • বৈচিত্র্যময় পর্তুগাল আলগার্ভ অঞ্চলের সৌন্দর্য

    বৈচিত্র্যময় পর্তুগাল আলগার্ভ অঞ্চলের সৌন্দর্য

    আলগার্ভ অঞ্চলের সঙ্গে পরিচয় ছোটবেলায় ভূগোলে পড়েছিলাম পর্তুগিজ অভিযাত্রী ভাস্কো-দা-গামার কথা, যিনি পঞ্চদশ শতকের শেষের দিকে জলপথে ভারতের পশ্চিম উপকূলে এসেছিলেন। পুরোপুরিভাবে উপনিবেশ স্থাপন না করলেও ভারতের কোনো কোনো অঞ্চলে পর্তুগিজরা তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। আর তার প্রভাব বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত এসেছিল। সেই ভাস্কো দা গামার দেশ পর্তুগাল। আর সে ধরনের দুঃসাহসী মানুষের দেশেও ‘ফাদো’…

  • সাহসী কাব্যভাষা

    উদ্ভিদবিদ্যার অধ্যাপক পুষ্পিতা সেন কবিতা রচনার পাশাপাশি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবেও দুই বাংলার পাঠকের কাছে পরিচিত। তাঁর সাম্প্রতিক কবিতার বই বৃষ্টিগুলো তবু ঝরুক (২০২৫) প্রকাশের আগে আরো পাঁচটি কবিতার বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে প্রথম পুষ্পাঞ্জলি (২০২২), জলছাপ (২০২৩) ও বন্দিবাক্ (২০২৪) কাব্যগ্রন্থগুলো ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত। অন্যদিকে ছুঁয়ে থেকো অনুভবে (২০২৩) এবং আঁচড়খানি বৃথা…

  • সতীতালয়ের সারকথা

    ‘সতীতালয়’ শব্দটি বাংলাভাষার একটি শব্দ, যার অর্থ ‘সতীত্ব রক্ষার স্থান’ বা ‘সতীর থাকার স্থান’। এটি একটি যৌগিক শব্দ যা ‘সতী’ বা ‘আলয়’ শব্দ দুটি মিলে গঠিত হয়েছে। ‘সতী’ শব্দের অর্থ পতিব্রতা নারী বা সতীসাধ্বী নারী এবং আলয় শব্দের অর্থ স্থান বা গৃহ। সুতরাং সতীতালয় শব্দের সাধারণ অর্থ হলো যেখানে সতী নারীরা বাস করেন বা যেখানে…

  • সৈয়দ মনজুরুল ইসলাম স্মরণসভা

    সৈয়দ মনজুরুল ইসলাম স্মরণসভা

    অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম (১৯৫১ – ২০২৫) ছিলেন শিক্ষাবিদ, কথাসাহিত্যিক, সাহিত্য-সমালোচক, শিল্প-আলোচক, অনুবাদক। তিনি কালি ও কলমের সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং বেঙ্গল ফাউন্ডেশন ট্রাস্টের সহ-সভাপতি ছিলেন। এদেশে শিক্ষার বিস্তার এবং গণতান্ত্রিক-মানবিক ধারার বিকাশে তাঁর ভূমিকা অনন্য। তাঁর কর্ম ও প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একুশে পদকসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা। আজীবন শিক্ষকতায় নিমগ্ন সজ্জন, মিষ্টভাষী, পরোপকারী সবার প্রিয়…